ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার


রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

 রাজশাহীর মোহনপুরে হেরোইনসহ মোঃ মিনহাজ হোসেন মিলন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মোহনপুর থানার গোছা বাজারের হাজি মার্কেটে অবস্থিত তাঁর রংয়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০৬ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার মিনহাজ হোসেন মিলন, সে মোহনপুর থানার গোছা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।  

শনিবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নদীর চিরাপাড়া মোহনাসহ বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে প্রায় ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ পাবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, ইউএনও রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

 রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও  গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তর থেকে  পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার  সকাল ৬টা পর্যন্ত চারঘাট থানার ইউসুফপুর বিওপি ও চারঘাট বিকল্প বিওপির আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত  অবস্থায় ৯৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫০০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এর আগে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ইউসুফপুর বিওপির একটি টহল দল চারঘাট থানার টাংগন পূর্বপাড়া অভিযান চালিয়ে ৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এসব ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, "ইতিহাসে গণ-ভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেয়া সরকারের পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার নজির নেই।"

শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলা পরিষদের আয়োজনে বিমানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের সম্মাননা এবং বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, "এ দেশে আর কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না। কোনোভাবেই সম্ভবনা নেই। এই যে, ৩১ ডিসেম্বরে বা ডিসেম্বরের মধ্যে উঁকি দিচ্ছি বা আসছি, এগুলো সব হাস্যকর কথা।" তিনি বলেন, "পৃথিবীর কোনো ইতিহাসে গণ-ভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে যে সরকার, আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে-- এমন নজির নেই।"

তিনি বলেন, "আমরা ’৭১ সালে স্বাধীন হয়েছিলাম। কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লড়াই, সেটা বার বার ব্যাহত হয়েছে। এরশাদের আমলে ব্যাহত হয়েছে, সেটা ’৯০-এর গণ-অভ্যুত্থানে তা আবার ফিরে এসেছে। আমরা তিনবার নির্বাচন করেছিলাম। তা গণতান্ত্রিক পন্থায়। আবার ২০০৭ সালে আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেয়ার চক্রান্তের শিকার হলাম।"

মন্ত্রী আরও বলেন, "নিষিদ্ধ একটি দল ১৭ বছর টানা ক্ষমতায় থেকে আমাদের সবার অধিকার হরণ করে ফেলেছিল। বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করে দিয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল না। আমরা যদি নির্বাচন করার সুযোগ না পেতাম, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকত না। সিকিমে পরিণত হত। তবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি।"

অনুষ্ঠানে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বক্তব্য দেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ফারজানা ইয়াছমিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ৫৭১টি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%