১১:৩৪ এম
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানির উচ্চ দামের প্রেক্ষাপটে ব্ল্যাক ফ্রাইডেতে (২৭ নভেম্বর) ক্রেতারা অনলাইনে কেনাকাটায় ঝুঁকছেন। অ্যাডোবি অ্যানালিটিক্স পূর্বাভাস দিয়েছে যে, এদিন দেশটিতে অনলাইন কেনাকাটার পরিমাণ ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
অ্যাডোবির তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটার পরিমাণ ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দিন শেষে মোট কেনাকাটার পরিমাণ ১৩ থেকে ১৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সপ্তাহান্তে কেনাকাটার প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) অনলাইনে ৬ দশমিক ১ বিলিয়ন এবং রোববার (২৯ নভেম্বর) ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয়ের আশা করা হচ্ছে। মৌসুমের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার দিন হিসেবে সাইবার সোমবারে (৩০ নভেম্বর) ব্যয় হতে পারে ১৫ দশমিক ১ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছেন তিনি ‘মরেননি’
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন