০২:৫৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাছ চাষ বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি উল্লেখ করেন, দেশের অনেক মানুষ প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসছেন। তাদের অনেকেই পরে বেকারত্বের শিকার হন। এসব মানুষদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মৎস্য চাষের সঙ্গে যুক্ত করা সম্ভব হলে, একদিকে তাদের কর্মসংস্থান হবে, অন্যদিকে আরও অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রবিবার (১৬ আগস্ট) সকালে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এন্ডারসন খালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত
এমপি শ্যামল আরো বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় আনা যায় কি না, সে বিষয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন। এর মাধ্যমে দেশের মাছের উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এ সময় মাছচাষি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মাছচাষ এবং দেশিমাছ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর জোর দেন। তারা অভিযোগ করেন, অনেকে রিংজাল এবং কারেন্টশক দিয়ে মাছ ধরছেন, যার ফলে পোনা থেকে বড় মাছগুলো মারা যাচ্ছে। এটি মৎস্য প্রজাতির জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা মৎস্য অধিদপ্তরকে এ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে চার সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মো. নোমান মিয়া। এ সময় মাছচাষি রহিমসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী এবং চাষিরা উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ August বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন