ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ডায়াবেটিস রোগীর জন্য কলা কতটা উপকারী, জানুন


ডায়াবেটিস রোগীর জন্য কলা কতটা উপকারী, জানুন

ডায়াবেটিস রোগীর জন্য কলা খাওয়া পরিমিত পরিমাণে বেশ উপকারী। কলার মাঝারি গ্লাইসেমিক ইনডেক্স এবং উচ্চ ফাইবার উপাদান রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন বি৬ ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে। আরও পড়ুন: তীব্র গরমে সুস্থ থাকতে যা করবেন, পুরুষ বন্ধ্যত্ব চিকিৎসার ব্যয় নারীদের জটিল রোগের মতোই বেশি: গবেষণা, আম খাওয়ার সময় ডায়াবেটিস রোগীদের যেসব সতর্কতা মেনে চলা জরুরি, টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ওজন কমাতে কার্যকর যে নতুন ওষুধ, ঘন ঘন মাথাব্যথা কি ব্রেইন টিউমারের লক্ষণ? জানুন বিশেষজ্ঞের পরামর্শ। কলা খাওয়ার সঠিক নিয়ম এবং সতর্কতা: পাকা কলা: মাঝারি আকৃতির একটি পাকা কলা খাওয়া নিরাপদ। তবে বেশি পাকা বা খয়েরি রঙের কলা এড়িয়ে চলাই ভালো। কারণ এগুলোর গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকে। কাঁচা কলা: ডায়াবেটিসের জন্য কাঁচা বা অর্ধপাকা কলা সবচেয়ে বেশি উপকারী। এতে শর্করার পরিমাণ কম থাকে। আর খালি পেটে বড় কলা না খেয়ে প্রোটিন বা ফ্যাটজাতীয় খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো। এতে শর্করা ধীরে ধীরে রক্তে মিশে যায়। উপকারিতা: ১. ফাইবার: কলার ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে। ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। ২. ভিটামিন বি৬: এটি মানসিক চাপ নিয়ন্ত্রণ ও স্নায়ু সুস্থ রাখতে সাহায্য করে। ৩. পটাশিয়াম: হৃদযন্ত্র ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। কলা পরিমিতভাবে খাওয়া গেলে তা আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কোনো বিরূপ প্রভাব ফেলে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৫ এম


সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের পক্ষ থেকে ‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ শীর্ষক একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপটি বিশ্ববিদ্যালয়ের ‘হিট (HEAT)’ প্রকল্পের উইন্ডো-১ এর আওতায় অনুষ্ঠিত হচ্ছে। প্রকল্পটি ‘করোনাভাইরাসজনিত রোগের সংবেদনশীলতা, তীব্রতা এবং ফলাফলের সঙ্গে সম্পর্কিত হোস্ট জেনেটিক মার্কার শনাক্তকরণ: ভবিষ্যৎ মহামারি ব্যবস্থাপনায় এর প্রভাব’ বিষয়ক গবেষণা প্রকল্প (প্রকল্প পিন: ১১০৪৪) বাস্তবায়ন করছে। এই প্রকল্পের চতুর্থ ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে।

 

ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষার্থীদের একত্রিত করে আধুনিক স্বাস্থ্যসেবা ও বায়োমেডিকেল গবেষণায় জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা। এছাড়া, এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাও ছিল এর লক্ষ্য।

 

অনুষ্ঠানটির সমন্বয় করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং হিট (HEAT) প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. নুসরাতুন নাহার। আয়োজক দলের অন্যান্য সদস্য হিসেবে ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল, সহকারী অধ্যাপক ইয়াসমিন বেগম, সহকারী অধ্যাপক ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হাসান এবং প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া উজমা সিদ্দিকা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হিট (HEAT) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান এবং এটিএফ (ATF) সচিবালয়ের ড. হাসনাত এম. আলমগীর।

 

ওয়ার্কশপে প্রায় ৪০ জন গবেষণায় আগ্রহী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

 

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নাজির হোসেন। তিনি জিনগত তথ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং গবেষণার তথ্য নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

 

জিনতত্ত্ব ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণাকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মাধ্যমে ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ টিকিট বরাদ্দ বাতিলের অভিযোগ তুলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৪২ এম


বিশ্বকাপ টিকিট বরাদ্দ বাতিলের অভিযোগ তুলল ইরান

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ তুলেছে ইরান। ছবিতে দেখা যাচ্ছে: সংগৃহীত। দুই দিন পর ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। এ সময়ে, টিকেট নিয়ে অভিযোগ তুলেছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) দাবি, তাদের জন্য বরাদ্দ থাকা টিকেট বাতিল করা হয়েছে।

এটিতে ইরানের সমর্থকদের একটি অংশ ধাক্কা খাবে। ইতোমধ্যে যারা দেশের খেলা দেখার জন্য ভ্রমণের সমস্ত পরিকল্পনা সম্পন্ন করেছিলেন, তারা এখন ম্যাচগুলো দেখা থেকে বঞ্চিত হবেন। এ সিদ্ধান্তকে টুর্নামেন্টে ‘ইরানি সমর্থকদের উপস্থিতি পণ্ড করার একটি চক্রান্ত’ হিসেবে উল্লেখ করছে এফএফআইআরআই।

তারা মঙ্গলবার একটি বিবৃতিতে উল্লেখ করেছে, অথচ বাস্তব চিত্র হলো, ইরানের ফুটবল সমর্থকরা আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রক্রিয়ার ভিত্তিতে ম্যাচগুলোতে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করেছেন।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ তাদের প্রত্যেক ম্যাচের মোট টিকেটের ৮ শতাংশ করে বরাদ্দ পায়। যা সংশ্লিষ্ট ফেডারেশনের মাধ্যমে সমর্থকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়ে থাকে। ইরানও এ নিয়ম অনুসারে টিকেট পাওয়ার কথা ছিল।

একটি অপ্রত্যাশিত পদক্ষেপ হিসেবে, ইরান ফুটবল ফেডারেশনের টিকেট বরাদ্দ বাতিল করা হয়েছে। আর বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের জন্য একটি টিকেটও সরবরাহ করতে পারছে না ফেডারেশন।

এফএফআইআরআই আরো বলেছে, এ পদক্ষেপ আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থি।

এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে জলঘোলা কম হয়নি। অসাধারণ টানাপোড়েনের এক পর্যায়ে, নিজেদের প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের ভিসা পায় ইরানের ফুটবলাররা। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির বেশ কয়েকজন ফুটবল কর্মকর্তা এখনও ভিসা পাননি।

ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। কিন্তু গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর, দেশটিতে গিয়ে খেলতে আপত্তি জানায় ইরান, আর এ বিষয়েই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এই প্রথম এমন একটি আসর হচ্ছে, যেখানে আয়োজক দেশ এমন এক দেশের আকর্ষণে যাচ্ছে, যাদের সঙ্গে তাদের যুদ্ধ চলছে।

যোগাযোগের মাধ্যমে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকার কারণে বিশ্বকাপের জন্য জাতীয় দলের বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিহুয়ানায় সরিয়ে নেয় ইরানের ফুটবল ফেডারেশন। গত রোববার তারা সেখানে পৌঁছেছে।

আসন্ন বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘দা গ্রেটেস্ট শো অন আর্থ’। ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় ‘জি’ গ্রুপে পড়েছে ইরান। লস অ্যাঞ্জেলেসে আগামী সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। একই মাঠে ২১ জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। আর ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৫২ এম


পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০)।

মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারীদল চক্রশালা এলাকায় প্রবেশ করে। এসময় পংকজ শীল ও তিলক চক্রবর্তী ছিনতাইকারীদলের মুখোমুখি হয়ে পড়েন।

একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীল মারা যান।

আহত তিলক চক্রবর্তী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীদল আমাদের এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুজনের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল। তাদের মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নিপুণ রায় চৌধুরীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ এম


অনলাইনে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান নিপুণ রায় চৌধুরীর

 

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ একান্ত প্রয়োজন।

তিনি মঙ্গলবার (৯ জুন) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী আরও বলেন, বিভিন্ন জরিপে উঠে এসেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক নারী কোনো না কোনো ধরনের ডিজিটাল সহিংসতার শিকার হচ্ছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক শিশু সাইবার বুলিং, অনলাইন যৌন হয়রানি ও বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধের ঝুঁকিতে রয়েছে। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এসব অপরাধের ধরন ও ভয়াবহতাও বাড়ছে।

তিনি উল্লেখ করেন, সাইবার বুলিং, অনলাইনে হুমকি, ব্যক্তিগত তথ্য ও ছবি অপব্যবহার এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধ সমাজে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসাথে কাজ করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরোহিত এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা নারী ও শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%