১২:৩৫ পি.এম
ঢাকা, ২ আগস্ট, ২০২৬ : দীর্ঘ কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এবং জাপান যৌথভাবে ইয়েনের মূল্য ধরে রাখতে হস্তক্ষেপ করেছে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ বছরের মধ্যে এটি এ ধরনের প্রথম যৌথ পদক্ষেপ।
বার্তা সংস্থা এএফপি’র খবরে উল্লেখ করা হয়েছে, গত মাসে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ১৬৩ দশমিক ২৪-এ নেমে যায় এবং এটি ১৯৮৬ সালের পর ইয়েনের সবচেয়ে দুর্বল অবস্থান।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, শুক্রবার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক একটি ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করে। তারা মার্কিন ট্রেজারির পক্ষে ইউরো বিক্রি করে ইয়েন কেনার কাজটি করে।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
প্রতিবেদনে বলা হয়েছে, এই লেনদেনটি গোল্ডম্যান স্যাকস এবং মরগান স্ট্যানলি-এর মাধ্যমে সম্পন্ন হয়।
ওয়াশিংটনের নেয়া এই পদক্ষেপের সময়, গত সপ্তাহে ইয়েনের মূল্য দ্রুত বেড়ে যায়। এই পরিস্থিতিতে ধারণা জন্মেছে যে জাপান সরকারও মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন