১২:৩২ এম
ভোলার দৌলতখানে আলোচিত শিশু সাআদকে হত্যা করা হয়েছে এমন দাবি করেছে এলাকাবাসী। বুধবার (১ জুলাই) দুপুর ১ টার সময় উপজেলার নূর মিয়ারহাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, শিশু আবু সাআদ হত্যার ঘটনায় রাকিব এবং তার সহযোগী বিএনপি নেতা মিলন পাটোয়ারী জড়িত। বক্তারা সুষ্ঠু তদন্ত চালিয়ে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও নিহত শিশুটির স্বজনরা আরও বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনা উচিত। তারা রাকিব ও সৈয়দপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন পাটোয়ারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জুন) বিকেলে পুকুর থেকে সাআদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে মুখে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত সাআদের মা কোহিনুর বেগম এবং বাবা মোসলে উদ্দিন জানান, জমাজমির বিরোধের কারণে ষড়যন্ত্র করে শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে রাকিব পলাতক রয়েছে এবং তাকে বাড়িতে পাওয়া যায়নি। মিলন পাটোয়ারীকে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মোবাইলে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, আমি দূরে আছি। সাক্ষাতে বলবো।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন