ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টঙ্গীতে ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ


টঙ্গীতে ফুটওভারব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

এতে সড়কের দুপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে, এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তারা তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। এই ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।

প্রতিবাদের অংশ হিসেবে রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা ব্যানার এবং স্লোগানের মাধ্যমে মাদরাসার সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের আহ্বান জানান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন। এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।’

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথ কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

সিলেটে ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশু। রোববার (৯ আগস্ট) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

এখন পর্যন্ত, এ বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দিন আহমেদ ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়েছিল। মারা যাওয়া দুই শিশু হলো মো. এহসানুল ও আয়ান। আর নিহত নারী বর্ণা রাণী।

এদের মধ্যে এহসানুলের বয়স ৩ বছর ৪ মাস, আয়ানের বয়স ৮ মাস ও বর্ণা রাণীর বয়স ১৮ বছর।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ জন এবং এই সময়ের মধ্যে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রোববার (৯ আগস্ট) পর্যন্ত এ বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে।

মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন নিশ্চিত হামের রোগী ছিলেন বলে নিশ্চিত করা গেছে, বাকিরা সন্দেহভাজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যদি দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

রোববার (৯ আগস্ট) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যদি দুজনে দেখা করেন এবং আলোচনায় বসেন, তাহলে নিশ্চয়ই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে ভারতীয় ভিসার অনেক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের জন্য ভিসা সেন্টারগুলোর সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের মানুষের আচরণ অত্যন্ত ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কও ভালো। এই সম্পর্কটি সরকারি পর্যায়ে বজায় রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির সেই ছাত্রীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


ইবির সেই ছাত্রীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ আবাসিক হলের এক ছাত্রী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ ওঠা ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১১৫ নম্বর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্যসচিব অধ্যাপক ড. কামরুজ্জামান এবং সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার বলেন, আজ (৮ আগস্ট) প্রথম মিটিংয়ে আমরা কর্মপরিকল্পনা করেছি। আগামী ১১ আগস্ট অভিযুক্ত ও ভুক্তভোগী উভয় পক্ষের মৌখিক বক্তব্য শুনব। এরপর নিয়ম অনুযায়ী সব কার্যক্রম শেষে প্রতিবেদন জমা দেব।

প্রসঙ্গত, ৬ আগস্ট রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলে তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসলে ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরদিন বেলা ১১টায় জরুরি সভা করে কর্তৃপক্ষ তাকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় হল প্রশাসন।

তবে তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকায় এ ঘটনায় এখনো চূড়ান্ত প্রতিবেদন বা পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। তবে, প্রস্তাবিত নীতি কার্যকর হলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীরা এই সুযোগ হারাতে পারেন।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের বর্তমান ভিসানীতি বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। নতুন প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনাধীন রয়েছে। এই প্রস্তাবটি এখনও চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এছাড়া, প্রস্তাবটির বিস্তারিত তথ্যও এখন পর্যন্ত পুরোপুরি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধানটি চূড়ান্ত হলে নির্দিষ্ট কিছু কর্মী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিদ্যমান ৬০ দিনের ছাড়ের সময়সীমা বাতিল হয়ে যাবে। এই ধরনের পদক্ষেপের ফলে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের নির্ভরশীলদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, এই পরিবর্তনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা দীর্ঘদিন ধরে এইচ-১বি দক্ষ কর্মী কর্মসূচির আওতায় বড় সুবিধা পেয়ে আসছেন।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য বলছে, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনগুলোর ৭১ শতাংশই ছিল ভারতে জন্মগ্রহণকারী সুবিধাভোগীদের জন্য। দেশটিতে বর্তমানে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন।

যুক্তরাষ্ট্রে বর্তমান নিয়মটি চালু করা হয়েছিল ২০১৭ সালে। এর আওতায় চাকরি হারানো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা নতুন চাকরি খোঁজার জন্য অতিরিক্ত সময় পেতেন।

নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু কর্মী চাকরি হারানোর পর একটানা সর্বোচ্চ ৬০ দিন অথবা তাদের অনুমোদিত ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এ ক্ষেত্রে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ী নিয়মটি কার্যকর হবে।

এই বিধানটি ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন-এর মতো বিভিন্ন ভিসা বিভাগের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের নির্ভরশীলরাও একই ধরনের সুবিধা পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%