ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডি থ্রি ট্রফি ১৫ ডিসেম্বর শুরু, ফাইনাল ৩১ ডিসেম্বর


ডি থ্রি ট্রফি ১৫ ডিসেম্বর শুরু, ফাইনাল ৩১ ডিসেম্বর

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ডি থ্রি ট্রফি আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ছয়টি দল এবং ফাইনালটি অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।

উদ্বোধনী ম্যাচে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অ্যাকমি ও ফরচুন মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। প্লে-অফ পর্ব শুরু হবে ২৭ ডিসেম্বর। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার একই দিনে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

ফাইনালসহ প্লে-অফের সব ম্যাচ বরিশালে অনুষ্ঠিত হবে।

ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির সূচি

গ্রুপ পর্ব

তারিখ

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

ম্যাচ

সময়

ভেন্যু

১৫ ডিসেম্বর

আরও পড়ুন: মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা: মিলন এমপি

অ্যাকমি–ফরচুন

দুপুর ২:৪৫

বরিশাল

১৬ ডিসেম্বর

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে শেষ মুহূর্তের গোলে ফারইস্টকে হারাল ড্যাফোডিল

ওয়ালটন–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

১৭ ডিসেম্বর

আরও পড়ুন: পেশাদার গলফে মিডিয়া পার্টনার হল ‘গলফ মিডিয়া’

ওয়ালটন–ব্লু স্টার

সকাল ১১টা

মিরপুর

১৯ ডিসেম্বর

আরও পড়ুন: মাওকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমবাপ্পে

সেভেন রিংস–ব্লু স্টার

দুপুর ২:৪৫

বরিশাল

২০ ডিসেম্বর

অ্যাকমি–ওয়ালটন

দুপুর ২:৪৫

মিরপুর

২১ ডিসেম্বর

ফরচুন–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২২ ডিসেম্বর

অ্যাকমি–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২৪ ডিসেম্বর

সিটিজেনস ব্যাংক–সেভেন রিংস

সকাল ১১টা

মিরপুর

২৫ ডিসেম্বর

সিটিজেনস ব্যাংক–ওয়ালটন

সকাল ১১টা

মিরপুর

প্লে-অফ ও ফাইনাল

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

২৭ ডিসেম্বর

এলিমিনেটর: তৃতীয়–চতুর্থ দল

সকাল ১১টা

বরিশাল

২৭ ডিসেম্বর

প্রথম কোয়ালিফায়ার: প্রথম–দ্বিতীয় দল

বিকেল ৩:৩০

বরিশাল

২৯ ডিসেম্বর

দ্বিতীয় কোয়ালিফায়ার

দুপুর ২:৪৫

বরিশাল

৩১ ডিসেম্বর

ফাইনাল

দুপুর ২:৪৫

বরিশাল

১ জানুয়ারি

ফাইনালের রিজার্ভ ডে

বরিশাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলন মাস্কের দাবি, ইউক্রেন ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে শর্ত ভেঙেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ইলন মাস্কের দাবি, ইউক্রেন ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে শর্ত ভেঙেছে

স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক অভিযোগ করেছেন যে, ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক সেবা ব্যবহার করে আক্রমণাত্মক ড্রোন হামলায় মানুষের হত্যার উদ্দেশ্যে বাণিজ্যিক পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করেছে।

এএনআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (২৪ অক্টোবর) ‘এক্স’-এ একটি পোস্টে মাস্ক জানিয়েছেন, স্টারলিংকের মতো একটি বেসামরিক বাণিজ্যিক পরিষেবা কখনোই মানুষ হত্যার কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি এবং এটি হওয়া উচিতও নয়। তিনি উল্লেখ করেন, এই নিরাপত্তা ফাঁক গত সপ্তাহেই বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে ইউক্রেনের প্রতিরক্ষায় স্টারলিংকের অবদানের কথা স্বীকার করে মাস্ক বলেন, যুদ্ধের শুরুতে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেন, বিশ্বের অন্য যেকোনো বেসরকারি সংস্থার তুলনায় স্পেসএক্স কিয়েভের জন্য বেশি কাজ করেছে।

এদিকে, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গতি কম থাকার পর ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা আবারও স্বাভাবিক করা হয়েছে। ইলন মাস্ক স্বীকার করেছেন যে, তার কোম্পানি ইউক্রেনে স্টারলিংকের গতি কমিয়ে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন এতে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এছাড়া, কূটনৈতিক পর্যায়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে একটি স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিয়েভ ও মস্কো।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট নেটওয়ার্কের কার্যক্ষমতার গতি সাম্প্রতিক নিষেধাজ্ঞার আগের পর্যায়ে ফিরিয়ে আনা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং বিমান হামলা মোকাবিলায় এই স্যাটেলাইট সেবার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন জেলেনস্কি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাতকে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের ২ কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ছাতকে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের ২ কর্মী আটক

ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে যোগ দিতে এসে স্থানীয় ছাত্রদল ও জনতার হাতে আটক হয়েছে ছাত্রলীগের দুই কর্মী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় এ ঝটিকা মিছিলের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে অতর্কিত ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।

এলাকায় আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারার খবর পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থান নেন স্থানীয় সচেতন জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা।

পরে মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুজনকে আটক করা হয়।

তারা হলেন— সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়ের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলী ছেলে সুমন আহম্মেদ (২৬)।

এ খবর পেয়ে এসআই শ‌রিফুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের জনতার হাত থে‌কে উদ্ধার ক‌রে থানায় নিয়ে যায়।

ছাতক থানার ওসি কামাল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অব্যবস্থাপনায় ধুঁকছে হবিগঞ্জের বিসিক শিল্পনগরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


অব্যবস্থাপনায় ধুঁকছে হবিগঞ্জের বিসিক শিল্পনগরী

শিল্পায়ন ও কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রায় তিন দশক আগে হবিগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে চলমান অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা এবং কার্যকর উদ্যোগের অভাবের কারণে বর্তমানে এটি বিভিন্ন সংকটে ভুগছে। গ্যাস, পানি, ড্রেনেজ এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এছাড়া, বহিরাগতদের অবাধ যাতায়াতের সুযোগে প্রায়ই চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে, কিন্তু নিরাপত্তা জোরদারের জন্য কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর ফলে উদ্যোক্তারা বিপাকে পড়েছেন এবং সম্ভাব্য বিনিয়োগকারীরাও আগ্রহ হারাচ্ছেন।

১৯৯৮ সালে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ১৫ একর জমির ওপর বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়। উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য ৬০টি প্লট স্বল্পমূল্যে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫০টিতে কারখানা গড়ে উঠেছে, তবে একটি প্লট মামলা-জটিলতায় আটকে রয়েছে। বাকি ৯টি প্লট বরাদ্দের পরও আজ পর্যন্ত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে এসব প্লট নিয়ে কার্যকর সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পমালিকদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

গ্যাস ও পানির সংকট সবচেয়ে বড় ভোগান্তি। গ্যাস সংযোগ না পাওয়ার কারণে অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাসে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠার সময় নির্মিত বড় আকারের পানির ট্যাংকও আজ পর্যন্ত চালু হয়নি। ফলে প্রতিদিন কারখানাগুলোকে পানির সংকটে ভুগতে হচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পণ্য পরিবহনেও নিয়মিত সমস্যা দেখা দিচ্ছে।

মালিকদের অভিযোগ, অবকাঠামোগত সংকটের পাশাপাশি নিরাপত্তাহীনতাও এখন বড় উদ্বেগের বিষয়। বহিরাগতদের অবাধ প্রবেশের কারণে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। বর্তমানে প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কর্মরত থাকলেও তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। এ অবস্থায় বড় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের আগ্রহ দেখিয়েও অনেক উদ্যোক্তা শেষ পর্যন্ত বিনিয়োগ থেকে সরে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, কাশফুল, খাজা ফ্লাওয়ার মিলস, তাওকাল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফুড, খাজা কেমিক্যাল, শহীদ কেমিক্যাল, জেমস ফুড, হার্টস বাংলাদেশ, মবিল ফ্যাক্টরি, আসাদ ফুড, তুলা ফ্যাক্টরি ও মুড়ি-চিড়ার কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে উৎপাদন চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করছে। স্থানীয়দের আশঙ্কা, এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

হবিগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মীর জমিলুন্নবী ফয়সাল বলেন, "এখানে সমস্যার শেষ নেই। একাধিক বরাদ্দপ্রাপ্ত প্লটে আজও কোনো কারখানা হয়নি, কিন্তু বিসিক কর্তৃপক্ষ বরাদ্দ বাতিলও করেনি। পানি ও গ্যাসের সংকট তীব্র। ড্রেনেজ ব্যবস্থা নাজুক। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।"

তিনি আরও বলেন, "অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানোর জন্য পাইপলাইনের পানি কিংবা কোনো জলাধার নেই। নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল। মালিক সমিতির সঙ্গে বিসিক কর্তৃপক্ষের সমন্বয়ের অভাব রয়েছে। সমিতির মেয়াদ তিন বছর আগে শেষ হলেও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়নি। সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে এখনো কোনো বর্জ্য শোধনাগার গড়ে ওঠেনি।"

অভিযোগের বিষয়ে বিসিক কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংযোগের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। পানির সংকটের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিরাপত্তা জোরদারে কারখানাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে দ্রুত এসব সমস্যার সমাধান হবে।

এ বিষয়ে হবিগঞ্জ বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, "দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা নিরসনে কাজ শুরু হয়েছে। বর্তমানে প্রায় ১ হাজার ২০০ শ্রমিক নিয়মিত কর্মরত আছেন। গ্যাস সংযোগের কারণে তিন থেকে চারটি প্রতিষ্ঠান উৎপাদনে যেতে পারছে। পানির সংকটও দ্রুত কেটে যাবে বলে আশা করছি।"

তিনি আরও জানান, বিসিক কার্যালয় নিজেই জনবল সংকটে ভুগছে। কর্মকর্তাদের পাঁচটি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র দুজন। এছাড়া অফিস স্টাফের চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় সার্বিক ব্যবস্থাপনা ও সেবাদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আগামীকাল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


একাদশে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আগামীকাল শুরু

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। এই ধাপে অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।

বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপটি সর্বশেষ ধাপ হিসেবে গণ্য হবে। তাই শিক্ষার্থীদেরকে কলেজ পছন্দক্রম নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি অথবা আবেদন করার পর কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবে। চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিশ্চয়ন করতে না পারা বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

তৃতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে হবে। আবেদনের সময় কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে।

দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।

সময়সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করা যাবে। মাইগ্রেশনের ফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পূর্বে নির্বাচন নিশ্চয়ন করা শিক্ষার্থীরা যদি তৃতীয় ধাপে আবেদন করতে চান, তাহলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চয়ন বাতিল করতে হবে। সরকারি ছুটির দিন এই ক্ষেত্রে কার্যকর হবে না।

কোটায় আবেদনকারীদের নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একই সঙ্গে ভুলভাবে আবেদন করা বা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%