০৯:৫০ পি.এম
নরসিংদীতে ৭ দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করে নরসিংদী সরকারি কলেজ।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্সসহ মোট ৬টি খেলায় নারী ও পুরুষ মিলিয়ে ১২টি ইভেন্টে জেলার ৩৬টি কলেজের দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা ২২ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন: প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার দুর্দন্ত জয়
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, এম এ জলিল, গোলাম কবির কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন