ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯১৭ জন আটক


লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯১৭ জন আটক

লক্ষ্মীপুর, ৯ অক্টোবর, ২০২৬ : লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানার এলাকা থেকে ১২৯ জনকে আটক করেছে পুলিশ। এভাবে গত ছয় দিনে আটকের মোট সংখ্যা ৯১৭ জনে পৌঁছেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার আটক হওয়া ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৯ জনকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, ৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই অভিযান ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করার লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।

আটকদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার আবু তারেক বাসসকে জানান, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে থাকা আশ্রয়দাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে জামালপুর জিলা স্কুলে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রদল নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতকরণ এবং দোষীদের শাস্তির জন্য ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে একটি লিখিত প্রতিবেদন গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

তদন্ত কমিটির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে উপাচার্য বলেন, সব ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের প্রকৃতি ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল) এবং আরিফুল ইসলামের (জিএস, জিয়া হল সংসদ) ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য তদন্ত কমিটি সুপারিশ করেছে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির

রাজধানী ঢাকাতে অটোরিকশা বেপরোয়া আকার ধারণ করেছে, এমন দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি মন্তব্য করেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে...।’

আজ শুক্রবার পুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন, তাদের মধ্যে অনেকে অশ্লীল বক্তব্য দেন বলে অভিযোগ করেন চিফ হুইপ। তিনি বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ।’

সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ। তিনি উল্লেখ করেন, ‘দেশ যতবার বিপদে পড়েছে, ততবারই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছিল। প্রতিবারই এ সংকট থেকে দেশকে টেনে ওপরে তুলেছে বিএনপি। সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার।’

শেখ হাসিনা সরকারের কারণে বর্তমানে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

দুই বছর হামের টিকা দেওয়া হয়নি উল্লেখ করে এ সময় চিফ হুইপ বলেন, ‘হামের টিকা ঠিকভাবে না দেওয়ার খেসারত দিচ্ছে বর্তমান সরকার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে বাথরুম থেকে ‘স্ক্রিম’ অভিনেতা সি ডব্লিউ মর্গানের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


লস অ্যাঞ্জেলেসে বাথরুম থেকে ‘স্ক্রিম’ অভিনেতা সি ডব্লিউ মর্গানের মরদেহ উদ্ধার

হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘স্ক্রিম’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা সি ডব্লিউ মরগান আর নেই। তিনি ৭২ বছর বয়সে মারা গেছেন। গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রাথমিক তদন্তে অভিনেতার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, তার মৃত্যুর ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তার একমাত্র মেয়ে রেনাটা ম্যাকফি। বাবার সঙ্গে শৈশবের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “এই পোস্টের জন্য কোনোদিনই সঠিক শব্দ খুঁজে পাব না। তোমার চলে যাওয়া হৃদয়ের গভীরে বিশাল শূন্যতার সৃষ্টি করেছে। তোমাকে বড্ড মিস করছি।”

বাবার সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে রেনাটা আরো লেখেন, “আমাদের মালহোল্যান্ড ড্রাইভের লং ড্রাইভ আর স্টারবাক্সের আড্ডাগুলো আমি সারাজীবন টিকিয়ে রাখব। তোমাকে বাবা হিসেবে পেয়ে আমি ধন্য। শান্তিতে ঘুমাও বাবা। তোমার কৌতুকগুলো ছাড়া জীবন আর আগের মতো থাকবে না—যেগুলো আমি তোমার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছি।”

১৯৫৪ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বিসবিতে কার্টিস ওয়েড মরগান নামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ৩৭ বছর বয়সে এনবিসির টক রেডিও ড্রামা ‘মিডনাইট কলার’-এর মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। ১৯৯১ সালে প্রচারিত সিরিজটির দুটি পর্বে আল হেইনি চরিত্রে অভিনয় করেছিলেন।

তবে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া কালজয়ী হরর সিনেমা ‘স্ক্রিম’-এ অভিনয়ের পর তার পরিচিতি আরও বাড়ে। ছবিটিতে তিনি হ্যাংক লুমিস চরিত্রে অভিনয় করেন, যিনি গোস্টফেস কিলার বিলি লুমিসের বাবা। সিনেমাটিতে তার উপস্থিতি খুব বেশি সময়ের না হলেও চরিত্রটি তাকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন সি ডব্লিউ মরগান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন উল্লেখ করেন, শেখ রেহানা ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।’ তিনি বলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামী লীগও বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তবে দলের কিছু সদস্য এখনও এখানে রয়েছেন।

তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যরা গণহত্যার বিচার নিয়ে খুব বেশি সোচ্চার নয়। তারা ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হলে জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠবে।

বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, এত বড় গণহত্যার পরও যদি আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ রাব্বির বাড়িতে যান। সেখানে তিনি রাব্বির স্ত্রী, সন্তান এবং সন্তানহারা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে রাব্বি হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%