ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত


কানাডায় সামরিক মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সেনা সদস্য নিহত

কানাডার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যুদ্ধ মহড়ার সময় তাজা গোলাবারুদ ব্যবহার করার ফলে ঘটে যাওয়া একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৩৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আলবার্টার প্রিমিয়ার (সরকারপ্রধান) ড্যানিয়েল স্মিথ এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে, চিকিৎসাধীনদের মধ্যে ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বাকি ১২ জন সামান্য আঘাত পেয়েছেন।

জাতীয় প্রতিরক্ষা বিভাগের সূত্রে সিবিএস জানিয়েছে, নিহত চার সেনাসদস্য হলেন—প্রাইভেট এইডেন গোল্ডিং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট হেইডেন লাইকমার্ক ও সার্জেন্ট মরগান ওং। ইতিমধ্যে তাদের পরিবারকে শোক সংবাদ জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব-মধ্য আলবার্টার ‘কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েনরাইট’ নামক সামরিক প্রশিক্ষণ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তের পর প্রতিরক্ষা বিভাগ স্পষ্ট করেছে যে, এ ঘটনার পেছনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করে বলেন, শান্তিকালীন সময়ে দেশের মাটিতে কানাডীয় সামরিক বাহিনীর জন্য এটি অন্যতম ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা। মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানিয়েছেন, দুর্ঘটনাটি আদৌ এড়ানো সম্ভব ছিল কি না এবং কোথায় গাফিলতি ছিল, তা অনুসন্ধানে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশজুড়ে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে সোনার ভরি বিক্রি হচ্ছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


দেশের বাজারে সোনার ভরি বিক্রি হচ্ছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকায়

দেশের বাজারে গত মঙ্গলবার সোনার দাম কমানো হয়েছে। ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম গত মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ সোমবারও এই দামে সোনার বিক্রি হচ্ছে।

নতুন নির্ধারিত দামের ভিত্তিতে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৬৮২ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা করা হয়েছিল।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দামও এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা, রাজধানীসহ বিভিন্ন মন্দিরে আরাধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা, রাজধানীসহ বিভিন্ন মন্দিরে আরাধনা

আজ মহাঅষ্টমী, শারদীয় দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ দিন। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে। দিনব্যাপী বিভিন্ন মন্দিরে পূজা, পুষ্পাঞ্জলি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভক্তরা।

মহাঅষ্টমীর বিশেষ আকর্ষণ হলো কুমারী পূজা। নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে, এদিন কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকে মহাঅষ্টমীর পূজা ও অর্চনা চলছে। সেখানে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। প্রচলিত রীতি অনুযায়ী, এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়।

সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে ভক্তরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিটি নারীর মধ্যে মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে, এই বিশ্বাস থেকেই কুমারী পূজার আয়োজন করা হয়। নারীকে সম্মান জানানো এবং নারীশক্তির আরাধনা এই পূজার অন্যতম তাৎপর্য।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হলো সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এই আচার পালন করা হয়।

অষ্টমীর পূজায় ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন তারা। এছাড়া, রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবের আবহে মহাঅষ্টমীর দিনটি উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটারে রিচার্জের জরুরি নির্দেশনা দিল ডেসকো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটারে রিচার্জের জরুরি নির্দেশনা দিল ডেসকো

শারদীয় দুর্গাপূজার ছুটির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য গ্রাহকদের কাছে প্রি-পেইড মিটারে যথেষ্ট টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। সংস্থাটি গ্রাহকদের জন্য যোগাযোগের সুবিধার্থে দুটি হটলাইন নম্বরও প্রদান করেছে।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময় বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়া, যে কোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে ডেসকো কর্তৃপক্ষের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাসে স্কয়ার ফুডে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


এইচএসসি পাসে স্কয়ার ফুডে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস প্রার্থীদের নিয়োগ দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগে সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে এবং চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

নিয়োগের জন্য আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

চলুন, নিয়োগ বিজ্ঞপ্তিটির মূল বিষয়গুলো একনজরে দেখে নিই-

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

এইচএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

২ জেলায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদন অনলাইনে

পদের নাম: সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: অর্ডার সংগ্রহ করা এবং ডিস্ট্রিবিউটরের জনবলের মাধ্যমে তা সরবরাহ নিশ্চিত করায় দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল: যে কোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%