০৩:০৭ পি.এম
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।
রবিবার দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে।
শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। র্যালি শেষে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীরসহ অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেছেন, মাছ আমাদের আমিষের অন্যতম উৎস। আমিষের চাহিদা পূরণে বাণিজ্যিকভাবে মাছ চাষে বাংলাদেশের মৎস্য খামারিরা বেশ সাফল্য অর্জন করেছেন। আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও মৎস্য সম্পদ রফতানি করা হচ্ছে।
পরে সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন