ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা বিনা মূল্যে, অন্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা ব্যবস্থাপনা পরিচালক সোহানের


ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা বিনা মূল্যে, অন্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা ব্যবস্থাপনা পরিচালক সোহানের

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা বিনা মূল্যে এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম (সোহান)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দক্ষিণ পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে কম্পিউটারাইজড প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও কালার ডপলারের সুবিধা রয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগও রয়েছে।

প্রতিষ্ঠানটির মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট মোহাম্মদ আবির হোসেন জানান, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সিবিসি, রক্তের গ্লুকোজ ও কিডনিসহ বিভিন্ন পরীক্ষা মান নিয়ন্ত্রণের প্রক্রিয়া অনুসরণ করে করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

ব্যবস্থাপনা পরিচালক সোহান বলেন, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষার সেবা দেওয়া এবং স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করাই তাঁদের মূল লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে ঘোষিত বিশেষ ছাড় শুধু উদ্বোধনী সময়ের জন্য প্রযোজ্য।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানালেন মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


ইরানের প্রেসিডেন্ট মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানালেন মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে

ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সমর্থিত বিভাজনমূলক পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি তেহরানে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকে উল্লেখ করেন যে, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা জোরদার এবং সার্বিক উন্নয়নে ইরান যেকোনো সাহায্য ও সহায়তায় প্রস্তুত রয়েছে।

গাজা, লেবানন এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি, ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করেন যে, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে তিনি উল্লেখ করেন যে, পরমাণু অপ্রসার চুক্তি (এনপিটি)-র আওতায় নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনার অধিকার থেকে ইরান পিছপা হবে না।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আচরণের সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, "একদিকে ওয়াশিংটন আলোচনার কথা বলছে, অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ও ভূখণ্ডে হামলায় মদদ দিচ্ছে"—যা অত্যন্ত দ্বিমুখী ও বৈরী নীতি।

আন্তর্জাতিক বিশ্লেষকেরা এই বৈঠককে মুসলিম উম্মাহর মধ্যে দৃঢ় ঐক্য গড়তে এবং আঞ্চলিক সংঘাত নিরসনে শীর্ষ নেতৃত্বের মধ্যবর্তী অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোকিওতে নিপ্পন ও সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


টোকিওতে নিপ্পন ও সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী এ সময় সাসাকাওয়ার বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান। এছাড়াও, দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকা উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এই নৈশভোজটি সোমবার জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

নৈশভোজে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।

জাপানের পক্ষ থেকে নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণা করেন। তিনি সাসাকাওয়ার বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকা উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাবনা এবং এ ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের আইজিপির ক্রসফায়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


জামায়াতের আইজিপির ক্রসফায়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তিনি সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে মন্তব্য করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব বাংলাদেশ পুলিশের। তিনি বলেন, "পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়।" আইজিপি ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, "যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব।" এ বক্তব্যকে তিনি চাকরিবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেন এবং তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ফ্যাসিস্ট আমলে দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না, বাকস্বাধীনতা ছিল না। তিনি উল্লেখ করেন, "বিনাবিচারে মানুষ হত্যা করা হতো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুম করত।" তিনি আইজিপির বক্তব্যকে সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী মনে করেন এবং সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। তিনি রাষ্ট্রকে নতুন সংকটের দিকে নিয়ে যাওয়ার চক্রান্তের নকশা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "রাষ্ট্রকে সংকটে ফেলার যে গভীর ষড়যন্ত্র হচ্ছে তা সরকারের এবং সরকার দলীয় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে।" আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয় হিসেবে তিনি উল্লেখ করেন, "দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূল করতে না পারা।" নাগরিকদের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকবে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকবে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

এই উপলক্ষে সংগঠনটি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া, কেন্দ্রীয় যুবদল এবং মহানগর উত্তর ও ঢাকা দক্ষিণ যুবদল উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

একই দিন বেলা ১২টায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।

এছাড়া, দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটসমূহ তাদের সুবিধাজনক সময়ে নিজ নিজ ইউনিটে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%