ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাকে হত্যার অভিযোগে গ্রেফতার, পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন জনি


মাকে হত্যার অভিযোগে গ্রেফতার, পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন জনি

চাঁদপুরের মতলব উত্তরে নিজের মাকে হত্যার অভিযোগে মো. জনি (৩০) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। এই যুবকের দাবি হলো, নিহত মা মজিদা বেগমের (৫০) তিনটি বিয়ে হয়েছিল। এর ফলে শৈশব থেকে মায়ের আদর ও যত্ন তিনি পাননি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চাঁদপুরের মতলব উত্তর থেকে পুলিশ তার গ্রেফতার করে।

এর আগে গত ২৫ জুন কলাকান্দা ইউনিয়নের একটি কলাবাগান থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানিয়েছেন, ২৫ জুন অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। তখন পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ হাল ছাড়েনি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এক পর্যায়ে তারা নিশ্চিত হয় যে, হতভাগ্যা নারী স্বরূপ মতলব পৌরসভার বাসিন্দা। পরে নিখোঁজ হওয়ার বিষয় তদন্ত করতে গিয়ে পুলিশ প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়।

এই ঘটনার সূত্র ধরে মো. জনি (৩০) নামের যুবককে পুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদে জনি স্বীকার করে যে, তার মা মজিদা বেগমের তিনটি বিয়ে হয়েছিল। এই কারণে শৈশব থেকেই মায়ের আদর-যত্ন পাননি। গত ১৭ জুন ক্ষুব্ধ হয়ে তিনি নির্জনস্থানে শ্বাসরোধ করে মাকে হত্যা করেন।

এদিকে, রাতেই যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, শুক্রবার (৩ জুলাই) অভিযুক্ত মো. জনিকে চাঁদপুরের আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতখানে শিশু হত্যা: বিচার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


দৌলতখানে শিশু হত্যা: বিচার দাবিতে মানববন্ধন

ভোলার দৌলতখানে আলোচিত শিশু সাআদকে হত্যা করা হয়েছে এমন দাবি করেছে এলাকাবাসী। বুধবার (১ জুলাই) দুপুর ১ টার সময় উপজেলার নূর মিয়ারহাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, শিশু আবু সাআদ হত্যার ঘটনায় রাকিব এবং তার সহযোগী বিএনপি নেতা মিলন পাটোয়ারী জড়িত। বক্তারা সুষ্ঠু তদন্ত চালিয়ে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও নিহত শিশুটির স্বজনরা আরও বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনা উচিত। তারা রাকিব ও সৈয়দপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন পাটোয়ারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুন) বিকেলে পুকুর থেকে সাআদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে মুখে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত সাআদের মা কোহিনুর বেগম এবং বাবা মোসলে উদ্দিন জানান, জমাজমির বিরোধের কারণে ষড়যন্ত্র করে শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে রাকিব পলাতক রয়েছে এবং তাকে বাড়িতে পাওয়া যায়নি। মিলন পাটোয়ারীকে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মোবাইলে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, আমি দূরে আছি। সাক্ষাতে বলবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরপারে পাড়ি জমালেন সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ এম


পরপারে পাড়ি জমালেন সাংবাদিক ও কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন
 
হাতিয়া কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, লেখক, কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন ( ৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
 
বৃহস্পতিবার (০২ জুলাই) বাদ আছর নোয়াখালী জেলা সদরের কালিতারা বাজার সংলগ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাপন সম্পন্ন করা হয়। এরআগে, বৃহস্পতিবার শেষ রাত পৌনে ৩টার দিকে নোয়াখালী  প্রাইম হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
 
মরহুম এম.দিলদার উদ্দিন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ছৈয়দিয়া বাজার এলাকার মরহুম সামছুল হক জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
নোয়াখালীর গুণী সাংবাদিক এম.দিলদার উদ্দিন সাংবাদিকতার পাশাপাশি হাতিয়ার ইতিহাস, সংস্কৃতি ও মানুষের কথা তুলে ধরার এক নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি একাধারে হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক- প্রকাশক, লেখক, গল্পকার, উপন্যাসিক ও সাহিত্যিকও ছিলেন।
 
এম.দিলদার উদ্দিনের মৃত্যুতে নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, হাতিয়া প্রেস ক্লাব, দৈনিক কালবেলার নোয়াখালী ব্যুরো চিফ অহিদ উদ্দিন মাহমুদ মুকুল, দৈনিক নোয়াখালী বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ নুর হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাত স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন এ-সংক্রান্ত প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১ জুলাই-এর সুপারিশের ভিত্তিতে নির্বাচিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২,০০০–৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

যারা পদোন্নতি পেয়েছেন, তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, পরিকল্পনা বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়েছে এবং প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এটি অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিএম কলেজ

ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৪২ এম


ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল

বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুরসহ দুই নারী ব্যবসায়ীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে বিচারের দাবিতে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীরা ঝাড়ু মিছিল করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজার মড়কখোলার পুল এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মিছিল থেকে ব্যবসায়ীরা অভিযুক্ত বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার সহযোগিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অভিযুক্ত ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সাথে স্থানীয় বাসিন্দারা একাত্মতা প্রকাশ করে নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

সূত্রমতে, গত সোমবার দিবাগত রাতে নগরীর নতুন বাজার মড়কখোলা পুল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীরা একটি রেস্তোরায় প্রবেশ করে রেনু বেগম ও মালা আক্তার নামে দুই ব্যবসায়ীকে মারধর করে। হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%