ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিনের ৩ শিকার, বিপদে জিম্বাবুয়ে


প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিনের ৩ শিকার, বিপদে জিম্বাবুয়ে

আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে, রাজার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেছেন তাসকিন আহমেদ।

প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিন আহমেদের ত্রিশিকার ফলে জিম্বাবুয়ে বিপদে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে জিম্বাবুয়ের রান দাঁড়িয়েছে ৩০। দলের এই বিপর্যয় সামাল দিতে চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডান টেলর (৮*) এবং ক্রেইগ আরভিন (০*)।

ম্যাচের প্রথম ওভারে তাসকিন ব্রায়ান বেনেটকে (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। এরপর, আরেক ওপেনার বেন কারানও (৬) এলবিডব্লিউয়ের শিকার হন।

আরও পড়ুন: কষ্টের জয়ে নটিংহ্যাম ফরেস্টের বাধা টপকাল আর্সেনাল

তিনে নামা তাফাদজুয়া সিগাকেও (১৬) তাসকিন বেশিদূর এগোতে দেননি। তার শর্ট বলে পুল করতে গিয়ে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফিরে যান সিগা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক

খুলনার পাইকগাছায় থানা-পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং অপরাধ দমনের উদ্দেশ্যে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। এই অভিযানের অংশ হিসেবে ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছে উপজেলার নাছিরপুর গ্রামের আনারুল ইসলাম ওরফে কালু (৪৪), এরশাদ সানা (২৮), নগরশ্রীরামপুর গ্রামের আলীমুল ইসলাম (২৩), শ্যামনগর গ্রামের ফেরদৌস গাজী (২২), হাসান গাজী (২৬), রাকিব (২৩) ও শাহিন শেখ (২৮)। এছাড়া পাইকগাছা পৌরসভার গোপালপুর ১ নম্বর ওয়ার্ডের আশিকুর রহমান সুমন (২৬) এবং সরল ৫ নম্বর ওয়ার্ডের রাকিব (২০)ও আটক হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিজানুর রহমান জানান, আটককৃতদের মধ্যে তিনজনকে সামারি ট্রায়ালে এবং ছয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান অপরাধ দমনে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে থানায় নেওয়ার পর মুসলিম যুবক বরজাহান শাহের মৃত্যু, ক্ষোভ ও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


পশ্চিমবঙ্গে থানায় নেওয়ার পর মুসলিম যুবক বরজাহান শাহের মৃত্যু, ক্ষোভ ও বিক্ষোভ

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থানায় চুরির সন্দেহে ৩৫ বছর বয়সী মুসলিম যুবক বরজাহান শাহকে থানায় নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনার ফলে নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ, পুলিশ হেফাজতে বরজাহানকে চরম শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তাঁকে সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি। অন্যদিকে, পুলিশের দাবি—চুরির সন্দেহে উত্তেজিত জনতা বরজাহানকে গণধোলাই দিয়েছিল। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুর থানার অন্তর্গত জশপুর এলাকায়। পচিয়ারা গ্রামের বাসিন্দা বরজাহান শাহ পার্শ্ববর্তী একটি এলাকায় গেলে চুরির সন্দেহে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার পর বরজাহানের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। এর ফলে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরবর্তীতে তাঁকে দুবরাজপুর মনসায়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আজমিরা বিবি অভিযোগ করে বলেন, "আমার চোখের সামনেই স্বামী মারা গেছেন। তাঁর মুখ ও নাক দিয়ে রক্ত পড়ছিল। কিন্তু পুলিশ চিকিৎসা না করিয়ে বিষয়টিকে 'নাটক' বলে উড়িয়ে দিয়েছে।"

নিহতের ছেলে ইসমাইল শাহ এবং এক প্রত্যক্ষদর্শী শেখ জাহাঙ্গীর জানান, থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই সত্য বেরিয়ে আসবে। জাহাঙ্গীর বলেন, তিনি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরজাহানকে থানার ভেতরে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।

স্থানীয়দের বিক্ষোভ ও থানায় অভিযোগ

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানার সামনে জড়ো হয়ে বিচার দাবি করেন। হাসপাতাল থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে তোলার সময় উত্তেজিত গ্রামবাসী গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। নিহতের শ্বশুর মোবারক খান চুরির সন্দেহে বরজাহানকে মারধরের অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অভিষেক রায় জানান, "চোর সন্দেহে জনতা তাঁকে মারধর করেছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে আনে।"

তিনি আরও জানান, বরজাহানের বিরুদ্ধে আগে মাতলামি ও ছোটখাটো অপরাধের কিছু অভিযোগ ছিল। তবে তিনি কেন ওই বাড়িতে ঢুকেছিলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হলো—সব দিক বিবেচনা করে নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর: এমপি খোকন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


পূজা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর: এমপি খোকন

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ডাসার উপজেলা বিএনপির আয়োজনে সংসদ সদস্যের বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন আপনাদের পাশে থাকি। বিএনপি সব সময় আপনাদের পাশে রয়েছে।” দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতিটি বিভাগ নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এর অন্যতম উদাহরণ ফ্যামিলি কার্ড। মায়েদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একজন মা সুস্থ ও স্বাবলম্বী থাকলে পুরো পরিবার ভালো থাকে।

ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, কালকিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিন আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন বিধবা হায়াতুন্নেছার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত হায়াতুন্নেছা একই উপজেলার গাছগড়া গ্রামের মৃত সহিমদ্দিনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন হায়াতুন্নেছা। গত প্রায় ৪ বছর যাবত তিনি মানসিক ভারসাম্যহীন থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পরে ফিরে আসতেন। ফলে স্বজনেরা খোঁজাখুঁজি করেননি।

আজ সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ার খালের পানিতে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করলে স্বজনেরা এসে পরিচয় শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি আশরাফুজ্জামান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। পরিবারের আপত্তি না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%