ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন


বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

দেশের সংকটাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্য প্রাণীর সুরক্ষা এবং বন্য প্রাণী বিষয়ক দেশব্যাপী জনসচেতনতা গড়ে তোলার জন্য সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানমকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট ওয়াইল্ডলাইফ কমিশন গঠন করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রিপরিষদের সভায় কমিশনটি গঠন করা হয়। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা–২ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, দুবাই সাফারি পার্কের সাবেক প্রিন্সিপাল বন্য প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল এবং প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন-এর বাংলাদেশ প্রতিনিধি।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান এবং বন অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইনও সদস্য হিসেবে থাকবেন।

প্রজ্ঞাপনে কমিশনের কার্যপরিধির বিস্তারিত বর্ণনা দিতে বলা হয়েছে। বলা হয়েছে, এ কমিশন হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের উন্নয়ন, ব্যবস্থাপনা ও সুরক্ষার লক্ষ্যে অবৈধভাবে দখলকৃত বন বিভাগের জমি পুনরুদ্ধারের বিষয়সহ সার্বিক বিষয়ের উপর পরামর্শ দেবে।

এছাড়া সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বন্য প্রাণীর খাদ্য নিশ্চিত করার জন্য ফলদ গাছ রোপণের পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে পরামর্শ প্রদান করবে।

হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর সঙ্গে মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার জন্য সচেতনতা তৈরির উদ্দেশ্যে কমিশন কাজ করবে।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা খানম বলেন, "সরকার একটি কমিশন গঠন করেছে। হাতি, বাঘসহ অন্যান্য বন্য প্রাণীর সুরক্ষা, আবাসস্থল উন্নয়ন ও মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই কমিশন কাজ করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তম কুমারের নামে কলকাতায় নির্মিত হচ্ছে ফিল্ম সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


উত্তম কুমারের নামে কলকাতায় নির্মিত হচ্ছে ফিল্ম সেন্টার

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের ৪৭তম প্রয়াণ দিবসে সম্মান জানানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক উদ্যোগের ঘোষণা করেছেন। এর মধ্যে একটি অন্যতম উদ্যোগ হলো, কলকাতায় উত্তম কুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার নির্মাণ এবং ঐতিহ্যবাহী 'উত্তম মঞ্চ' সংস্কার ও আধুনিকীকরণ।

এটি এমন একটি উদ্যোগ যা উত্তম কুমারের স্মৃতিকে চিরস্মরণীয় করতে সহায়তা করবে। শুক্রবার কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মহানায়কের ফাইবারের মূর্তি ও একটি স্মারক ফলকের উদ্বোধন অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। সেই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী, জনপ্রতিনিধি, চলচ্চিত্র ব্যক্তিত্ব, উত্তম কুমারের পরিবারের সদস্যদের পাশাপাশি আর্টিস্ট ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মহানায়কের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের উদ্যোগে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এই উদযাপনের অংশ হিসেবে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তার নামে একটি ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে।

এছাড়া, কলকাতা পুরসভার অধীন 'উত্তম মঞ্চ' সংস্কার ও আধুনিকীকরণের দায়িত্বও সরকার গ্রহণ করেছে। জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে রবীন্দ্র সদন বা নন্দনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় গঠন করা হবে মূল উদযাপন কমিটি।

শুভেন্দু অধিকারী বলেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী এবং মহানায়কের অনুরাগীরা দীর্ঘদিন ধরে তার জন্মদিন রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে উদযাপনের দাবি জানিয়ে আসছিলেন। সেই আহ্বানেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, মহানায়ককে ঘিরে সব আয়োজনই তার পরিবারের সম্মতি ও সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই।

এ কথা তিনি আজ শুক্রবার কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় বলেন।

তিনি আরও জানান, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হয়ে গড়ে উঠুক। এ জন্য আমরা চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় অন্তর্ভুক্ত করছি। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও কারিগরি শিক্ষা বিষয়গুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরো উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, কচুয়াকে আমরা শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আজকের আলোচনায় উঠে আসা বেশ কিছু সমস্যা সারা বাংলাদেশেরও সমস্যা। অতএব, আজকের এই আয়োজন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি মো. খায়রুল আবেদীন মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই পরবর্তী সময়ে জনগণ যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নেই। তিনি উল্লেখ করেন, ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। তিনি উল্লেখ করেন, দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নেই।

তিনি আরো বলেন, কালো বর্ণের লোকের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম নিয়ে অনৈতিকতা, উশৃঙ্খলতা, ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি, অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ড করা হয়, তাতে ইসলাম কলঙ্কিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ে সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন, প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দীক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা আল আমীন সোহাগ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুপ্পুকে গ্রেপ্তার দাবি আসিফ মাহমুদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


চুপ্পুকে গ্রেপ্তার দাবি আসিফ মাহমুদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করার পরে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’ এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

এদিকে, রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ায়, সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%