ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন


ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলারশিপ নিয়ে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামী পুনর্বাসনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা জামায়াত। পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী রোববার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। জেলার ৬ উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর। তিনি বলেন, "কৃত্রিম সার সংকট তৈরি করে সাধারণ কৃষককে জিম্মি করতেই ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে নজিরবিহীন দুর্নীতি ও ব্যাপক আওয়ামীকরণ করা হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, "ফ্যাসিস্ট আমলের ডিলারদের কারণে কৃষকরা দিশেহারা। দেশ ও জনগণের এই সংকটে একমাত্র জামায়াতে ইসলামীই সমস্ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।" তিনি অবিলম্বে বিদ্যমান বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি ও দলীয় বিবেচনায় দেওয়া সব ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের জোর দাবি জানান।

সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ ও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই। তিনি জেলা প্রশাসকের উদ্দেশে বলেন, "আপনি সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। আমরা আপনার এই জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করব না।"

আরও পড়ুন: ২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা

ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের অভ্যন্তরীণ সিন্ডিকেট নিয়ে মন্তব্য করে জামায়াত নেতা আব্দুল হাই আরও বলেন, "ঝিনাইদহ জেলা পরিষদ আর জেলা প্রশাসকের দপ্তর সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে।"

মানববন্ধন ও সমাবেশে জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এমই

আরও পড়ুন: মধুপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-১৪-এর প্রেস ব্রিফিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানায় বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় আদালত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন আসামিদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। শুনানির পূর্বে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুমন মন্তব্য করেন, “ছাত্রলীগই হাসিনাকে ফ্যাসিস্ট করেছে। গত ১৭ বছর সুলতান মনসুর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেননি। আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ছেড়ে যায় না। দল থেকে সরে যায় না। আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।”

আসামিদের পক্ষে মোরশেদ হোসেন শাহীনসহ কয়েকজন আইনজীবী তাদের গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন।

পরে আদালতে অনুমতি নিয়ে সুলতান মনসুর আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের সময় আমি সপরিবারে দেশের বাইরে ছিলাম। কোনো অপরাধ করলে আমি দেশে ফিরে আসতাম না। আর এ মামলার ঘটনা ২০২২ সালের। আমি তো তখন গণফোরামের সঙ্গে ছিলাম, আওয়ামী লীগের সঙ্গে না।”

এ সময় তিনি বিচারকের কাছে আইনগত সহায়তা কামনা করেন। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। বিএনপির কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা করা হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা: চীনের চার ব্যাংক শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা: চীনের চার ব্যাংক শীর্ষে

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বৈশ্বিক ব্যাংকিং খাতের সম্পদ ও আর্থিক সক্ষমতার ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০টি ব্যাংকের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের সর্বশেষ তথ্য অনুসারে, এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি চীনের ব্যাংকগুলো তাদের একক আধিপত্য বজায় রেখেছে। তালিকার প্রথম চারটি স্থান চীনা ব্যাংকসমূহ দখল করে নিয়েছে।

আজ প্রকাশিত এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের সমীক্ষায় দেখা গেছে, মোট সম্পদের দিক থেকে বিশ্বের বৃহত্তম ব্যাংক হিসেবে টানা ১৩তম বছর চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) নিজের অবস্থান ধরে রেখেছে। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ প্রায় ৭.৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না (সম্পদ ৬.৯৭ ট্রিলিয়ন ডলার)। তৃতীয় স্থানে চায়না কনস্ট্রাকশন ব্যাংক কর্পোরেশন (সম্পদ ৬.৫২ ট্রিলিয়ন ডলার) এবং চতুর্থ স্থানে রয়েছে ব্যাংক অব চায়না (সম্পদ ৫.৪৮ ট্রিলিয়ন ডলার)। শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে মোট পাঁচটি ব্যাংক চীনের।

অন্যদিকে, চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের জায়ান্ট জেপি মরগান চেজ অ্যান্ড কোং। ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ৪.৪৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে, মোট সম্পদের দিক থেকে পঞ্চম হলেও শেয়ারবাজারের মূলধন বা মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে জেপি মরগান বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাংক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।

প্রকাশিত তালিকায় শীর্ষ ১০-এ স্থান পাওয়া ব্যাংকগুলোর ক্রম ও তাদের মোট সম্পদ নিচে তুলে ধরা হলো:

১. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি), চীন — সম্পদ: ৭.৬৫ ট্রিলিয়ন ডলার

২. অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, চীন - সম্পদ: ৬.৯৭ ট্রিলিয়ন ডলার

৩. চায়না কনস্ট্রাকশন ব্যাংক কর্পোরেশন, চীন - সম্পদ: ৬.৫২ ট্রিলিয়ন ডলার

৪. ব্যাংক অব চায়না, চীন - সম্পদ: ৫.৪৮ ট্রিলিয়ন ডলার

৫. জেপি মরগান চেজ অ্যান্ড কোং, যুক্তরাষ্ট্র - সম্পদ: ৪.৪৩ ট্রিলিয়ন ডলার

৬. ব্যাংক অব আমেরিকা, যুক্তরাষ্ট্র - সম্পদ: ৩.৪১ ট্রিলিয়ন ডলার

৭. বিএনপি পরিবা, ফ্রান্স - সম্পদ: ৩.২৮ ট্রিলিয়ন ডলার

৮. এইচএসবিসি হোল্ডিংস (এইসএসবিসি), যুক্তরাজ্য - সম্পদ: ৩.২১ ট্রিলিয়ন ডলার

৯. ক্রেডিট অ্যাগ্রিকোল, ফ্রান্স - সম্পদ: ৩.১৪ ট্রিলিয়ন ডলার

১০. পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না, চীন - সম্পদ: ২.৬৭ ট্রিলিয়ন ডলার

ইউরোপীয় ব্যাংকিং খাতে বড় ধরনের রদবদল লক্ষ্য করা গেছে। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী এইচএসবিসি-কে পেছনে ফেলে ইউরোপের বৃহত্তম ব্যাংক হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রান্সের বিএনপি পরিবা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিপুল অভ্যন্তরীণ সঞ্চয়, অবকাঠামো খাতে বিশাল সরকারি বিনিয়োগ এবং দেশের বন্ড ইস্যুর ওপর ভর করে চীনা ব্যাংকগুলো তাদের সম্পদের আকার দিন দিন বাড়িয়ে চলেছে। বিপরীতে, উচ্চ মুনাফা, ক্যাপিটাল মার্কেট ও সম্পদ ব্যবস্থাপনার (ওয়েলথ ম্যানেজমেন্ট) মাধ্যমে মার্কিন ও ইউরোপীয় ব্যাংকগুলো বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের শক্তিশালী প্রভাব বজায় রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাই পূর্বাঞ্চলের ছোট ছোট কদুর বাগানে বাম্পার ফলন

আন্তর্জাতিক ডেস্ক

দিরাই পূর্বাঞ্চল নিউজ | হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


দিরাই পূর্বাঞ্চলের ছোট ছোট কদুর বাগানে বাম্পার ফলন

সুনামগঞ্জের দিরাই উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছোট ছোট কদুর বাগানে কদুর বাম্পার ফলন হয়েছে। বাড়ির আঙিনা, জমির পাশে ও ছোট ছোট বাগানে কদু চাষ করে ভালো ফলন পেয়েছেন স্থানীয় কৃষকরা।

কদু একটি জনপ্রিয় সবজি। অল্প জায়গায় কদু চাষ করা যায় বলে অনেকেই বাড়ির আশপাশের জমি ব্যবহার করে এ সবজি উৎপাদন করছেন। সঠিক পরিচর্যা ও সময়মতো যত্নের ফলে গাছে প্রচুর কদু ধরেছে।

দিরাই পূর্বাঞ্চলের গ্রামীণ জনপদে ছোট ছোট কদুর বাগান এখন কৃষির এক পরিচিত চিত্র। উৎপাদিত কদু পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয়ের সুযোগও তৈরি করছে।

ধান চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি উৎপাদন গ্রামীণ পরিবারের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিরাই পূর্বাঞ্চলের ছোট ছোট কদুর বাগানে বাম্পার ফলন স্থানীয় কৃষির সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন,

 

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারপতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মদগুলো উদ্ধার করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মদ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ু

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে
তারা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%