ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং


আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং

ঢাকা, ৯ অক্টোবর ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ দল, যা আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ দল তিনজন স্পিনার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে, যার মধ্যে নাঈম হাসান অন্যতম। অন্যান্য দুই স্পিনার হলেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। পেস বিভাগে নেতৃত্ব দেবেন হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

অন্যদিকে, আফগানিস্তানও দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে। পেসার হিসেবে ইয়ামিন আহমাদজাই এবং মোহাম্মদ সালিম সাফি রয়েছেন। স্পিনারদের মধ্যে কাইস আহমাদ, জিয়া উর রেহমান এবং শাহিদউল্লাহ কামাল অন্তর্ভুক্ত আছেন।

আরও পড়ুন: টাইগ্রেসদের টি-টোয়েন্টি দলের নতুন নেতৃত্বে নাহিদা-সোবহানা

বাংলাদেশের একাদশ হলো : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ হলো : রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল, সেদিকউল্লাহ আতাল, আব্দুল মালিক, হাশমতউল্লাহ শাহিদি, শাহিদউল্লাহ কামাল, ইসমাত আলম, কাইস আহমাদ, জিয়া উর রেহমান, মোহাম্মাদ সালিম সাফি ও ইয়ামিন আহমাদজাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোজতবা খামেনি ইমাম মাহদীর আগমন দ্রুততর হওয়ার প্রার্থনা করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


মোজতবা খামেনি ইমাম মাহদীর আগমন দ্রুততর হওয়ার প্রার্থনা করেছেন

ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর আত্মত্যাগ ও ভূমিকার প্রশংসা করেছেন। তিনি একইসাথে ইমাম মাহদীর আবির্ভাব দ্রুততর হওয়ার জন্য প্রার্থনা করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি এসব মন্তব্য করেন।

বার্তায় তিনি উল্লেখ করেন, "নিরাপত্তা মহান আল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ নেয়ামত।" ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম ও সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁদের নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগ দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মোজতবা খামেনি, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের সময় পুলিশ বাহিনীর ভূমিকা তুলে ধরেন। তাঁর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পক্ষ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সামনের সারির সদস্যদের ওপর বারবার হামলার চেষ্টা করেছে। তবে এসব হামলার পরেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল ছিলেন।

তিনি পুলিশের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করার ওপর জোর দেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যদের এমন আচরণ করতে হবে, যাতে মানুষের বিশ্বাস ও সমর্থন আরও বাড়ে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে জনবল, সরঞ্জাম ও প্রযুক্তিগত ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান মোজতবা খামেনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির পরিকল্পিত ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এসব উদ্যোগ পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কাজকে আরও কার্যকর করতে পারে।

বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বাড়বে। তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯১৭ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯১৭ জন আটক

লক্ষ্মীপুর, ৯ অক্টোবর, ২০২৬ : লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানার এলাকা থেকে ১২৯ জনকে আটক করেছে পুলিশ। এভাবে গত ছয় দিনে আটকের মোট সংখ্যা ৯১৭ জনে পৌঁছেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার আটক হওয়া ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৯ জনকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, ৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই অভিযান ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করার লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

আটকদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার আবু তারেক বাসসকে জানান, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে থাকা আশ্রয়দাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ এবং দোষীদের শাস্তির জন্য ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে একটি লিখিত প্রতিবেদন গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে উপাচার্য বলেন, সব ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের প্রকৃতি ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল) এবং আরিফুল ইসলামের (জিএস, জিয়া হল সংসদ) ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির

রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে, এমন দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি মন্তব্য করেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে...।’

আজ শুক্রবার পুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন, তাদের মধ্যে অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ।’

সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি উল্লেখ করেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে, ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।’

শেখ হাসিনা সরকারের কারণে বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%