ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী


ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

শিশুশিল্পী থেকে জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে বারবার আলোচনায় উঠে এসেছে পূজা চেরীর নাম। তবে সম্প্রতি এই নায়িকার ব্যক্তিজীবন এবং বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা যেন বেশি হচ্ছে। গোপনে বিয়ে করে ফেলার গুঞ্জনের পর এবার তার ‘বিয়ের তারিখ’ নিয়ে নতুন তথ্য ছড়িয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, পূজা চেরী আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এই গুঞ্জন সম্পর্কে নায়িকা নিজে মুখ খুলেছেন। তিনি ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন, "অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।"

চলতি বছরের মার্চে পূজা তার ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে ‘এনগেজড’ আছেন। তবে তার জীবনসঙ্গী বিনোদনজগতের বাইরের একজন মানুষ বলেও উল্লেখ করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫১৮ জন

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করার পরেও হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পূজা। এমনকি বিয়ের নির্দিষ্ট তারিখও প্রকাশ করেননি।

এরপর গত আগস্টে হঠাৎ করে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তখনও বিষয়টি অস্বীকার করেছিলেন পূজা। তিনি জানিয়েছিলেন, "বিয়ে তার জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং সেটি গোপনে করার কোনো ইচ্ছে তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।"

এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও পূজা চেরী একই অবস্থানে রয়েছেন।

অভিনেত্রীর ভাষ্য, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। কোনো সিদ্ধান্ত হলে তা তিনিই নিজে সবাইকে জানাবেন। এখানে লুকোচুরির কিছু নেই।

আরও পড়ুন: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু

আপাতত পূজা চেরীর বিয়ের ঘোষণা তার মুখে শোনার অপেক্ষায় রয়েছেন নায়িকার ভক্ত-অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


হরমুজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার

হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার একটি সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। দেশটির কর্তৃপক্ষ সোমবার এই তথ্য প্রকাশ করেছে, যা হামলার এক সপ্তাহ পর এসেছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার একটি বিবৃতিতে উল্লেখ করে যে, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির ২৫ সদস্যের ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করে। পরে ১৬ নাবিককে জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তবে, ক্রুদের বাকি সদস্যদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ওমানি কর্তৃপক্ষ। এদিকে, হামলায় ‘সিডর’ নামের ওই জাহাজটির দুই নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান গত বুধবার জানায়, সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজটিতে হামলা হয়। এই হামলায় ফিলিপিন্সের দুই নাবিক প্রাণ হারান।

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা প্রদান করছে। অন্যদিকে, ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধও অব্যাহত রয়েছে।

সূত্র : গালফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জুনিয়র এশিয়া কাপ হকি

কাজাখস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


কাজাখস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

চীনের ইনার মঙ্গোলিয়ায় জুনিয়র এশিয়া কাপ হকিতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার পুল’-এর ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে। টানা তিনটি জয়ের ফলে, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্মান অর্জন করেছে বাংলাদেশ। একই সঙ্গে, টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে তারা ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ৩ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে অধিনায়ক শারিকা রিমন দলকে দুর্দান্ত সূচনা এনে দেন।

১৪ মিনিটে ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। বিরতির পরও বাংলাদেশ আক্রমণের ধার কমায়নি। ৪৬ মিনিটে জাকিয়া আফরোজ লিমা একটি চমৎকার ফিল্ড গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা। শক্তিশালী রক্ষণ এবং আক্রমণভাগের দুর্দান্ত নৈপুণ্যে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ।

এছাড়া, নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপেই ও পাকিস্তানকে হারানোর ফলে, টানা তিন জয়ে অপরাজিত থেকেই চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান নিশ্চিত করেছে লাল-সবুজের দল। আগামীকাল বুধবার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার শেষ ম্যাচে হংকং চায়নার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ

তিন দিনের বিরতির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ভোরে শহরটিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়া ও ইউক্রেনের রাজধানী সফর করেন। তাদের সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছিলেন।

কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করার পর সর্বশেষ বিস্ফোরণে শহরের কেন্দ্রীয় এলাকায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে বলে এএফপির সাংবাদিকরা জানান।

কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কিয়েভের পাশাপাশি বোরিসপিল ও ফাস্তিভ জেলাতেও কয়েকটি ভবনে হামলা হয়েছে। এএফপির এক সাংবাদিক জানান, তিনি আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপত্তির মধ্যেই বর্জ্য সুতা আমদানিতে এনবিআরের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


আপত্তির মধ্যেই বর্জ্য সুতা আমদানিতে এনবিআরের অনুমোদন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের স্পিনিং শিল্পের আপত্তি ও দীর্ঘদিনের টানাপড়েনের মধ্যে ১০ থেকে ৩০ কাউন্টের বর্জ্য সুতা (ওয়েস্ট ইয়ার্ন) আমদানির অনুমতি দিয়েছে। তবে, আমদানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে এবং উৎপাদিত পণ্য সম্পূর্ণ রপ্তানি হওয়ার পর ওই গ্যারান্টি অবমুক্ত হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক আদেশে এনবিআর জানিয়েছে, বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস কোড ৫৫০৫, ৫৫০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০-৩০ কাউন্টের বর্জ্য সুতা বন্ড সুবিধায় আমদানি করা যাবে। এই সুবিধা শুধুমাত্র রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, স্থানীয় স্পিনিং মিলগুলোর স্বার্থ রক্ষা এবং রপ্তানিমুখী শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করার মধ্যে ভারসাম্য আনার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ওয়েস্ট ইয়ার্ন আমদানি নিয়ে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং স্পিনিং মিল মালিকদের সংগঠন বিটিএমএর মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

বিষয়টি নিয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপের সুপারিশের ভিত্তিতে শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে, আমদানিকারককে অবশ্যই বিজিএমইএ বা বিকেএমইএর সদস্যভুক্ত রপ্তানিমুখী কারখানা হতে হবে। আমদানির পূর্বে প্রযোজ্য শুল্ক ও করের সমপরিমাণ নিঃশর্ত এবং অব্যাহতি-অযোগ্য ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে জমা দিতে হবে। শুল্কমুক্ত কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য সম্পূর্ণ রপ্তানি হওয়ার পর লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা হবে।

খাতসংশ্লিষ্টরা জানাচ্ছেন, ওয়েস্ট ইয়ার্ন মূলত তুলনামূলক কম দামের কাঁচামাল। এটি ব্যবহার করে নিম্ন ও মধ্যমূল্যের বিভিন্ন ধরনের পোশাক, মোজা, নিটওয়্যার এবং টেক্সটাইল পণ্য উৎপাদন করা হয়। রপ্তানিকারকদের দাবি ছিল, স্থানীয় বাজারে প্রয়োজনীয় মান ও দামের কাঁচামাল সবসময় পাওয়া যায় না। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে আমদানির সুযোগ প্রয়োজন।

অন্যদিকে, দেশীয় স্পিনিং শিল্প মালিকদের আশঙ্কা ছিল যে, নিয়ন্ত্রণহীন আমদানির সুযোগ দেওয়া হলে স্থানীয় সুতা উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে, বাজারে কম দামের আমদানিকৃত বর্জ্য সুতা প্রবেশ করলে দেশীয় কারখানাগুলোর উৎপাদন ও বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে।

এ প্রেক্ষাপটে এনবিআর সরাসরি শুল্কমুক্ত আমদানির অনুমতি না দিয়ে ব্যাংক গ্যারান্টির শর্ত আরোপ করেছে। ফলে আমদানিকৃত কাঁচামাল কেবল রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করার সুযোগ থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা দীর্ঘদিন ধরে এ সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, বৈশ্বিক বাজারে ক্রেতাদের মূল্যচাপ বাড়ছে। একই সঙ্গে জ্বালানি, পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিকল্প কাঁচামালের ব্যবহার অনেক ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। অন্যদিকে, বিটিএমএ বরাবরই দেশীয় শিল্প সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ২৬৬-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে আদেশ জারির তারিখের আগে দায়ের করা বিল অব এন্ট্রির ক্ষেত্রে নতুন সুবিধা প্রযোজ্য হবে না।

ব্যবসায়ীরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে একদিকে রপ্তানিকারকরা কাঁচামাল সংগ্রহে কিছুটা স্বস্তি পাবেন, অন্যদিকে ব্যাংক গ্যারান্টির শর্তের কারণে স্থানীয় শিল্পের উদ্বেগও আংশিকভাবে প্রশমিত হবে। তবে বাস্তবে এর প্রভাব কতটা পড়ে, তা নির্ভর করবে আমদানি তদারকি ও শর্ত বাস্তবায়নের ওপর।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%