ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ


চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ

 রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও  গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তর থেকে  পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার  সকাল ৬টা পর্যন্ত চারঘাট থানার ইউসুফপুর বিওপি ও চারঘাট বিকল্প বিওপির আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত  অবস্থায় ৯৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫০০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এর আগে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ইউসুফপুর বিওপির একটি টহল দল চারঘাট থানার টাংগন পূর্বপাড়া অভিযান চালিয়ে ৬০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।

আরও পড়ুন: মুফতি সনদ পাগরি গ্রহন করলেন তালাশ বিডি এর স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অশ্রুসিক্ত চোখে মাথায় সম্মানের পাগড়ি: ইলমের সুউচ্চ শিখরে মুফতি খায়রুল ইসলাম যুক্তিবাদী

জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। এসব ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।#

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত উন্নয়নের পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, "ইতিহাসে গণ-ভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেয়া সরকারের পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার নজির নেই।"

শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলা পরিষদের আয়োজনে বিমানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের সম্মাননা এবং বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, "এ দেশে আর কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না। কোনোভাবেই সম্ভবনা নেই। এই যে, ৩১ ডিসেম্বরে বা ডিসেম্বরের মধ্যে উঁকি দিচ্ছি বা আসছি, এগুলো সব হাস্যকর কথা।" তিনি বলেন, "পৃথিবীর কোনো ইতিহাসে গণ-ভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে যে সরকার, আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে-- এমন নজির নেই।"

তিনি বলেন, "আমরা ’৭১ সালে স্বাধীন হয়েছিলাম। কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লড়াই, সেটা বার বার ব্যাহত হয়েছে। এরশাদের আমলে ব্যাহত হয়েছে, সেটা ’৯০-এর গণ-অভ্যুত্থানে তা আবার ফিরে এসেছে। আমরা তিনবার নির্বাচন করেছিলাম। তা গণতান্ত্রিক পন্থায়। আবার ২০০৭ সালে আমাদের সার্বভৌমত্ব কেড়ে নেয়ার চক্রান্তের শিকার হলাম।"

মন্ত্রী আরও বলেন, "নিষিদ্ধ একটি দল ১৭ বছর টানা ক্ষমতায় থেকে আমাদের সবার অধিকার হরণ করে ফেলেছিল। বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করে দিয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল না। আমরা যদি নির্বাচন করার সুযোগ না পেতাম, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকত না। সিকিমে পরিণত হত। তবে আলহামদুলিল্লাহ। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি।"

অনুষ্ঠানে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বক্তব্য দেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ফারজানা ইয়াছমিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ৫৭১টি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৃষ্টি প্রতিবন্ধীদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেবেন এ্যানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


দৃষ্টি প্রতিবন্ধীদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেবেন এ্যানি

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন থেমে থাকবে না। তিনি উল্লেখ করেছেন, আগ্রহী ব্যক্তিদের তার মন্ত্রণালয়ে চাকরি প্রদান করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‎দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের উদাহরণ তুলে ধরে, বিএনপি সরকার সব সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে। তিনি সমাজকল্যাণ ও সমাজসেবা অধিদফতরকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় পানি সম্পদ মন্ত্রী জানান, সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সমাজে চলার ক্ষেত্রে স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করবে।

‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউছার হত্যা মামলার রহস্য পুলিশ উদ্‌ঘাটন করেছে। এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি, তৌহিদ ও তানজির, গ্রেফতার করা হয়েছে।

তৌহিদকে কুমিল্লা থেকে এবং তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের শনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানিয়েছেন, কোতোয়ালি মডেল থানার অধীনে ছত্রখিল এলাকার উপজেলা মডেল মসজিদের বিপরীত দিকে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জায়গাকে কেন্দ্র করে তানজির এবং তার আপন ছোট ভাই তৌহিদের সঙ্গে কাউছার ও শামীমের বিরোধ চলছিল।

ঘটনার দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে তৌহিদ ও তানজিরসহ কয়েকজন ওই স্থানে কফি শপ তৈরির কাজ করছিলেন। এ সময় কাউছার, শামীমসহ আরও কয়েকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তৌহিদ এবং তার সঙ্গে থাকা কয়েকজন কাউছার ও শামীমের ওপর হামলা চালান।

পুলিশ জানায়, তৌহিদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কাউছারকে গুরুতর জখম করা হয়। এ সময় কাউছার ও শামীমসহ কয়েকজন আহত হন। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। গুরুতর আহত কাউছারকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার মধ্যরাতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেফতার করা হয়। একই রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তানজিরকে গ্রেফতার করে এসআরবি।

এদিকে, তৌহিদকে গ্রেফতারের সময় উত্তেজিত জনতার হাতে তিনি আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামিকে দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে এসআরবি-১১, কুমিল্লা সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমানও উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, তৌহিদের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। অন্যদিকে, তানজিরের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%