মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী
১২:৩৪ এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে ৩৪ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাত স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন এ-সংক্রান্ত প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১ জুলাই-এর সুপারিশের ভিত্তিতে নির্বাচিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২,০০০–৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
যারা পদোন্নতি পেয়েছেন, তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, পরিকল্পনা বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়েছে এবং প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এটি অবিলম্বে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুরসহ দুই নারী ব্যবসায়ীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে বিচারের দাবিতে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীরা ঝাড়ু মিছিল করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজার মড়কখোলার পুল এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিল থেকে ব্যবসায়ীরা অভিযুক্ত বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার সহযোগিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অভিযুক্ত ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সাথে স্থানীয় বাসিন্দারা একাত্মতা প্রকাশ করে নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
সূত্রমতে, গত সোমবার দিবাগত রাতে নগরীর নতুন বাজার মড়কখোলা পুল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীরা একটি রেস্তোরায় প্রবেশ করে রেনু বেগম ও মালা আক্তার নামে দুই ব্যবসায়ীকে মারধর করে। হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের হাকিমপুরে এক যুবককে অফিসের কাজের কথা বলে ডেকে নিয়ে অপহরণ, ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত ৩০ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মামলার ৩ নম্বর আসামি মো. মেহেদী হাসান ওরফে মাহাদী হাসান অফিসের কাজের অজুহাতে বাদীর ছেলে জীবনান্দ সরকারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় ৬ নম্বর আসামি মো. মন্তাজ ওরফে মুন্তাজ হোসেনের বাড়িতে আটকে রাখা হয়।
অভিযোগে বলা হয়েছে, সেখানে অন্যান্য আসামিদের সহযোগিতায় অপহৃত যুবকের পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার কাছে থাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যমানের ছয়টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়।
পরবর্তীতে অপহৃত যুবককে হাকিমপুর পৌরসভার ধরন্দা গ্রামে হিলি চারমাথায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার একটি অফিস কক্ষে আটকে রাখা হয়। বিষয়টি জানতে পেরে বাদী হাকিমপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইউসুফ আলী (২৮), পিতা মো. ইউনুস আলী, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট (বর্তমানে বিরামপুর উপজেলার ইসলামপুরে ভাড়াটিয়া) এবং মো. মোজাম্মেল হোসেন মুকুল (৪৫), পিতা মৃত আব্দুস সাত্তার, সাং-ইসলামপাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।
এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, অবৈধভাবে আটক, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর গ্রহণের অভিযোগে হাকিমপুর থানায় মামলা নং-০১/১৩৭, তারিখ ১ জুলাই ২০২৬, দায়ের করা হয়েছে। মামলাটি ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৬৫, ৩৮৬, ৩৮৭, ৩৪২ ও ৩৪ ধারায় রুজু হয়েছে।
মামলার তদন্ত করছেন হাকিমপুর থানার এসআই (নিঃ) মো. শামীম মিয়া। পুলিশ জানিয়েছে, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের জিয়ানগরে একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে দুইটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের আয়োজন বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে জিয়ানগর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান পরিচালনা করেন। অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগের ভিত্তিতে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসির মালিক মো. সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং পরশমণি মেডিকেল হলের মালিক অমল কৃষ্ণ সাহাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালা এবং জিয়ানগর থানা পুলিশের সদস্যরা। তারা জানান, জনস্বার্থে এমন ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ