প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে নাটকীয়ভাবে বিদায় নিয়েছে জার্মানি। জার্মানির বিশ্বকাপ দলের ভরাডুবির জন্য দায় নিয়ে পদত্যাগ করেছেন ইউলিয়ান নাগেলসমান।
তিনি জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সাথে আলোচনা করে পদ ছাড়ার ঘোষণা দেন। এদিকে, জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য যারা আলোচনা চালাচ্ছেন, তাদের একজন হচ্ছেন লিভারপুলের সাবেক ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।
নিউইয়র্কে ‘ম্যাজেন্টা টিভি’-তে বিশ্বকাপ বিশ্লেষক হিসেবে কথা বলার সময় ৫৯ বছর বয়সী এই কোচ জানান, দুই বছর আগে লিভারপুল ছাড়ার সময় যে শক্তির অভাব তিনি অনুভব করছিলেন। দীর্ঘ বিরতির পর তিনি এখন পুরোপুরি রিচার্জড এবং যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
ডিএফবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানা গেছে, ক্লপ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে প্রাথমিক সম্মতি প্রকাশ করেছেন। ক্লপ বলেছেন, জার্মানির ফুটবলের বর্তমান সংকট কাটাতে দ্বিতীয়বারের মতো ফেডারেশনের সাথে আরো নিবিড় আলোচনার প্রয়োজন। সঠিক ট্র্যাকে ফেরানোর জন্য কিছু মৌলিক এবং কাঠামোগত পরিবর্তন আনা জরুরি।
জার্মান ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপই প্রধান পছন্দ। আলোচনার ফলাফল ইতিবাচক হলে খুব শীঘ্রই জার্মানির ডাগআউটে দেখা যেতে পারে লিভারপুলের সাবেক এই ম্যানেজারকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন