ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী


তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যদি দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

রোববার (৯ আগস্ট) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যদি দুজনে দেখা করেন এবং আলোচনায় বসেন, তাহলে নিশ্চয়ই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারত সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত

তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে ভারতীয় ভিসার অনেক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের জন্য ভিসা সেন্টারগুলোর সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও জানান, বাংলাদেশের মানুষের আচরণ অত্যন্ত ভালো। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কও ভালো। এই সম্পর্কটি সরকারি পর্যায়ে বজায় রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির সেই ছাত্রীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ পি.এম


ইবির সেই ছাত্রীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ আবাসিক হলের এক ছাত্রী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ ওঠা ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১১৫ নম্বর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্যসচিব অধ্যাপক ড. কামরুজ্জামান এবং সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার বলেন, আজ (৮ আগস্ট) প্রথম মিটিংয়ে আমরা কর্মপরিকল্পনা করেছি। আগামী ১১ আগস্ট অভিযুক্ত ও ভুক্তভোগী উভয় পক্ষের মৌখিক বক্তব্য শুনব। এরপর নিয়ম অনুযায়ী সব কার্যক্রম শেষে প্রতিবেদন জমা দেব।

প্রসঙ্গত, ৬ আগস্ট রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলে তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসলে ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরদিন বেলা ১১টায় জরুরি সভা করে কর্তৃপক্ষ তাকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় হল প্রশাসন।

তবে তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকায় এ ঘটনায় এখনো চূড়ান্ত প্রতিবেদন বা পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। তবে, প্রস্তাবিত নীতি কার্যকর হলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীরা এই সুযোগ হারাতে পারেন।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের বর্তমান ভিসানীতি বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। নতুন প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনাধীন রয়েছে। এই প্রস্তাবটি এখনও চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এছাড়া, প্রস্তাবটির বিস্তারিত তথ্যও এখন পর্যন্ত পুরোপুরি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধানটি চূড়ান্ত হলে নির্দিষ্ট কিছু কর্মী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিদ্যমান ৬০ দিনের ছাড়ের সময়সীমা বাতিল হয়ে যাবে। এই ধরনের পদক্ষেপের ফলে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের নির্ভরশীলদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, এই পরিবর্তনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা দীর্ঘদিন ধরে এইচ-১বি দক্ষ কর্মী কর্মসূচির আওতায় বড় সুবিধা পেয়ে আসছেন।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য বলছে, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনগুলোর ৭১ শতাংশই ছিল ভারতে জন্মগ্রহণকারী সুবিধাভোগীদের জন্য। দেশটিতে বর্তমানে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন।

যুক্তরাষ্ট্রে বর্তমান নিয়মটি চালু করা হয়েছিল ২০১৭ সালে। এর আওতায় চাকরি হারানো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা নতুন চাকরি খোঁজার জন্য অতিরিক্ত সময় পেতেন।

নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু কর্মী চাকরি হারানোর পর একটানা সর্বোচ্চ ৬০ দিন অথবা তাদের অনুমোদিত ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এ ক্ষেত্রে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ী নিয়মটি কার্যকর হবে।

এই বিধানটি ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন-এর মতো বিভিন্ন ভিসা বিভাগের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের নির্ভরশীলরাও একই ধরনের সুবিধা পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী, এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় প্রেরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মন, যিনি স্ট্রোকের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

তার চিকিৎসার জন্য রোববার (৯ আগস্ট) সকালে সাড়ে ১০টার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে ঢাকার উদ্দেশে তাকে পাঠানো হয়। জরুরি অবস্থার কারণে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।

জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে সায়মন ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যখন তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে, তখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সায়মনের সহপাঠী সৌরভ আরটিভিকে জানিয়েছেন, ‘আমার বন্ধু জাহিদুল ইসলাম সায়মন সকালে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুমের মধ্যে সে খাট থেকে পড়ে যায়। প্রথমে আমরা কিছুই বুঝতে পারিনি। পরে দেখলাম তার শরীর শক্ত হয়ে গেছে। তখন দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং ইমার্জেন্সিতে ভর্তি করি। প্রথমদিকে তার সমস্যার বিষয়ে আমরা কিছু বুঝতে পারছিলাম না।

পরে আমরা সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি। তারা এসে জানান যে, সে স্ট্রোক করেছে। তার আগে সে দুটি স্ট্রোকের সম্মুখীন হয়েছিল। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। যেহেতু এখানে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব ছিল না, তাই আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম আরটিভিকে বলেন, পরিস্থিতির অবগতির পর আমরা তাৎক্ষণিকভাবে আইসিইউর ব্যবস্থা করি। চিকিৎসকরা তার দেখাশোনা করেছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান যে, উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তরের। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বলব, তার জন্য সবাই দোয়া করবেন, যেন সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএমএসডিতে বিল ছাড়ে কমিশনের অভিযোগ, অডিট কর্মকর্তার সম্পদ নিয়েও প্রশ্ন ?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


সিএমএসডিতে বিল ছাড়ে কমিশনের অভিযোগ, অডিট কর্মকর্তার সম্পদ নিয়েও প্রশ্ন ?

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)–এর অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ঠিকাদারদের বিল ছাড়ের ক্ষেত্রে কমিশন দাবি, বিল আটকে রাখা এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে একজন সরবরাহকারী দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করেছেন।

গত ২০ জুলাই মেডিকিট করপোরেশনের স্বত্বাধিকারী দুদকে দেওয়া অভিযোগে দাবি করেন, সিএমএসডির বিভিন্ন সরবরাহকারীর বিল ছাড়ের ক্ষেত্রে আব্দুর রাজ্জাক ১৫ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করেন। অভিযোগকারীর ভাষ্য, দাবি অনুযায়ী অর্থ না দিলে সংশ্লিষ্ট বিল দীর্ঘ সময় আটকে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, কমিশনের দাবির বিষয়ে কেউ আপত্তি জানালে সংশ্লিষ্টদের ওপর চাপ সৃষ্টি করা হয়। কয়েকজন সরবরাহকারী বিষয়টি নিয়ে প্রতিকার চাইলেও কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ করা হয়েছে।

দুদকে দেওয়া লিখিত অভিযোগে আব্দুর রাজ্জাকের নামে ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানী ঢাকা ও নিজ জেলা কুড়িগ্রামে বিপুল সম্পদ থাকার দাবি করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, রাজধানীর মিরপুরে তার স্ত্রীর নামে প্রায় ২ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট, পূর্বাচলে দুটি প্লট এবং বিভিন্ন ব্যাংকে তার ও স্ত্রীর নামে ৩ কোটির বেশি টাকার আমানত রয়েছে। পাশাপাশি কুড়িগ্রামে প্রায় কোটি টাকা ব্যয়ে একটি বাগানবাড়ি এবং জেলা ও নিজ এলাকায় প্রায় ৩০ বিঘা জমি থাকার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের সবচেয়ে গুরুতর অংশে একটি ৭৯ কোটি টাকার কথিত ভুয়া বিলের বিষয় উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে যোগসাজশের মাধ্যমে ওই বিল ছাড় করা হয় এবং সেখান থেকে আব্দুর রাজ্জাক ৬ কোটি টাকার বেশি অর্থ নেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২২ আগস্টের আদেশে আব্দুর রাজ্জাককে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় ঔষধাগারে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে প্রেষণে পদায়ন করা হয়।

অভিযোগকারীদের দাবি, এরপর থেকেই সিএমএসডির বিভিন্ন কেনাকাটার বিল ছাড়কে কেন্দ্র করে তার প্রভাব বেড়ে যায়। তবে গত দুই বছরে তিনি শতকোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, সিএমএসডির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তার ঘনিষ্ঠ হিসেবে কাজ করেন এবং বিভিন্ন সময়ে তাদের নগদ অর্থ ও উপহার দেওয়ার ঘটনা ঘটেছে। গত রমজানের ঈদে একজন কর্মকর্তা নগদ অর্থ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে সিএমএসডির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. আব্দুর রাজ্জাক সব অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।

এদিকে অভিযোগকারী সরবরাহকারীরা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে বিল ছাড়ের প্রক্রিয়া, কথিত কমিশন লেনদেন, সম্পদের উৎস এবং ৭৯ কোটি টাকার কথিত বিলের সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন।

দুদকে দেওয়া অভিযোগের বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%