ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মা কারাগারে, শেষ দেখা না পেয়েই বিদায় বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের


মা কারাগারে, শেষ দেখা না পেয়েই বিদায় বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যে মা কারাগারে বন্দি অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

তূর্যের মা শারমিন সুলতানার সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা থাকলেও কাশিমপুর কারাগার দূরবর্তী হওয়ায় তা আর পূরণ হয়নি। আইনজীবী জানিয়েছেন, তূর্যের মায়ের প্যারোলে মুক্তির জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে।

বর্তমানে তূর্যের মরদেহ আজিমপুরের বাসায় একটি ফ্রিজিং ভ্যানে রাখা হয়েছে। তবে প্যারোলে মুক্তি না মিললে মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে স্বজনদের। সাপ্তাহিক ছুটির কারণে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় খোলা বা বন্ধ থাকা নিয়ে পরিবার বিভ্রান্তিতে রয়েছে।

আরও পড়ুন: ৭৩ লাখ ছাত্রীকে উপবৃত্তি, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

এর আগে, ৬ অক্টোবর কারাগারে থাকা মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও প্রতিবন্ধী তূর্যের অসহায়ত্ব, ওষুধপত্রের সংকট এবং বাকি থাকা আরেকটি অপারেশন নিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে ছোট বোন তূর্নির ওপর অসুস্থ বড় ভাইয়ের দেখভালের গুরুদায়িত্ব এসে পড়ার বিষয়টিও উঠে আসে।

পারিবারিক তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তূর্য তার খালার কাছে অবস্থান করছিল। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে ৩ অক্টোবর গভীর রাতে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে পুলিশ আটক করে। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আটকের আগে, তিনি নিজ বাসায় কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন। শারমিন সুলতানা, নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের সাবেক নেত্রী হওয়ায় পারিবারিক বিরোধের সূত্র ধরে তৈরি হওয়া পরিস্থিতি দ্রুত রাজনৈতিক মারপ্যাঁচে রূপ নেয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দায়িত্বের কথা জানিয়ে শারমিন সুলতানার কান্নাজড়িত আকুতি এবং সন্তানের মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি মানবিক বিবেচনার জায়গা নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেফতার, ৩৫ মামলা দায়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন ১০ শতাংশ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


তিন বছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন ১০ শতাংশ কমেছে

বাংলাদেশে ইলিশের উৎপাদন গত এক দশক ধরে বৃদ্ধি পেলেও, তিনটি অর্থবছরে তা প্রায় ১০ শতাংশ কমে গেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, গবেষক ও বিশেষজ্ঞরা বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেছেন, যাতে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র রক্ষা করা যায়। তাদের মতে, বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য তিন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা জরুরি।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

কর্মশালায় ইলিশ গবেষক মোহাম্মদ আনিসুর রহমান জানান, বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি বাংলাদেশের জলসীমা থেকে আসে। ২০১২-১৩ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন ছিল ৩ লাখ ৫১ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে রেকর্ড ৫ লাখ ৭১ হাজার টনে পৌঁছায়। তবে এরপর থেকে উৎপাদন কমতে শুরু করেছে।

উৎপাদন হ্রাসের কারণ হিসেবে তিনি অতিরিক্ত ও অবৈধ মাছ আহরণ, নিষিদ্ধ জালের ব্যবহার, বিচরণক্ষেত্রে পলি জমা, নতুন চর জেগে ওঠা, পানিদূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ইলিশের জীবনচক্র নদী, মোহনা ও সামুদ্রিক পরিবেশের সঙ্গে যুক্ত। তাই শুধু জাতীয় পর্যায়ে নয়, সীমান্ত অতিক্রম করে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নিষিদ্ধ জাল ও অতিরিক্ত মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। পাশাপাশি, ইলিশ সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

বঙ্গোপসাগরীয় কর্মসূচি আন্তসরকারি সংস্থার (বিওবিপি-আইজিও) পরিচালক পি কৃষ্ণ বাংলাদেশকে ইলিশ সংরক্ষণে রোল মডেল হিসেবে উল্লেখ করেন। ভারতের গবেষক অমিয় সাহু আঞ্চলিক ডেটাবেজ, বিশেষ টাস্কফোর্স ও আন্তসরকারি সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। মিয়ানমারের গবেষক কিন মং সোয়েও অনিয়ন্ত্রিত মাছ আহরণকে উৎপাদন কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন।

কর্মশালায় জেলেদের জীবিকার বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, ক্ষুদ্র জেলেদের ঋণের ফাঁদ থেকে রক্ষায় সহজ শর্তে প্রাতিষ্ঠানিক ঋণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা করতে হবে।

কর্মশালার আহ্বায়ক ইলিশ গবেষক আবদুল ওয়াহাব বলেন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে ইলিশ উৎপাদন আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।

বিওবিপি-আইজিও, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ডফিশ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএর বিনামূল্যে সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অক্সফোর্ডে মাস্টার্স ও এমবিএর বিনামূল্যে সুযোগ

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’-এর আওতায় স্নাতকোত্তর ও এমবিএ পর্যায়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জানুয়ারি ২০২৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।

অক্সফোর্ড শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় দ্বাদশ শতাব্দীর শেষ দিকে কিংবা ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে, যা বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে পরিচিত।

কী কী সুবিধা মিলবে?

বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। এর পাশাপাশি, জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য আলাদা ভাতা প্রদান করা হবে। নেতৃত্বের দক্ষতা ও নেটওয়ার্কিং বাড়াতে বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ থাকছে এবং পার্শিং স্কয়ার ফাউন্ডেশনের আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও থাকবে।

কারা আবেদন করতে পারবেন ও কী লাগবে?

যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীর একাডেমিক ফলাফল প্রথম শ্রেণি বা সমমানের হতে হবে। নেতৃত্বের গুণাবলি, সামাজিক প্রভাব তৈরির প্রত্যয় এবং পেশাগত লক্ষ্যের সঙ্গে বৃত্তির উদ্দেশ্যের মিল থাকা জরুরি।

আবেদনের সময় জমা দিতে হবে—

আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (সিভি)

একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও দুটি সুপারিশপত্র

পাসপোর্ট সাইজের ছবি

বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র

‘How do you intend to change the world...’ শীর্ষক ৫০০ শব্দের একটি প্রবন্ধ

কোর্স ও আবেদন পদ্ধতি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে ১৮০টির বেশি কোর্স রয়েছে, যেগুলোতে পাঠদানের পাশাপাশি গবেষণাও অন্তর্ভুক্ত। এর মধ্যে শ্রেণিকক্ষভিত্তিক ও সাধারণত এক বছর মেয়াদি মাস্টার অব সায়েন্স (এমএসসি) অন্যতম।

অ্যাপ্লিকেশন করতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদনের ফান্ডিং অংশে পার্শিং স্কয়ার স্কলারশিপের জন্য বিবেচিত হওয়ার আগ্রহ জানাতে হবে এবং নির্ধারিত ৫০০ শব্দের প্রবন্ধটি সংযুক্ত করতে হবে। বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনায় কোচ হিসেবে ফেরার সম্ভাবনা নাকচ করলেন গার্দিওলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৪ এম


বার্সেলোনায় কোচ হিসেবে ফেরার সম্ভাবনা নাকচ করলেন গার্দিওলা

বার্সেলোনার ডাগআউটে পেপ গার্দিওলাকে পুনরায় দেখা যাওয়ার স্বপ্ন আপাতত শেষ হয়ে গেছে। সাবেক সফল কোচ স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি আর কোচ হিসেবে বার্সেলোনায় ফিরবেন না। জার্মান বুন্দেসলিগার অফিসিয়াল ম্যাগাজিনের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী স্প্যানিশ কোচ তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে এই অবস্থান প্রকাশ করেছেন।

বার্সেলোনার ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত গার্দিওলা ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্লাবটির মূল দলের দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে তাঁর অধীনে বার্সেলোনা ১৪টি শিরোপা জেতে। এর মধ্যে তিনটি লা লিগা এবং দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা অন্তর্ভুক্ত ছিল। বল দখলে রেখে আক্রমণ গড়ে তোলার কৌশলে তিনি দলের খেলার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন। তাঁর ফুটবল দর্শন পরবর্তী সময়ে অনেক কোচকে প্রভাবিত করেছে।

সাফল্যের সেই স্মৃতি থেকে গার্দিওলার বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। ২০২৬ সালের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী ভিক্তর ফন্ত প্রকাশ্যে তাঁকে ফিরিয়ে আনার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে গার্দিওলার সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, এমন প্রত্যাবর্তনের পরিকল্পনা তাঁর নেই।

ম্যানচেস্টার সিটি ছাড়ার পর গার্দিওলা কোচিং থেকে বিরতি নিয়েছেন। ২০২৬ সালের গ্রীষ্মে দায়িত্ব ছাড়ার পর তিনি কবে আবার কোনো দলের দায়িত্ব নেবেন, সে বিষয়ে কিছু জানাননি।

তবে পূর্বে তিনি তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে জানিয়েছেন, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার দিকে তাঁর আগ্রহ বেশি। ফলে পরবর্তী সময়ে তাঁকে কোনো ক্লাবের পরিবর্তে জাতীয় দলের ডাগআউটে দেখা যেতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাব্রিজিও রোমানোর প্রকাশিত বক্তব্যে গার্দিওলা বলেছেন, ‘আমি কোচ হিসেবে বার্সেলোনায় ফিরব না।’

গার্দিওলা বার্সেলোনার ইতিহাস ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকলেও তাঁর সর্বশেষ বক্তব্যে পুরোনো ক্লাবে ফেরার সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গেছে। ২০০৮ থেকে ২০১২ সালের সাফল্যই কাতালান সমর্থকদের কাছে তাঁকে স্মরণীয় করে রাখবে। তবে নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধানে থাকা এই কোচের পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি আরবের প্রতিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৫ এম


রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি আরবের প্রতিহতের দাবি

হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সৌদি আরব দাবি করেছে যে, ইয়েমেনের হুথিদের দ্বারা ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এই তথ্যটি জানিয়েছেন সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

এদিকে, ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের অবস্থানের উপর গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী। তাদের দাবি অনুযায়ী, এসব হামলায় হুথির ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। তবে এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: গালফ নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%