০৬:৪৮ পি.এম
খুলনার পাইকগাছায় থানা-পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং অপরাধ দমনের উদ্দেশ্যে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের অংশ হিসেবে ৯ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে উপজেলার নাছিরপুর গ্রামের আনারুল ইসলাম ওরফে কালু (৪৪), এরশাদ সানা (২৮), নগরশ্রীরামপুর গ্রামের আলীমুল ইসলাম (২৩), শ্যামনগর গ্রামের ফেরদৌস গাজী (২২), হাসান গাজী (২৬), রাকিব (২৩) ও শাহিন শেখ (২৮)। এছাড়া পাইকগাছা পৌরসভার গোপালপুর ১ নম্বর ওয়ার্ডের আশিকুর রহমান সুমন (২৬) এবং সরল ৫ নম্বর ওয়ার্ডের রাকিব (২০)ও আটক হয়েছে।
আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিজানুর রহমান জানান, আটককৃতদের মধ্যে তিনজনকে সামারি ট্রায়ালে এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান অপরাধ দমনে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন