ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির


আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির

রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে, এমন দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি মন্তব্য করেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে...।’

আজ শুক্রবার পুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন, তাদের মধ্যে অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ।’

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার অধিকার: প্রধানমন্ত্রী

সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি উল্লেখ করেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে, ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।’

শেখ হাসিনা সরকারের কারণে বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’

আরও পড়ুন: সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে বাথরুম থেকে ‘স্ক্রিম’ অভিনেতা সি ডব্লিউ মর্গানের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


লস অ্যাঞ্জেলেসে বাথরুম থেকে ‘স্ক্রিম’ অভিনেতা সি ডব্লিউ মর্গানের মরদেহ উদ্ধার

হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘স্ক্রিম’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা সি ডব্লিউ মরগান আর নেই। তিনি ৭২ বছর বয়সে মারা গেছেন। গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রাথমিক তদন্তে অভিনেতার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তার মৃত্যুর ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার একমাত্র মেয়ে রেনাটা ম্যাকফি। বাবার সঙ্গে শৈশবের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “এই পোস্টের জন্য কোনোদিনই সঠিক শব্দ খুঁজে পাব না। তোমার চলে যাওয়া হৃদয়ের গভীরে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। তোমাকে বড্ড মিস করছি।”

বাবার সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে রেনাটা আরো লেখেন, “আমাদের মালহোল্যান্ড ড্রাইভের লং ড্রাইভ আর স্টারবাক্সের আড্ডাগুলো আমি সারাজীবন টিকিয়ে রাখব। তোমাকে বাবা হিসেবে পেয়ে আমি ধন্য। শান্তিতে ঘুমাও বাবা। তোমার কৌতুকগুলো ছাড়া জীবন আর আগের মতো থাকবে না—যেগুলো আমি তোমার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছি।”

১৯৫৪ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বিসবিতে কার্টিস ওয়েড মরগান নামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ৩৭ বছর বয়সে এনবিসির টক রেডিও ড্রামা ‘মিডনাইট কলার’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। ১৯৯১ সালে প্রচারিত সিরিজটির দুটি পর্বে আল হেইনি চরিত্রে অভিনয় করেছিলেন।

তবে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া কালজয়ী হরর সিনেমা ‘স্ক্রিম’-এ অভিনয়ের পর তার পরিচিতি আরও বাড়ে। ছবিটিতে তিনি হ্যাংক লুমিস চরিত্রে অভিনয় করেন, যিনি গোস্টফেস কিলার বিলি লুমিসের বাবা। সিনেমাটিতে তার উপস্থিতি খুব বেশি সময়ের না হলেও চরিত্রটি তাকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন সি ডব্লিউ মরগান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন উল্লেখ করেন, শেখ রেহানা ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।’ তিনি বলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামী লীগও বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তবে দলের কিছু সদস্য এখনও এখানে রয়েছেন।

তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যরা গণহত্যার বিচার নিয়ে খুব বেশি সোচ্চার নয়। তারা ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হলে জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠবে।

বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, এত বড় গণহত্যার পরও যদি আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ রাব্বির বাড়িতে যান। সেখানে তিনি রাব্বির স্ত্রী, সন্তান এবং সন্তানহারা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে রাব্বি হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যান কারসনের নোবেলজয়কে কানাডার গর্বের মুহূর্ত বললেন প্রধানমন্ত্রী কার্নি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


অ্যান কারসনের নোবেলজয়কে কানাডার গর্বের মুহূর্ত বললেন প্রধানমন্ত্রী কার্নি

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : কানাডীয় কবি অ্যান কারসন সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই অর্জনকে কানাডার জন্য ‘গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় কার্নি বলেন, ৭৬ বছর বয়সী কারসনের সাহিত্যকর্মে ‘বুদ্ধিদীপ্ত রসবোধ, কল্পনাশক্তি এবং সম্পূর্ণ নিজস্ব এক লেখনশৈলী’ বিদ্যমান।

তিনি আরও বলেন, ‘তিনি প্রাচীন কালের গল্পগুলোকে নতুন প্রজন্মের পাঠকদের কাছে পৌঁছে দিয়েছেন এবং সাহিত্যকে দেখার ও বোঝার আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন।’

এ অর্জনকে ‘অসাধারণ সাফল্য এবং কানাডার জন্য গর্বের মুহূর্ত’ বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রখ্যাত ঔপন্যাসিক মার্গারেট অ্যাটউড বলেন, বিভিন্ন দেশের কবিদের মধ্যে দীর্ঘদিন ধরে কারসনের সাহিত্যকর্ম সমাদৃত হয়ে আসছে।

নতুন পাঠকদের জন্য কারসনের ‘দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড’ বইটি পড়ার পরামর্শ দিয়েছেন অ্যাটউড। তাঁর মতে, বইটি সরাসরি ও আবেগঘন ভাষায় লেখা; এতে রয়েছে রসবোধ, ক্ষোভ ও বিষণ্নতার মিশেল। তিনি ‘মেন ইন দ্য অফ আওয়ার্স’ বইটির কথাও উল্লেখ করেন।

দীর্ঘদিন ধরে নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত অ্যাটউড ২০১৩ সালে সাহিত্যে নোবেল পাননি। সে বছর পুরস্কারটি পেয়েছিলেন তাঁরই স্বদেশি কানাডীয় লেখক অ্যালিস মুনরো।

প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত কারসন কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয় অন্যতম।

১৯৮৮ সালে তিনি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ক্ল্যাসিকস বিভাগে যোগ দেন এবং ২০০২ সালে সেখান থেকে চলে যান।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন লিসা শাপিরোকে উদ্ধৃত করে বিশ্ববিদ্যালয়টির সংবাদমাধ্যম ‘দ্য ম্যাকগিল রিপোর্টার’ জানায়, কারসনের নোবেলপ্রাপ্তি অত্যন্ত যথার্থ সম্মাননা।

শাপিরো বলেন, ‘অতীতের সাহিত্যিক কণ্ঠস্বরকে বর্তমানের সঙ্গে সংলাপে যুক্ত করে অ্যান কারসন বিশ্বজুড়ে পাঠকদের মুগ্ধ করেছেন। এটি তাঁর প্রাপ্য এক অসাধারণ সম্মান।’

তিনি আরও বলেন, ‘তাঁর অসাধারণ প্রতিভা, স্বকীয়তা ও বুদ্ধিবৃত্তিক গভীরতা সমকালীন সাহিত্যে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। বহু বছর ধরে ম্যাকগিল তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বলে আমরা গর্বিত। বিশ্বমঞ্চে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিতে আমরা আনন্দিত।’

মন্ট্রিলে বিশ্ববিদ্যালয়টির বাইরে কারসনের নোবেলপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন ২৪ বছর বয়সী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ভিকি হুয়াং।

তিনি এএফপিকে বলেন, ‘আমার বন্ধুরা এবং আমি তাঁর ‘ইরোস দ্য বিটারসুইট’ বইটি খুব পছন্দ করি। তাই এ খবর আমাদের জন্য ভীষণ আনন্দের।’

তিনি আরও বলেন, ‘তিনি একজন কানাডীয় নারী এবং উচ্চাঙ্গ সাহিত্যে কাজ করছেন— এ বিষয়টি আমাদের সবাইকে সত্যিই গর্বিত করে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে প্রথমবার ‘শিল্পীর চোখে দুর্গা’ শিল্প প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বাংলাদেশে প্রথমবার ‘শিল্পীর চোখে দুর্গা’ শিল্প প্রদর্শনী

বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষ শিল্প প্রদর্শনী ‘শিল্পীর চোখে দুর্গা’ আয়োজন করা হচ্ছে, যেখানে শিল্পীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তুলবেন।

এই প্রদর্শনীতে একজন শিল্পীর চোখে দুর্গা কেমন, তার অনুভূতি, কল্পনা, চিন্তা ও নিজস্ব শিল্পভাষায় দেবী দুর্গা কীভাবে প্রকাশিত হয়, সেই ভাবনাকে কেন্দ্র করে আয়োজনটি সাজানো হয়েছে।

‘শক্তি শিল্পযাত্রা’র আয়োজনে, ‘বিশ্বরঙ’ এর উদ্যোগে এবং ‘চাষির প্রেজেন্টস’ এর নিবেদনে ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ধানমন্ডির গ্যালারি চিত্রক এ চার দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

শুক্রবার বিকেল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

দুর্গা বাঙালির শিল্প, সংস্কৃতি ও চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রতীক। যুগে যুগে শিল্পীরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পভাষায় দেবী দুর্গাকে নানা রূপে উপস্থাপন করেছেন। ‘শিল্পীর চোখে দুর্গা’ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের নিজস্ব ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতার মাধ্যমে দুর্গার ভিন্ন ভিন্ন রূপ তুলে ধরবেন।

একই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন শিল্পীর আলাদা শিল্পভাবনা ও উপস্থাপনা প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হবে। শিল্পকর্মগুলোতে দুর্গার শক্তি, সৌন্দর্য, মাতৃত্ব, মানবিকতা, ঐতিহ্য ও সমকালীন ভাবনার নানা প্রতিফলন উঠে আসবে। ফলে দর্শকরা পরিচিত দুর্গার রূপের পাশাপাশি একজন শিল্পীর নিজস্ব চোখে দেখা দুর্গার বিভিন্ন ব্যাখ্যা ও অনুভবের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন—বীরেন সোম, রেজাউল হক লিটন, রঞ্জিত দাস, নাহিদ নিয়াজী নিপু, নাইমা হক, মাকসুদা ইকবাল নিপা, জামাল আহমেদ, সৈয়দ জাহিদ ইকবাল, সামসুদ্ধা, বিপ্লব সাহা, রেজাউন্নবী, কাজী সাইদ আহমেদ, শেখ আফজাল, মানসী বণিক, রোকেয়া সুলতানা, সুকান্ত বণিক, কাজী সালাউদ্দিন আহমেদ, অনিন্দিতা দত্ত, কনকচাঁপা চাকমা, অনিক চন্দ্র, মনিরুজ্জামান, বিপ্লব বিপ্রদাস, শামসুল আলম আজাদ, শাকিলা ছায়ন, মোস্তফা খালিদ পলাশ, নিসার হোসেন, সুনীল কুমার মালো, তানভীর মিঠু, মোহাম্মদ জহির উদ্দিন, পুনম নার্গিস, কাওসার আহমেদ তাগোর, অনুকূল মজুমদার, ড. আজহারুল ইসলাম চঞ্চল, সাবরিনা মিতা, সুশান্ত অধিকারী, তুলসী রানি দাশ, শেখ মাহেদী কামাল, মিরাতুল ফাতেমা রাকা, অনীশ উজ্জামান, শামসুল আলম এন্নান, বিপাশা হায়াত, আহম্মদ নাজির খোকন, মণিদীপা দাসগুপ্ত, নাহিদা শারমিন, মুক্তি ভৌমিক, শাহজাহান আহম্মদ বিকাশ, দুলাল চন্দ্র গাইন, শর্ণা, করু তিতাস, কিরিটি রঞ্জন বিশ্বাস, উত্তম গুহ এবং স্বর্ণভ সাহা।

আয়োজকদের প্রত্যাশা, ‘শিল্পীর চোখে দুর্গা’ প্রদর্শনীটি শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা তৈরি করবে। শিল্পীদের নিজস্ব সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেবী দুর্গার বহুমাত্রিক রূপের এই উপস্থাপনা শিল্প ও শারদীয় উৎসবের মধ্যে একটি নান্দনিক সেতুবন্ধন তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%