ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়, শ্রীলঙ্কাকে ৩৭ রানে পরাজিত


আগার সেঞ্চুরিতে পাকিস্তানের জয়, শ্রীলঙ্কাকে ৩৭ রানে পরাজিত

দীর্ঘদিনের ব্যর্থতা পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন সালমান আলী আগা। তাঁর দুর্দান্ত সেঞ্চুরির ফলে পাকিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৭ রানে পরাজিত করেছে। রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ৪৯.৫ ওভারে ৩০৫ রানে অলআউট হয়। শ্রীলঙ্কা ৪৮.১ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায়।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। দিলশান মাদুশঙ্কার আঘাতে দ্রুত ফিরে যান দুই ওপেনার ফখর জামান (১৬) ও সাইম আইয়ুব (৭)। এরপর বাবর আজম ও অভিষিক্ত সাদ বেগ ৭৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। বাবর ৪৫ এবং সাদ ৩৯ রান করে ফিরে গেলে পাকিস্তান চাপে পড়ে যায়।

সেই চাপ কাটিয়ে ওঠেন আগা। হাসান নেওয়াজের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৭ এবং আরাফাত মিনহাসের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৪ রানের জুটি গড়েন তিনি। ৯০ বল মোকাবিলা করে ১০ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন আগা। এটি ওয়ানডেতে তাঁর চতুর্থ সেঞ্চুরি। শ্রীলঙ্কার পক্ষে ইশান মালিঙ্গা ৪৬ রানে চারটি এবং আসিথা ফার্নান্দো ৫৯ রানে তিনটি উইকেট নেন।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত

শ্রীলঙ্কা শুরুতে চাপে পড়লেও পাভান রথনায়েকে ও জানিথ লিয়ানাগের ১১৯ রানের পঞ্চম উইকেট জুটি তাদের ম্যাচে ফেরায়। রথনায়েকে ৭৯, লিয়ানাগে ৬০ এবং কামিন্দু মেন্ডিস ৪৪ রান করেন। তবে এই জুটি ভাঙার পর মাত্র ১৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে যায়।

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি তিনটি এবং নাসিম শাহ, হারিস রউফ ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সজুড়ে দাঙ্গা ও লুটপাট, সবাইকে শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


ফ্রান্সজুড়ে দাঙ্গা ও লুটপাট, সবাইকে শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ফলে দাঙ্গা ও লুটপাটের ঘটনা ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। শনিবারের ব্যাপক বিক্ষোভের পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে সহিংসতা দেখা দেয়। রোববার (১৮ অক্টোবর) প্যারিসের কিছু এলাকায় সংঘর্ষ ও অস্থিরতা অব্যাহত ছিল। এসব ঘটনায় পুলিশ প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার এলিসি প্রাসাদ থেকে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ বিক্ষোভকারীদের সহিংসতা বৃদ্ধি না করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা সবাই ক্ষোভ ও লজ্জা অনুভব করছি।” তিনি বিক্ষোভকারীদের ন্যায্য দাবির সঙ্গে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের কর্মকাণ্ডকে আলাদা করে দেখার গুরুত্ব তুলে ধরেন।

জ্বালানির দাম বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি পরিষেবার মান কমে যাওয়ার প্রতিবাদে শনিবার ফ্রান্সজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। যদিও অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, একপর্যায়ে বিভিন্ন স্থানে দাঙ্গা ও লুটপাট শুরু হয়।

ম্যাক্রোঁ বলেন, কোনো কিছুই এমন লাগামহীন সহিংসতাকে সমর্থন করতে পারে না। তিনি সতর্ক করেন যে যারা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

কালো পোশাক ও মুখোশ পরা একদল দাঙ্গাকারী প্যারিস, মার্সেইসহ বিভিন্ন শহরে সহিংসতায় জড়ায়। এ সময় কোথাও কোথাও গাড়ি ও ভবনে আগুন দেওয়া হয়। প্যারিস, মার্সেই ও লিলসহ বিভিন্ন শহরে দোকানপাটে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। রোববারও প্যারিস ও লিওঁর কিছু এলাকায় সীমিত পরিসরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্যারিসে কয়েক শ মানুষের ওপর কাঁদানে গ্যাস ও শব্দসৃষ্টিকারী গ্রেনেড ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেন।

সহিংসতার বড় ধরনের প্রভাব পড়ে লিমোজ শহরে। শনিবার দাঙ্গাকারীদের লাগানো আগুনে উনিশ শতকে নির্মিত ঐতিহাসিক সিটি হলের বড় অংশ পুড়ে যায়। আগুনের তীব্রতায় ভবনটির ঘড়ির টাওয়ার ও ছাদ ধসে পড়ে। রোববার ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসার পর ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

ধ্বংস হয়ে যাওয়া ভবনের কাছে অ্যানেইসে নামের এক নারী বলেন, সরকারের ওপর ক্ষোভ থেকে ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করা স্বার্থপরতার পরিচয়। এতে সবারই ক্ষতি হচ্ছে। জেরার্ড নামের আরেক ব্যক্তি ঘটনাটিকে ভয়াবহ ও অবিশ্বাস্য বলে বর্ণনা করেন। তিনি ভবনটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলেও মনে করেন।

রোববার সকালে প্যারিসের বিভিন্ন দোকানের সামনে ছড়িয়ে থাকা কাচের বড় বড় টুকরা পরিষ্কার করতে দেখা যায় দোকানিদের। অন্যদিকে, শহরের বড় সড়কগুলো থেকে ধ্বংসাবশেষ সরাতে কাজ করেন পরিচ্ছন্নতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দোকানপাট ও সরকারি ভবনগুলোর নিরাপত্তা জোরদার করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও মেয়ররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। তিনি বিক্ষোভ মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সপ্তাহান্তের বিক্ষোভে বিভিন্ন স্থানে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে দেখা যায়। কয়েকটি স্থানে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ সদস্যদের লাঠি দিয়ে বিক্ষোভকারীদের আঘাত করার ঘটনাও সামনে আসে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের সহিংসতায় প্রায় এক হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তথ্যসূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণ-অভ্যুত্থানের পর হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ এম


গণ-অভ্যুত্থানের পর হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পরতে পরতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে।

রবিবার (১৮ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই কথা লেখেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা হাসিনার আব্দুল্লাহ ডাকার সূত্রপাত হয়, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ ৬ জন শহীদের জন্য আয়োজিত গায়েবানা জানাজা ও কর্মসূচিতে নারী শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে রিফাত রশিদ একটা প্রতিবাদলিপি লিখে হাসনাত আব্দুল্লাহকে চেক করার জন্য দায়িত্ব দেওয়ার পর থেকে।’

রাশেদ খান আরও লেখেন, “ডিজিএফআইয়ের পরামর্শে হাসনাত আব্দুল্লাহ সেই প্রতিবাদলিপির শেষের দিকে যুক্ত করে দেন যে ‘আলোচনার দরজা খোলা আছে’। এমনকি সমন্বয়কদের কারো সঙ্গে আলোচনা না করে সেটি আবার ফেসবুকে পোস্টও করে দেন। এ নিয়ে সমন্বয়কদের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ স্বীকার করেন যে ডিজিএফআইয়ের পরামর্শে তিনি এ লাইন যুক্ত করেছেন।”

তিনি উল্লেখ করেন, ‘১০ জুলাই কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পর ৩ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করার জন্য ঢাবির তৎকালীন সহকারী প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম স্যারের সঙ্গে বসে ডিজিএফআইয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস নোটও হাসনাত-সারজিস লিখে ফেলেছিলেন। কিন্তু শাহবাগে হাসনাত-সারজিস উপস্থিত হওয়ার পর অন্য সমন্বয়করা রাজি না হওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণার মতো সাহস দেখাতে পারেননি এ দুই জুলাই গাদ্দার।’

এই নেতা আরও লেখেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পরতে পরতে এভাবে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে... ১৯ জুলাই শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক কিংবা নাহিদ-আসিফ গুম হওয়ার পরে ডিজিএফআইয়ের গাড়িতে ঘুরে বেড়ানো ও ডিবি হেফাজতে পুকুরপাড়ে বসে জুস খাওয়া সেই হাসিনার আব্দুল্লাহ যখন ৬১ দিন গুম ও দীর্ঘদিন নির্বাসিত থাকা সালাহউদ্দিন আহমেদকে শুধুমাত্র ‘সালাহউদ্দিন সম্বোধন করে’, ‘বিএনপি কিছুদিন পর সালাহউদ্দিনের বিচার করবে’ বলে গালমন্দ করে, তখন বলতে হয় জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি ও শেখ হাসিনার পতনের ক্ষোভ থেকে শেখ হাসিনার দ্বারা গুম হওয়া একজন নেতা সম্পর্কে তারা এ আক্রোশ লালন করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ এম


কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত

কানাডার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যুদ্ধ মহড়ার সময় তাজা গোলাবারুদ ব্যবহার করার ফলে ঘটে যাওয়া একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৩৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলবার্টার প্রিমিয়ার (সরকারপ্রধান) ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, চিকিৎসাধীনদের মধ্যে ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বাকি ১২ জন সামান্য আঘাত পেয়েছেন।

জাতীয় প্রতিরক্ষা বিভাগের সূত্রে সিবিএস জানিয়েছে, নিহত চার সেনাসদস্য হলেন—প্রাইভেট এইডেন গোল্ডিং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট হেইডেন লাইকমার্ক ও সার্জেন্ট মরগান ওং। ইতিমধ্যে তাদের পরিবারকে শোক সংবাদ জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব-মধ্য আলবার্টার ‘কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইট’ নামক সামরিক প্রশিক্ষণ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তের পর প্রতিরক্ষা বিভাগ স্পষ্ট করেছে যে, এ ঘটনার পেছনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করে বলেন, শান্তিকালীন সময়ে দেশের মাটিতে কানাডীয় সামরিক বাহিনীর জন্য এটি অন্যতম ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা। মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানিয়েছেন, দুর্ঘটনাটি আদৌ এড়ানো সম্ভব ছিল কি না এবং কোথায় গাফিলতি ছিল, তা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশজুড়ে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার ভরি বিক্রি হচ্ছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


দেশের বাজারে সোনার ভরি বিক্রি হচ্ছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকায়

দেশের বাজারে গত মঙ্গলবার সোনার দাম কমানো হয়েছে। ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম গত মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ সোমবারও এই দামে সোনার বিক্রি হচ্ছে।

নতুন নির্ধারিত দামের ভিত্তিতে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৬৮২ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা করা হয়েছিল।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দামও এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%