ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

তিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় বিআইডব্লিউটিএ


তিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় বিআইডব্লিউটিএ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান আহমেদ খান। তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলা থাকলেও রহস্যজনক কারণে এখনো তাকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, হত্যা মামলা থেকে রেহাই পেতে প্রায় ৫ কোটি টাকার তহবিল নিয়ে তদবির ও প্রভাব খাটানোর মিশনে নেমেছেন সুলতান খান। নিজেকে “সৎ, দক্ষ ও বিএনপি-ঘনিষ্ঠ কর্মকর্তা” হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে সহানুভূতি আদায়েরও চেষ্টা করছেন তিনি।

সূত্র বলছে, বিগত ১৫ বছর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ–এর ভাগ্নে পরিচয়ে বিআইডব্লিউটিএতে একক আধিপত্য বিস্তার করেন সুলতান আহমেদ খান। বদলি, নিয়োগ, টেন্ডার ও ড্রেজিং প্রকল্প নিয়ন্ত্রণ করে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। তার অনুমতি ছাড়া সংস্থায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতো না বলেও অভিযোগ সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: টাঙ্গাইলের নাগরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‘সৎ কর্মকর্তাদের টার্গেট, দুর্নীতিবাজদের ছত্রচ্ছায়া’
অভিযোগ রয়েছে, সুলতানের ঘনিষ্ঠ শ্রমিক লীগ নেতা সনজিব কুমার দাসকে ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে সৎ ও মেধাবী কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো। ফলে অনেক কর্মকর্তা দীর্ঘদিন কোণঠাসা অবস্থায় ছিলেন।

গত বছরের ২ অক্টোবর সুলতান আহমেদ খানকে বিআইডব্লিউটিএ থেকে তাৎক্ষণিক অব্যাহতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রেষণে পাঠানো হলেও তার প্রভাবএখনো কমেনি বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, তার অনুসারীরা এখনো সংস্থার ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

সম্প্রতি বিআইডব্লিউটিএতে শ্রমিক দলের সভাপতি মাজহারুল ইসলামের ওপর হামলার ঘটনায়ও সুলতান খানের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলাও হয়েছে।

১২০০ কোটি টাকার প্রকল্পে ‘লুটপাট’ অভিযোগ
অনুসন্ধানে জানা গেছে, পাবনা ও কুষ্টিয়ার ড্রেজিং প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে সুলতান আহমেদ খানের বিরুদ্ধে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩

অভিযোগ অনুযায়ী, নদী খননের মাটি বিক্রি করে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে তা ব্যক্তিগতভাবে ভোগ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, তিনি ডিপ্লোমা প্রকৌশলী হয়েও ভুয়া সনদের মাধ্যমে পদোন্নতি নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন। এমনকি ১৯৯৬ সালে তার চাকরিতে প্রবেশও ছিল সম্পূর্ণ অনিয়ম ও রাজনৈতিক প্রভাবনির্ভর।

“মামার প্রভাবেই ছিল অপ্রতিরোধ্য দাপট”
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–ঘনিষ্ঠ মহলের আশীর্বাদে সুলতান আহমেদ খান বছরের পর বছর ধরেই ছিলেন বেপরোয়া। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলতেন—“আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমাকে কেউ ছুঁতে পারবে না।

সুলতানের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি পাবনা জেলার শতাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে চাকরি দিয়েছেন। বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করা হচ্ছে। বর্তমানে তিনি উত্তরার একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

তদন্ত চলছে, ক্ষোভ বাড়ছে এনিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বর্তমান চেয়ারম্যান,নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম জানিয়েছেন, সুলতান আহমেদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের একটি টিমও তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করছে বলে জানা গেছে।

সংস্থাটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এখনো বিভিন্ন দফতরে বেনামি চিঠি পাঠিয়ে সৎ কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে। এতে অনেক কর্মকর্তা সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং কর্মস্পৃহা হারাচ্ছেন।

আরও পড়ুন: শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা ঘিরে বিতর্ক, প্রশ্ন তুললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বাধা?বর্তমান অন্তর্বর্তী সরকারের নৌখাত সংস্কার উদ্যোগকে ব্যাহত করতেই একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌপথের নাব্যতা রক্ষা, রাজস্ব আদায় ও দুর্নীতি প্রতিরোধে সরকারের উদ্যোগের বিপরীতে অবস্থান নিয়ে তারা বিআইডব্লিউটিএকে অকার্যকর করার চেষ্টা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নৌখাত বিশেষজ্ঞদের মতে, বিআইডব্লিউটিএতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, টেন্ডার সিন্ডিকেট ও দুর্নীতির শিকড় উপড়ে ফেলা না গেলে দেশের অভ্যন্তরীণ নৌ-ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা কঠিন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতা বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


মমতা বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ বললেন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর একের পর এক বড় ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেস।

দলের ৮০ জন বিধায়কের মধ্যে বেশিরভাগই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দল গড়েছেন।

লোকসভার সাংসদরাও আরেকটি ভাগ তৈরি করেছেন।

কে আসল তৃণমূল, তা নিয়ে দলের ভেতরে চলছে তুমুল লড়াই।

তবে এত কিছুর পরও দমে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্টো বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

মমতা বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ বলে ডাকছেন।

তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তৃণমূলের দলীয় প্রতীক তার কাছেই থাকবে।

এর মানে হলো, বিদ্রোহীদের এখন দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে পড়তে হবে।

মমতা বলেন, দলীয় প্রতীক কোথাও যাবে না।

আমাকে দমাতে হলে, আপনাদের আমাকে মারতে হবে।

এদিকে শনিবার দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করলে নতুন সংকটে পড়েন মমতা।

মাত্র এক মাস আগে তাকে এই পদে বসানো হয়েছিল।

মমতার অল্প কয়েকজন বিশ্বস্ত নেতার মধ্যে তিনি ছিলেন অন্যতম।

পরে চন্দ্রিমা ভট্টাচার্যকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে দেখা গেছে।

শুক্রবার ঋতব্রতের সমর্থকরা কলকাতায় দলের প্রধান কার্যালয় দখল করে নেন।

মমতা বলেন, চন্দ্রিমার ছেলে আগেই দলবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন।

তাহলে তিনি যে পদত্যাগ করতে পারেন, তা তিনি আগেই জানতেন।

তবে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই বিদ্রোহীদের দলে যোগ দেবেন না।

তিনি দাবি করেন, দলের অনেকেই চাপে পড়ে দল ছেড়েছেন।

কিন্তু তিনি বা তার দল বিজেপির কাছে মাথা নত করবেন না।

নির্বাচনের মাত্র দুই মাস পর দলত্যাগ করাকে মমতা ‘বিশ্বাসঘাতকতা’ বলেছেন।

তিনি জানান, চন্দ্রিমার পদত্যাগের পর দলের সব দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন।

এখন থেকে তার বাড়িই হবে তৃণমূলের প্রধান কার্যালয়।

এদিকে নির্বাচন কমিশন দুই পক্ষকেই আগামী ৬ জুলাইয়ের মধ্যে তাদের দাবি জানাতে বলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচ শেষে ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে : মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


ম্যাচ শেষে ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে : মেসি

লিওনেল মেসির প্রতিপক্ষ হওয়াটা অনেকের জন্য অবিশ্বাস্য স্বপ্ন হলেও সেই স্বপ্ন এখন বাস্তব। কেপ ভার্দের খেলোয়াড়দের স্বপ্ন পূরণ হয়েছে।

মায়ামিতে আজ অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কেপ ভার্দে দুর্দান্ত লড়াই করেছে। তারা ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ষোলোতে চলে গেছে।

ম্যাচ শেষে হাসিমুখ নিয়ে কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন মেসি। আফ্রিকার দলটির ফুটবলাররা আর্জেন্টাইন অধিনায়কের কাছে তাদের জার্সি চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় কেপ ভার্দের কয়েকজন ফুটবলার মেসির সঙ্গে ছবি তুলতে এবং স্মারক হিসেবে তার জার্সির জন্য অপেক্ষা করছিলেন।

মেসি কাউকে হতাশ করেননি এবং সবার চাওয়া পূরণ করেছেন। পরে রসিকতা করে তিনি বলেছেন, 'ওরা আমার জার্সি চাইল, সবই চাইল...অথচ মাঠে ওরাই আমাকে জোরেশোরে লাথি মারল (ফাউল করল)!'

আজ ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে দলের জন্য গোল করে বিশ্বকাপে তার গোলসংখ্যা ২০-এ নিয়ে যান। একটি গোলের পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেজের গোল ও ডিজনির আত্মঘাতী গোলের ক্ষেত্রে তার ক্রস থেকেই সুযোগ সৃষ্টি হয়েছে।

নিজেদের নিয়ে মেসি বলেন, 'এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি। যদিও সাম্প্রতিক সময়ে এ দিকটায় সফল হতে পারছিলাম না। এমন ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হেড দিতে পারে এবং বল বাতাসে থাকা অবস্থায় শক্তিশালী—আমাদের দলে এমন অনেক ফুটবলার আছে।'

আত্মসমালোচনা করতেও ভোলেননি মেসি। তিনি বলেন, 'আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। ওরা (কেপ ভার্ডে) এর আগে স্পেন ও উরুগুয়েকে জিততে দেয়নি। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম এবং ভেবেছিলাম এরপর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।'

শেষ ষোলোতে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মোহাম্মদ সালাহর মিশর। আটলান্টায় ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০টায় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে নাটকীয়ভাবে বিদায় নিয়েছে জার্মানি। জার্মানির বিশ্বকাপ দলের ভরাডুবির জন্য দায় নিয়ে পদত্যাগ করেছেন ইউলিয়ান নাগেলসমান।

তিনি জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সাথে আলোচনা করে পদ ছাড়ার ঘোষণা দেন। এদিকে, জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য যারা আলোচনা চালাচ্ছেন, তাদের একজন হচ্ছেন লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।

নিউইয়র্কে ‘ম্যাজেন্টা টিভি’-তে বিশ্বকাপ বিশ্লেষক হিসেবে কথা বলার সময় ৫৯ বছর বয়সী এই কোচ জানান, দুই বছর আগে লিভারপুল ছাড়ার সময় যে শক্তির অভাব তিনি অনুভব করছিলেন। দীর্ঘ বিরতির পর তিনি এখন পুরোপুরি রিচার্জড এবং যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

ডিএফবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানা গেছে, ক্লপ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে প্রাথমিক সম্মতি প্রকাশ করেছেন। ক্লপ বলেছেন, জার্মানির ফুটবলের বর্তমান সংকট কাটাতে দ্বিতীয়বারের মতো ফেডারেশনের সাথে আরো নিবিড় আলোচনার প্রয়োজন। সঠিক ট্র্যাকে ফেরানোর জন্য কিছু মৌলিক এবং কাঠামোগত পরিবর্তন আনা জরুরি।

জার্মান ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপই প্রধান পছন্দ। আলোচনার ফলাফল ইতিবাচক হলে খুব শীঘ্রই জার্মানির ডাগআউটে দেখা যেতে পারে লিভারপুলের সাবেক এই ম্যানেজারকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরে এসেছে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১১:১২ পি.এম


ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরে এসেছে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দীর্ঘ সময় পর আজ আমরা মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি।

অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে।’

শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন ভোটাররা। সে জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আপনারা জানেন, এদেশে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এদেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। একই সঙ্গে কুমিল্লার উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ এবারও এর ব্যতিক্রম হবে না।’

তিনি আরো বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে, যা কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।

বিশেষ করে কুমিল্লা-৬ (সদর) আসনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয় তা আমি উনার কাছ থেকেই শিখেছি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘কুমিল্লায় দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।

বিগত সরকারের সময় কুমিল্লা ছিল উন্নয়ন বঞ্চিত। এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এসেছে। এবার কুমিল্লা উন্নয়নের রোল মডেল হবে। কারণ বিএনপি সরকার দেশের উন্নয়নের সরকার।’

মনিরুল হক চৌধুরী আরো বলেন, ‘বর্তমান সরকারের তিন মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা গঠন হয়ে গেছে। সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান। আপনারা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন, কথা দিচ্ছি জনাব তারেক রহমানের হাতে এদেশ পথ হারাবে না।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাবেরা আলাউদ্দিন হেনা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%