ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

দৌলতপুরে ভণ্ড পীরের কবর থেকে দেহাবশেষ চুরি, এক অন্ধ ভক্ত গ্রেপ্তার


দৌলতপুরে ভণ্ড পীরের কবর থেকে দেহাবশেষ চুরি, এক অন্ধ ভক্ত গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত ভণ্ড পীর আব্দুর রহমান ওরফে শামীমের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়ার ঘটনায় পুলিশ এক কট্টর ভক্তকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লালা প্রামাণিক (৪২)। তিনি মৃত মেছের প্রামাণিকের ছেলে এবং নিহত ভণ্ড পীর শামীমের একজন অন্ধ মুরিদ বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান (স্থানীয়ভাবে ৫০০ বিঘা মাঠ নামে পরিচিত) থেকে ভণ্ড পীর শামীমের দেহাবশেষ তুলে নেয় তার অনুসারীরা। পরে সেটি তার প্রতিষ্ঠিত তথাকথিত ‘শামীমি বাবার দরবার শরিফে’ নিয়ে নতুন করে দাফন করা হয়।

পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পুরোনো কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। প্রশাসনের হস্তক্ষেপে দরবার শরিফ থেকে ওই ভণ্ড পীরের দেহাবশেষ উদ্ধার করে বিকেল ৪টার দিকে পুনরায় আগের কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নেমে পুলিশ লালা প্রামাণিকের সম্পৃক্ততা খুঁজে পায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তদন্তে ওই ভণ্ড পীরের এক মুরিদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালা প্রামাণিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এই উদ্ভট ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করতেও রাজি হয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার

এদিকে, অন্ধ ভক্তরা যাতে ভবিষ্যতে পুনরায় কবর খুঁড়ে দেহাবশেষ তুলে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটাতে না পারে, সেজন্য গত ৬ সেপ্টেম্বর পরিবারের উদ্যোগে ভণ্ড পীর শামীমের কবরটি ইট-সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ এপ্রিল দুপুরে ধর্ম অবমাননার গুরুতর অভিযোগ ওঠে এই ভণ্ড পীরের বিরুদ্ধে। এর জেরে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। ওই সময় বিক্ষুব্ধ জনতা তার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং গণপিটুনিতে শামীম নিহত হন। পরদিন ১২ এপ্রিল জানাজা শেষে তাকে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে দাফন করা হয়েছিল। শামীম হত্যার ঘটনায় তার ভাই ফজলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যার চারজন এজাহারভুক্ত আসামি বর্তমানে জামিনে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরিচিত মানুষের মন ভালো করতে রাশিয়ায় চালু হচ্ছে ‘টু ইউ’ ভয়েস মেসেজ সেবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


অপরিচিত মানুষের মন ভালো করতে রাশিয়ায় চালু হচ্ছে ‘টু ইউ’ ভয়েস মেসেজ সেবা

রাশিয়ায় ‘টু ইউ’ নামে একটি সামাজিক সেবা চালু হচ্ছে, যা অপরিচিত ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে সহায়তা করবে। এই সেবার মাধ্যমে যে কেউ ২০ থেকে ৪০ সেকেন্ডের একটি ছোট ভয়েস মেসেজ রেকর্ড করে অপরিচিত মানুষের জন্য উৎসাহ, সহমর্মিতা ও ভালো থাকার বার্তা পাঠাতে পারবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে চলমান ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ইয়ুথ-২০২৬’-এ প্রথমবারের মতো এই উদ্যোগটি প্রকাশ্যে তুলে ধরা হয়েছে। স্বেচ্ছাসেবী ও সামাজিক উদ্যোগভিত্তিক প্ল্যাটফর্ম ডোব্রো.আরএফ এই উদ্যোগটি উপস্থাপন করেছে। উৎসবের ডোব্রো স্ট্যান্ডে অংশগ্রহণকারীরা নিজেদের কণ্ঠে বার্তা রেকর্ড করছেন। পরে এসব বার্তা একটি যৌথ ভয়েস লাইব্রেরিতে যুক্ত করা হবে।

আয়োজকেরা জানিয়েছেন, বিভিন্ন দেশের উৎসব অংশগ্রহণকারী, শিশু, স্বেচ্ছাসেবক ছাড়াও শিল্পী, ক্রীড়াবিদ ও ব্লগাররা এতে অংশগ্রহণ করেছেন। প্রথম দিনেই ৩০০টির বেশি ভয়েস মেসেজ রেকর্ড করা হয়েছে।

উৎসব শেষে ‘#WeAreTogether’ প্রকল্পের অংশ হিসেবে ভিকন্টাক্টে একটি চ্যাটবটের মাধ্যমে ‘টু ইউ’ সেবা চালু করা হবে। রেকর্ড করা বার্তাগুলো একসঙ্গে কাউকে পাঠানো হবে না। যখন কেউ নিজের জন্য একটি ভালো কথা শুনতে চাইবেন, তখন তিনি সেবা থেকে একটি বার্তা চাইতে পারবেন। এরপর ভয়েস লাইব্রেরিতে থাকা একটি বার্তা এলোমেলোভাবে তার কাছে পৌঁছে যাবে।

বার্তাটি কে দিয়েছেন, তা আগে থেকে জানা যাবে না। কোনো দিন শিশুর কণ্ঠে বার্তা আসতে পারে, আবার অন্যদিন কোনো দেশের শিক্ষার্থী বা পরিচিত শিল্পীর কণ্ঠও শোনা যেতে পারে। সেবাটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে এবং পাওয়া বার্তা অন্যদের সঙ্গেও শেয়ার করা যাবে।

ডোব্রো.আরএফের প্রধান এবং রাশিয়ার স্টেট ডুমার যুবনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান আর্তেম মেতেলেভ বলেন, “অনেক সময় মানুষের পরামর্শ বা বিশেষজ্ঞের সহায়তার প্রয়োজন হয় না। একজন বাস্তব মানুষের কণ্ঠে ‘সব ঠিক হয়ে যাবে’—এমন একটি কথা শোনাই কখনো কখনো যথেষ্ট হতে পারে।”

তিনি আরও বলেন, “‘টু ইউ’ মাত্র আধা মিনিট সময়ের বিনিময়ে একজন অপরিচিত মানুষকে অনুভব করাতে পারে যে তিনি একা নন। ডিজিটাল যুগে স্বেচ্ছাসেবার ধরন এমনও হতে পারে।”

ডোব্রো.আরএফ ও রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারের যৌথ জরিপের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে করা এক গবেষণায় ৭০ শতাংশ মানুষ স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত না হওয়ার প্রধান কারণ হিসেবে সময়ের অভাবের কথা বলেছেন। আর ‘ওয়ার্ল্ড গিভিং রিপোর্ট-২০২৬’ অনুযায়ী, আরো ২০ শতাংশ রুশ নাগরিক দাতব্য কর্মকাণ্ডে যুক্ত হতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন, তা জানেন না।

এই বাস্তবতায় ‘টু ইউ’তে অংশ নিতে কোনো পূর্বপ্রস্তুতি বা নিবন্ধনের প্রয়োজন নেই। এক মিনিটেরও কম সময়ে একটি ভয়েস মেসেজ রেকর্ড করেই যে কেউ উদ্যোগটির অংশ হতে পারবেন।

উৎসবে ডোব্রোর নানা আয়োজন

ইয়েকাতেরিনবার্গের কালচারাল কোড প্রদর্শনী কেন্দ্রের ২ নম্বর প্যাভিলিয়নে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডোব্রো স্ট্যান্ড চালু থাকছে। সেখানে ভয়েস মেসেজ রেকর্ডের পাশাপাশি ‘লার্নিং থ্রু সার্ভিস’ কর্মসূচির প্রো-বোনো স্বেচ্ছাসেবক রেজিস্ট্রিতে নাম লেখানোর সুযোগ রয়েছে।

এ ছাড়া ‘ইউনিভার্সাল ডিক্লারেশন অন ভলান্টিয়ারিং’ সংশোধন ও হালনাগাদের বিষয়ে ভোট দেওয়ার সুযোগও থাকছে। শিশুদের জন্য রয়েছে ‘কাইন্ড কার্টুন’-এর একটি ফ্রেম রং করার আয়োজন। প্রথম দিনেই অংশগ্রহণকারীরা ৭৬১টি ফ্রেম রং করেছেন।

ডোব্রো কমিউনিটিতে ইতিমধ্যে এক হাজারের বেশি মানুষ যুক্ত হয়েছেন। কমিউনিটির সদস্য হতে প্রত্যেককে অন্তত চারটি ভালো কাজ সম্পন্ন করতে হয়েছে। ছয় বছর বা তার বেশি বয়সীরা এসব কার্যক্রমে অংশ নিতে পারছেন।

আয়োজকদের মতে, মানসিক সুস্থতা ও সামাজিক বিচ্ছিন্নতা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ‘টু ইউ’ সহজ একটি ডিজিটাল সহায়তা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। পরিচয় প্রকাশ না করেই যে কেউ একজন অপরিচিত মানুষের কাছ থেকে উৎসাহের বার্তা পাওয়ার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সদর দফতরের নির্দেশে ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


পুলিশ সদর দফতরের নির্দেশে ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের একটি আদেশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মকর্তাদের তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করতে হবে। অন্যথায়, ২৭ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ার, যিনি বর্তমানে সাতক্ষীরায় বদলির আদেশ পেয়েছেন, তাকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে, গত ২৫ আগস্টের একটি আদেশে তার সাতক্ষীরায় বদলির আদেশ বাতিল করা হয়েছে। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, সহকারী পুলিশ সুপারদের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিছুর রহমানকে র‍্যাবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের এএসপি সুবীর কুমার সাহাকে মুকসুদপুর সার্কেলে পদায়ন করা হয়েছে। নৌ পুলিশের এএসপি মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেএমপির এসি মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং জিএমপির এসি অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগাবে, যাতে বিশ্বমঞ্চে জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালো করা এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সুফল তুলে ধরা যায়। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) এর মধ্যে রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ‘পারসুয়িং ক্লাইমেট জাস্টিস থ্রু ক্লাইমেট ডিপ্লোমেসি’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জলবায়ু কূটনীতি জোরদার করা এবং এ বিষয়ে আন্তর্জাতিক যোগসূত্র বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি পৃথক ‘জলবায়ু পরিবর্তন অনুবিভাগ’ খোলা হয়েছে। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোতে তারা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে।

তিনি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ ছাড়া আগামী নভেম্বরে বিশ্ব জলবায়ু সম্মেলনেও (কপ-৩১) প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

শামা ওবায়েদ বলেন, নারী ও শিশুরা প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের অন্যান্য পরিণতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। তাই বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের ঝুঁকি ও সুরক্ষার প্রয়োজনীয়তাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর জোর দেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু আলোচনায় তাদের সুরক্ষা ও ঝুঁকির বিষয়টি জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা স্পষ্ট জানাব যে, এদের সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলায় পাটজাত পণ্যের ব্যবহার ও সুবিধার কথাও তুলে ধরব।’

তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্লাস্টিকসহ অন্যান্য দূষণকারী উপকরণের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর পাশাপাশি পরিবেশগত সুরক্ষা জোরদারে ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভা জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছেন, যা ফুটবলবিশ্বকে বিস্মিত করেছে। এই উদীয়মান তারকা ওল্ড ট্রাফোর্ডে অবিলম্বে তার রেজিস্ট্রেশন বাতিল করে ফ্রি এজেন্ট হতে চান। ক্লাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সমর্থকরা তার এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছেন।

ভিয়েতনাম ডট ভিএনের প্রতিবেদন অনুযায়ী, গ্যাব্রিয়েল, যার পুরো নাম জোসেফ জুনিয়র আন্দ্রেউ গ্যাব্রিয়েল, আগামীকাল বুধবার ব্রাইটনের বিপক্ষে ম্যাচে অভিষেক হলে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে পারেন।

এদিকে হেড কোচ মাইকেল ক্যারিক ব্রাইটনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে গ্যাব্রিয়েলকে সিনিয়র স্কোয়াডে রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ঠিক তার আগের দিনেই তিনি ক্লাব ছাড়ার নোটিশ দেন।

ক্লাবের পক্ষ থেকে তার চলে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রাক-মৌসুম ম্যাচগুলোতে খেলার সুযোগ না পাওয়ায় তিনি কিছুটা চিন্তিত ছিলেন।

তবে নিয়ম অনুযায়ী, ক্লাবগুলো ১৭ বছরের কম বয়সী খেলোয়াড়দের সঙ্গে পেশাদার চুক্তি করতে পারে না। অন্যদিকে, কোনো খেলোয়াড়ের বয়স ১৬ বছর হলেই কেবল একাডেমি চুক্তি করা যায়। ১৫ বছর বয়সী এই তরুণ প্রতিভাবানের বয়স আগামী ৬ অক্টোবর ১৬ বছর পূর্ণ হবে।

টটেনহ্যামের সঙ্গে রিচার্লিসনের দ্বন্দ্ব চরমে। তরুণ প্রতিভার এই বিস্ময়কর অনুরোধ সত্ত্বেও, তার নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার ম্যানইউ এখনও রাখে।

প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, নিবন্ধনকালীন সময়ে ক্লাব, খেলোয়াড় এবং তাদের পিতামাতা বা অভিভাবকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি ছাড়া কোনো খেলোয়াড়ের নিবন্ধন বাতিল করা যাবে না।

যদি পক্ষগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি নিবন্ধন বাতিলের অনুরোধের বিষয়ে একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত জারির জন্য প্রিমিয়ার লীগের কাছে আবেদন করতে পারেন।

ইংলিশ জায়ান্ট ক্লাবটি মনে করে পরিস্থিতিটি এখনো সমাধান করা সম্ভব, তবে তারা এও জোর দিয়ে বলেছে, গ্যাব্রিয়েল একতরফাভাবে নিবন্ধন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন না।

লন্ডনকে হারিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সের আয়োজক নাইরোবি। ওল্ড ট্রাফোর্ডের কর্মকর্তারা এই খবরে হতবাক হয়েছিলেন, বিশেষ করে যেহেতু ১৫ বছর বয়সী ছেলেটি গত সপ্তাহেই উয়েফা ইয়ুথ লিগে হ্যাটট্রিক করেছিল।

পরিবারের ঘনিষ্ঠ কিছু সূত্র জানায়, গ্যাব্রিয়েলের বাবা জো ও'সিয়ারুইল এমন একজন ব্যক্তি নন যার সাথে মানিয়ে চলা সহজ। ও’সিয়ারুইল পূর্বে প্রায়শই তার ছেলের প্রতিভার প্রশংসা করলেও, তিনি তার এক্স অ্যাকাউন্ট থেকে অনেক পোস্ট মুছে ফেলেছেন।

গত সপ্তাহে গ্যাব্রিয়েল নিজেই তার ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। তার অ্যাকাউন্টের বায়োতে এখন শুধু লেখা আছে: ‌‘@নাইকিইউকের ক্রীড়াবিদ’।

প্রধান কোচ মাইকেল ক্যারিক গত সপ্তাহে সাবাহর বিপক্ষে ম্যাচে ১৯ বছর বয়সী হ্যারি অ্যামাস এবং শিয়া লেসিকে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করিয়েছেন।

একাদশে সুযোগ পেয়েই ওপেনিংয়ে অনভিজ্ঞ ডোনাল্ড। জেজে গ্যাব্রিয়েল খেলার জন্য অযোগ্য, কারণ তিনি ‘এ’ তালিকায় নেই। আগামী ৬ অক্টোবর তার বয়স ১৬ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ম্যানইউ তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে না।

ইংল্যান্ডের এই তরুণ প্রতিভা ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে যোগ দেন। গত সপ্তাহে, জিমি মারফি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকায় নাম ওঠায় গ্যাব্রিয়েল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে উদযাপনও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%