০৮:৩৮ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে। প্রথম টেস্টের দলে দুটি পরিবর্তন করেছে স্বাগতিক দলটি।
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এইডেন মার্করাম, যিনি টেম্বা বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন। প্রথম টেস্টে ব্যাটিং করার সময় বাভুমা ডান পায়ের পেশিতে টান লাগিয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।
বোলিং বিভাগে ডেন প্যাটারসনের পরিবর্তে দলে ফিরেছেন পেসার এনরিখ নরকিয়া। তার অন্তর্ভুক্তির ফলে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ আরও শক্তিশালী হয়েছে।
আরও পড়ুন: ‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ
ডি জর্জি এ পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছেন এবং ৯১৯ রান সংগ্রহ করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১৭৭, যা তিনি ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে অর্জন করেছিলেন।
বাভুমার অনুপস্থিতিতে ডি জর্জির অন্তর্ভুক্তি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ভারসাম্য আনবে। অন্যদিকে, নরকিয়া দলে ফিরে আসায় বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ হবে প্রোটিয়াদের।
জোহানেসবার্গে পঞ্চম দিনের দাপুটে জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে প্রোটিয়ারা, যেখানে বাংলাদেশের অবস্থান পঞ্চম।
আরও পড়ুন: পাকিস্তান টস জিতে ভারতকে রেফারির মাধ্যমে ঘোষণা করল
আগামীকাল থেকে সেঞ্চুরিয়ানে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় টেস্টের একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন