ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য এখনো অমীমাংসিত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা


ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য এখনো অমীমাংসিত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়খারচর মহল্লায় ভৈরবের এক ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে রহস্য দিন দিন জোরালো হচ্ছে। প্রথমে ঘটনাটি একটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে গণ্য করা হলেও, ঘটনাস্থলের আলামত, সন্দেহভাজনদের আচরণ এবং গতিবিধি, এবং নিহত সোহেল রানার সাথে থাকা মোটা অঙ্কের টাকার ব্যাগ নিখোঁজ হওয়ার ঘটনায় এখন এটি 'পরিকল্পিত হত্যাকাণ্ড' হিসেবে চিহ্নিত করার দাবি উঠেছে।

নিহত সোহেল রানার পরিবারের অভিযোগ- এটি নিছক একটি সড়ক দুর্ঘটনা নয়, বরং সোহেল রানাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি বানিয়ে কিশোরগঞ্জ আদালতে একটি হত্যামামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কে দায়িত্ব দিয়েছেন।

নিহত সোহেল রানা (৩৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার মৃত সিরাজ মিয়ার সর্বকনিষ্ঠ ছেলে। তিনি ভৈরব পৌর শহরের মুসলিমের মোড় এলাকায় “মোহাম্মদ কেমিক্যাল” নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাজিতপুর থেকে ব্যবসায়িক বকেয়া টাকা আদায় করে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ভৈরবে ফিরছিলেন সোহেল রানা। এর কিছুক্ষণ পরই কুলিয়ারচর পৌরসভার বড়খারচর মহল্লার কাশ্মিরী আইডিয়াল স্কুল সংলগ্ন সড়কের পাশে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার থেকে কিছু দূরে মোটরসাইকেলটিও পড়ে ছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে প্রাথমিকভাবে কোন মামলা-মোকদ্দমা ছাড়া হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা। পরদিন ১৭ মে রোববার সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়া বাদ যোহর স্থানীয় শম্ভুপুর পাক্কার মাথা কবরস্থানে সোহেল রানার দাফন করা হয়।

প্রাথমিকভাবে রটেছিল, সড়কের ওপর দিয়ে নেওয়া ড্রেজার পাইপের তৈরি উঁচু আইল্যান্ডে ধাক্কা খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। কিন্তু দাফনের পর ঘটনার বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য ও আলামত সামনে আসতে শুরু করলে পরিবারের সন্দেহ বৃদ্ধি পায়।

স্থানীয়দের মতে, সাধারণত উচ্চগতির সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায় বা দুমড়েমুচড়ে যায়। কিন্তু বড়খারচর গ্রামের ইলিয়াস মিয়ার মুরগির ফার্ম থেকে উদ্ধার হওয়া সোহেল রানার মোটরসাইকেলটি ছিল পুরোপুরি অক্ষত।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

এছাড়া, লাশ গোসল করানোর সময় স্বজনরা লক্ষ্য করেন, সোহেল রানার মাথার পেছনের মধ্যভাগে ভারী কোনো বস্তুর আঘাতের কারণে ফোলা এবং আধা ইঞ্চি পরিমাণ ছিদ্রযুক্ত জখম রয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মাথার পেছনে এমন আঘাত হওয়া অসম্ভব বলে দাবি স্থানীয়দের।

এই দুর্ঘটনার স্থান হিসেবে যে ড্রেজার পাইপের আইল্যান্ডের কথা বলা হচ্ছিল, গ্রামবাসীদের তথ্য অনুযায়ী সেই পাইপটি ঘটনার অন্তত এক সপ্তাহ আগে সেখান থেকে সরানো হয়েছিল। ফলে সেখানে দুর্ঘটনা ঘটার কোন সুযোগই ছিল না।

আরও বড় রহস্য হলো, সোহেল রানার সাথে থাকা টাকার ব্যাগটি নিখোঁজ হয়েছে। পরিবার জানিয়েছে, বিভিন্ন স্থান থেকে আদায় করা প্রায় দেড় থেকে দুই লাখ টাকা ছিল ওই ব্যাগে। পরবর্তীতে ঘটনাস্থলের কাছ থেকে ব্যাগের কাটা ফিতার অংশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, পূর্ব থেকেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা ভারী কিছু দিয়ে সোহেল রানার মাথার পেছনে আঘাত করে। আঘাতে তিনি মোটরসাইকেলসহ কিছুটা দূরে ছিটকে পড়লে দুর্বৃত্তরা টাকা ব্যাগ কেটে নিয়ে পালিয়ে যায় এবং ঘটনাটিকে দুর্ঘটনা বলে প্রচার করে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে নিহতের বড় ভাই শাহীন আহম্মেদ বাদী হয়ে গত ৩ জুন কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী আদালত নং-০২-এ একটি পিটিশন মামলা দায়ের করেন (মামলা নং-১৬০/২০২৬)।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

মামলায় কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের ইলিয়াছ (৫০), মজিবুর মিয়া (৪৮), এবং টুটুল মিয়া (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে। পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা এই মামলায় আসামিদের বিরুদ্ধে লাশ গুমের চেষ্টা, তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন, আসামিরা পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করে অটোরিকশায় হাসপাতালে নিয়ে যান এবং প্রমাণ নষ্ট করতে এটিকে দুর্ঘটনা বলে প্রচার করে।

আদালতের নির্দেশে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন গত ১৩ জুন একটি প্রতিবেদন জমা দিয়ে জানান, ইতিপূর্বে থানায় এ বিষয়ে কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি।

ওসি'র প্রতিবেদন প্রাপ্তির পর গত ১৭ জুন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম মামলাটি অধিকতর ও সুক্ষ্ম তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কিশোরগঞ্জ-কে দায়িত্ব প্রদান করেন। একই সাথে মামলার বাদী মৃত সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

এই নৃশংস ও রহস্যময় ঘটনার পর থেকে পুরো কুলিয়ারচর ও ভৈরব এলাকায় তীব্র ক্ষোভ, আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি কেবল সাধারণ দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত অপরাধ- এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ ও নিহতের পরিবার।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া থেকে ২১টি হেলিকপ্টার কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:৫৫ এম


রাশিয়া থেকে ২১টি হেলিকপ্টার কিনছে ইরান

ইরান রাশিয়ার কাছ থেকে ২১টি এমআই-১৭১ হেলিকপ্টার কিনতে যাচ্ছে। এহেন হেলিকপ্টার গুলি ব্যবহার করা হবে ত্রাণ কার্যক্রম এবং বিভিন্ন ধরনের রসদ সরবরাহের কাজে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার (১৭ জুন) মস্কোতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানের রেড ক্রিসেন্ট এবং রুশ প্রতিনিধি দলের মধ্যে।

এ চুক্তির অধীনে, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই প্রথম ধাপে ইরান চারটি হেলিকপ্টার পাবে।

এই চুক্তির আওতায় আসা হেলিকপ্টারগুলোতে রয়েছে উন্নত রাতের দৃষ্টিশক্তি প্রযুক্তি, যা অন্ধকারেও সহজে অভিযান পরিচালনার সুযোগ প্রদান করবে। একই সাথে, আকাশযানগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম খাদ্যসম্পন্ন করা হবে।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছেন, এসব হেলিকপ্টার মূলত উদ্ধার অভিযান, জরুরি ত্রাণ কার্যক্রম এবং প্রয়োজনীয় সামগ্রী পরিবহনের কাজে ব্যবহার করা হবে।

সূত্র: রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১১:৫৭ এম


দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় আমবোঝাই একটি ট্রাক ও বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন ট্রাকচালক নিহত হয়েছেন। সেই সাথে এ ঘটনায় তার হেলপার গুরুতর আহত অবস্থায় আহত হয়েছেন।

এ দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তিশিগাড়ী এলাকা।

নিহত ব্যক্তি আনোয়ার হোসেন (৪২) নওগাঁর পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। আহত হেলপার হৃদয় (২৫) পত্নীতলা উপজেলার আমলাপুকুরিয়া গ্রামের আকবর শেখের ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে যে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ী মোড় এলাকায় ঢাকা মেট্রো-ট-২৪-৬৯২৪ নম্বরের একটি আমবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-২২-৮৬১৪ নম্বরের একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনার কারণে আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এর পাশাপাশি গুরুতর আহত হন হেলপার হৃদয় (২৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। কিন্তু পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, "দুর্ঘটনার ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের স্কুলে প্রাণঘাতী হামলাকে ‘যুদ্ধের ভুল’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:০০ পি.এম


ইরানের স্কুলে প্রাণঘাতী হামলাকে ‘যুদ্ধের ভুল’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ইচ্ছাকৃত নয়।

ফ্রান্সে জি ৭ সম্মেলনের ফাঁকে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধের বাস্তবতায় ভুল হতেই পারে এবং বিষয়টি এখনো তদন্তাধীন।

গত ফেব্রুয়ারিতে দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনার জেরে ১৭৫ জনেরও বেশি শিশু ও শিক্ষক নিহত হয়েছেন বলে ইরান দাবি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক অভ্যন্তরীণ তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, হামলার জন্য মার্কিন বাহিনীই সম্ভবত দায়ী। তবে পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফলাফল স্বীকার করেনি এবং তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।

জি ৭ সম্মেলনের ফাঁকে মিনাবের ওই হামলা নিয়ে যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন এবং এমন প্রশ্ন করাটাই অদ্ভুত। তিনি পাল্টা অভিযোগ করেন যে, ইরান হাজার হাজার সেনা হত্যা করেছে, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

ট্রাম্প আরও বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে ওই হামলা করেনি। যুদ্ধ খুবই নিষ্ঠুর এবং ভুলত্রুটি হতেই পারে।

উল্লেখ্য, হামলার পরপরই ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ইরানকে দায়ী করেছিলেন। তবে পরে তিনি তার অবস্থান পরিবর্তন করেন এবং বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি নিশ্চিত কিছু বলতে চান না এবং ফলাফল মেনে নেবেন।

গত মাসে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জানিয়েছিলেন যে, এই তদন্ত বেশ জটিল। কারণ, সংশ্লিষ্ট বিদ্যালয়টি ইরানের একটি সক্রিয় ক্রুজ মিসাইল ঘাঁটির সীমানার মধ্যে অবস্থিত। তিনি জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

স্কুলটির আর্কাইভ তথ্য অনুযায়ী, এটি ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসির একটি স্থাপনার পাশেই অবস্থিত ছিল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, হামলার লক্ষ্য নির্ধারণে মার্কিন কর্মকর্তারা সম্ভবত পুরোনো গোয়েন্দা তথ্য ব্যবহার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতীতের তুলনায় কৃষিতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১২:০২ পি.এম


অতীতের তুলনায় কৃষিতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন জানিয়েছেন, কৃষি বাজেট গত বছরের তুলনায় ১০.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রণোদনা বা উন্নয়ন বাজেটও রয়েছে। বাজেটের ভেতরেও বিভিন্ন ভাগ আছে। প্রণোদনা বাজেটে বৃদ্ধি পেয়েছে ৫৯ শতাংশ। যা সত্যিই অনেক বৃদ্ধি। এই যারা বলে কৃষিতে বাজেট কমেছে, তারা হিসাব করেননি। এবারের কৃষিতে বাজেট অতীতের তুলনায় বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে ‘জাতীয় ফল মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, প্রতিবছর ফল মেলা অনুষ্ঠিত হয়। ফল উৎপাদনে বাংলাদেশ বিকাশ ও বিপ্লব ঘটিয়েছে। আমাদের কিছু ফল বিলুপ্তির পথে ছিল, সেগুলোকে এখানে উত্থাপন করা হয়েছে। বিদেশি যে ফলগুলো আমাদের দেশে উৎপাদন করা সম্ভব ছিল না, সেগুলো এখন উৎপাদিত হচ্ছে। আমাদের আমদানি কমেছে। আশা করছি, আগামী বছর আমাদের আর আমদানি করতে হবে না।

বিদেশে ড্রাগন ফল রফতানি প্রসঙ্গে তিনি বলেন, আগে আমরা ড্রাগন ফল আমদানি করতাম, কিন্তু এখন আমরা চিন্তা করছি, ড্রাগন ফল রফতানি করব। এটি বাইরের একটি ফল। আমরা আবহাওয়ার কারণে রফতানি করার সাহস পাচ্ছি। বিদেশি ফলের বিকল্প হিসেবে আমাদের সরকার কাজ করছে।

এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশ আম ও কাঠাল রফতানি শুরু করেছে এবং এ বছর কাঠাল রফতানি বৃদ্ধি পাবে। আগামী দিনে ফল রফতানি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাবে।

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ স্লোগানটিকে সামনে রেখে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আব্দুর রহিমও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%