০৫:০৩ পি.এম
শেরপুর পৌরসভার চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটটি বুধবার (২৪ জুন) সকালে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে অনুষ্ঠানে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা কর্তৃক ঘোষণা করা হয়।
এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় হিসাবে উল্লেখ করা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা এবং ব্যয় হিসাবে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা ধরা হয়েছে।
অতঃপর, এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধনসহ ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকার আয় ধরা হয়েছে, যেখানে ব্যয় হিসাবে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, কৃষি বিভাগের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন