ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াতের আইজিপির ক্রসফায়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ


জামায়াতের আইজিপির ক্রসফায়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তিনি সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে মন্তব্য করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব বাংলাদেশ পুলিশের। তিনি বলেন, "পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়।" আইজিপি ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, "যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব।" এ বক্তব্যকে তিনি চাকরিবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেন এবং তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ফ্যাসিস্ট আমলে দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা ছিল না, বাকস্বাধীনতা ছিল না। তিনি উল্লেখ করেন, "বিনাবিচারে মানুষ হত্যা করা হতো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুম করত।" তিনি আইজিপির বক্তব্যকে সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী মনে করেন এবং সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। তিনি রাষ্ট্রকে নতুন সংকটের দিকে নিয়ে যাওয়ার চক্রান্তের নকশা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "রাষ্ট্রকে সংকটে ফেলার যে গভীর ষড়যন্ত্র হচ্ছে তা সরকারের এবং সরকার দলীয় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে।" আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয় হিসেবে তিনি উল্লেখ করেন, "দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূল করতে না পারা।" নাগরিকদের জীবনযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকবে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল, থাকবে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

এই উপলক্ষে সংগঠনটি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এছাড়া, কেন্দ্রীয় যুবদল এবং মহানগর উত্তর ও ঢাকা দক্ষিণ যুবদল উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

একই দিন বেলা ১২টায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।

এছাড়া, দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটসমূহ তাদের সুবিধাজনক সময়ে নিজ নিজ ইউনিটে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

রাজশাহীর গণমানুষের নেতা ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মিজানুর রহমান (মিনু)-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম (মিলু) এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মাইনুল হক (হারু)। এ ছাড়া ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর রহমত প্রার্থনা করেন। দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান-ইরান সীমান্ত বাণিজ্য আংশিক সচল, আটকা ট্রাকের জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


পাকিস্তান-ইরান সীমান্ত বাণিজ্য আংশিক সচল, আটকা ট্রাকের জটিলতা

স্থানীয় ব্যবসায়ী ও বাণিজ্য সংগঠনের নেতারা জানিয়েছেন, পাকিস্তান ও ইরানের মধ্যে সীমান্ত বাণিজ্য আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। ইসলামাবাদ ১৭ অক্টোবর গাবদ-রিমদান ও তাফতান সীমান্ত পয়েন্ট দিয়ে সকল ধরনের কার্গো চলাচল নিরাপত্তাজনিত কারণে এবং বেলুচিস্তানে তীব্র সহিংসতার কারণে স্থগিত করেছিল।

বাণিজ্য পুনরায় শুরু হওয়ায় চাল, কলা এবং আলুসহ বিভিন্ন পাকিস্তানি পণ্যবাহী ট্রাকগুলো সীমান্ত অতিক্রম করে ইরানে প্রবেশ করতে শুরু করেছে। একইভাবে, ইরানের দিক থেকে লোড করা এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) ও অন্যান্য পণ্যবাহী কিছু ট্রাকও পাকিস্তানে প্রবেশ করছে বলে জানিয়েছেন বেলুচিস্তান গুডস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি হাজি নুর মোহাম্মদ শাহওয়ানি। তবে, পণ্য চলাচল শুরু হলেও খালাস প্রক্রিয়ায় ধীরগতি ও জটিলতা রয়ে গেছে, যা জটিল ব্যাংকিং প্রক্রিয়া ও নতুন আমদানি কাগজপত্রের (E-Form) কারণে হচ্ছে।

ইরান তাদের সীমান্ত বন্ধ রাখার বিষয়টি অস্বীকার করে জানিয়েছে যে, তাদের পক্ষ থেকে রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তেহরানের দাবি, পাকিস্তানের নতুন ই-ফরম নীতিমালার জটিলতার কারণে পণ্যগুলো আটকে আছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে যে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ ও ইরানের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবেই এই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বেলুচিস্তান প্রদেশে সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কারণে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলি নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ, একজন বেঁচে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


কর্ণফুলি নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ, একজন বেঁচে ফিরলেন

চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়ায় ফেরার পথে একটি মাছ ধরার ট্রলার কর্ণফুলি নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে, যার ফলে দুই জেলে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় ট্রলারে থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান রাসেদ উদ্দিন সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে আকমল আলী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ দুই জেলে হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা জেলে কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চারদিন আগে তারা মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কেনার উদ্দেশ্যে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় গিয়েছিলেন। ট্রলারটি কেনার পর রোববার রাতে তারা সেটি নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। ফেরার পথে চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলি নদীতে পৌঁছালে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর স্রোতে বোটটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তখন পেছনে থাকা একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে তাদের ট্রলারটি নদীতে ডুবে যায়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর তিনি জাহাজের শিকল ধরে ঝুলে থাকেন এবং পরে জাহাজের লোকজন তাকে উদ্ধার করেন। তবে ট্রলারে থাকা অপর দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে মিরাজ ও শরীফের নিখোঁজের ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় স্বজনরা অপেক্ষা করছেন। নিখোঁজ দুই জেলেকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্য ও স্বজনরা।

হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, "আমি বিষয়টি জানতে পেরেছি। আমরা সদরঘাট থানার সাথে কথা বলে নিখোঁজ জেলেদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%