০৯:৫৫ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : আজ বাংলাদেশের জাতীয় সংগীতের আবেগঘন পরিবেশনার মাধ্যমে সমাপ্ত হলো বিশেষ ফ্রান্স-বাংলা অপেরা সন্ধ্যা, যা ধ্রুপদী ফরাসি সুর, আন্তর্জাতিক অপেরা এবং ঐতিহ্যবাহী যাত্রাগানের সমন্বয়ে আয়োজন করা হয়েছিল।
২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলমান ফরাসি সপ্তাহের (সেমেন ফ্রঁসেজ) উদ্বোধন উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকায় ফরাসি দূতাবাসের সহযোগিতায় দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ) যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে।
আরও পড়ুন: ফিরলেন সালমা, সঙ্গী পিয়াল হাসান নতুন দ্বৈত গানে
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য প্রদান করেন। তিনি আয়োজক ও শিল্পীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও জোরদার হবে।
এছাড়া, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন, যা দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার ক্ষেত্রে সহায়ক হবে।
ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক ও পিয়ানোবাদক ফ্যাব্রিস মেত্রে বাংলাদেশের যাত্রাগানের বিভিন্ন উপাদানের পাশাপাশি বিখ্যাত ফরাসি, আমেরিকান ও ইতালীয় অপেরা থেকে নির্বাচিত সংগীত পরিবেশন করেন।
আরও পড়ুন: জন্মদিনে স্বপ্নীল সজীবের সঙ্গে সুবিধা বঞ্চিত শিশুরা কেক কাটলো
এই অনুষ্ঠানের মাধ্যমে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবেরও সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফরাসি দুই শিল্পী বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করেন। এ সময় দর্শক-শ্রোতারা সম্মান জানিয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে কণ্ঠ মেলান এবং এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জলকেলিতে সুইমস্যুট পরে অপু বিশ্বাসের নতুন ছবি ভাইরাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন