ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা


গাজীপুরে ফের আগুন, সময়ের সঙ্গে বাড়ছে ভয়াবহতা

গাজীপুরে আবারও একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এবার আগুনের সূত্রপাত হয়েছে নগরীর কাশিমপুরে অবস্থিত একটি পোশাক কারখানার কার্টনের গোডাউনে। ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে, তবে সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহতা বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে আগুনের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট।

আরও পড়ুন: আগুনে পুড়েছে পুঁজি, মাথায় ১০ লাখ টাকার ঋণ, দিশাহারা যুবদল নেতা ইমরুল

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। ৫টি ইউনিটের প্রচেষ্টার পরও আগুনের ভয়াবহতা বৃদ্ধি পায়, ফলে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় আরও চারটি ইউনিট।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকার কারণে আগুনের ভয়াবহতা বেড়ে চলেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এ ঘটনার মাত্র তিনদিন আগে, ১৪ অক্টোবর গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে গভীর রাতে সড়কে দাঁড়িয়ে যাত্রীরা, লরি চাপায় নিহত ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেক অধ্যক্ষের আহ্বান: ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় সহায়তা করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


রামেক অধ্যক্ষের আহ্বান: ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় সহায়তা করুন

রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ডা. নূর ফাতেমা ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ প্রশাসন।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডা. নূর ফাতেমা তার চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করবেন।

সহায়তা প্রদান করার জন্য বিজ্ঞপ্তিতে একটি ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ নম্বর উল্লেখ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই মাধ্যমগুলির যেকোনো একটির মাধ্যমে চিকিৎসা সহায়তা পাঠাতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে। নদীতে পলি জমে যাওয়ার ফলে দৌলতদিয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর ফেরিঘাট এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। বর্তমানে যানবাহন পারাপার হচ্ছে ৩, ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে। তবে ৫ নম্বর ঘাটে রোরো (বড়) ফেরি ভেড়ানো সম্ভব হচ্ছে না। এর ফলে এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে পরিদর্শন করে জানা গেছে, দৌলতদিয়া প্রান্তে নৌরুট সচল রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দুটি ড্রেজার দিয়ে নদী খননের কাজ চলছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র স্রোত ও নিয়মিত পলি জমার কারণে খনন কাজের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বিআইডব্লিউটিএর ড্রেজার বিভাগের সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর পর্যন্ত হাইড্রোগ্রাফিক চার্ট অনুযায়ী, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ড্রেজিংয়ের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫ লাখ ১১ হাজার ঘনমিটার নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে দৌলতদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ঘাট এলাকায় পলি জমার কারণে এ লক্ষ্যমাত্রা বেড়ে ৮ লাখ ঘনমিটার বা তারও বেশি হতে পারে। এখন পর্যন্ত প্রায় ৭৬ হাজার ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং কার্যক্রম চলছে। তিনি জানান, প্রাথমিকভাবে ২৮ অক্টোবরের মধ্যে ৭ নম্বর ফেরিঘাট চালুর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছিল। কিন্তু তীব্র স্রোত এবং প্রতিদিন নতুন করে পলি জমার কারণে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। নতুন করে হাইড্রোগ্রাফিক সার্ভে করে পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট সচল রয়েছে। তবে নাব্যতা সংকটের কারণে গুরুত্বপূর্ণ ৭ নম্বর ঘাট বন্ধ রয়েছে। ৭ নম্বর ঘাটটি সচল করতে বিআইডব্লিউটিএ গত ৬ অক্টোবর থেকে ড্রেজিং শুরু করেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সংশ্লিষ্টরা বলছেন, নাব্যতা সংকটের কারণে ফেরিঘাটের সংখ্যা কমে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত ড্রেজিং সম্পন্ন হলে বন্ধ ঘাটগুলো চালু করা সম্ভব হবে, যা যানবাহন পারাপারের চাপ কমানোর পাশাপাশি যাত্রী ও চালকদের দুর্ভোগও কমাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


ফুলপুর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হঠাৎ পরিদর্শন করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে পৌনে ৯ টার দিকে তিনি আকস্মিকভাবে হাসপাতালে উপস্থিত হন। হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, জনবল, যন্ত্রপাতি, অবকাঠামো ও পরিচ্ছন্নতার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের কোথায় কী সমস্যা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটিতে প্রবেশ করে প্রায় ২ ঘন্টার মতো সময় কাটান। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোর, আউটডোর, নার্সিং কক্ষ, স্টোররুম, ড্রেনেজ ব্যবস্থা, টয়লেটসহ বিভিন্ন বিভাগ ও স্থাপনা ঘুরে দেখেন। হাসপাতালের সার্বিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে গিয়ে চিকিৎসাসেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানতে চান, রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের ভেতরে করা সম্ভব হচ্ছে কি না এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ করা হচ্ছে কি না। তিনি জানতে চান, কোনো রোগীকে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়েছে কি না, হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে কি না এবং কিনতে হলে তার কারণ কী—এসব বিষয়েও বিস্তারিত জানতে চান। পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধ হাসপাতালের স্টোরে মজুত রয়েছে কি না, তা যাচাই করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চিকিৎসা খাতসহ বিভিন্ন খাতকে ধ্বংস করে গেছে। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে জনবলসংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং রোগীদের থাকার জন্য ভবনসংক্রান্ত সমস্যাসহ নানা ধরনের সীমাবদ্ধতা পাওয়া গেছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র সাত মাস হয়েছে। স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কিছুটা সময় দিতে হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর পিএস খন্দকার ইফতেখার, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এবং ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাদ মাহমুদ জয় উপস্থিত ছিলেন।

তবে পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী উপস্থিত ছিলেন না। স্বাস্থ্যমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগে তিনি ছুটি নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবলসংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-কক্সবাজার রোডে নতুন মহানগর এক্সপ্রেস, জেনে নিন সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ঢাকা-কক্সবাজার রোডে নতুন মহানগর এক্সপ্রেস, জেনে নিন সময়সূচি

ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। নতুন রুটে চলাচল শুরু হবে সোমবার (২৬ অক্টোবর) থেকে। একই সঙ্গে কার্যকর হবে এর নতুন সময়সূচি। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক, শুক্রবার (২৩ অক্টোবর) তিনি এ তথ্য জানান।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ট্রেনটি যাত্রা শুরু করবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে এবং রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।

মহানগর এক্সপ্রেসের নতুন সময়সূচি

নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।

ফিরতি পথে, ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

যেসব স্টেশনের যাত্রীরা পাবেন সুবিধা

মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুবিধা পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এতে কক্সবাজারগামী পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কোচ ও আসনসংখ্যা

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি সপ্তাহের রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

নতুন রুটে ট্রেন চলাচল শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। গত ১৬ অক্টোবর থেকে এই রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।

নতুন এই পরিষেবা চালু হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%