প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসির প্রতিপক্ষ হওয়াটা অনেকের জন্য অবিশ্বাস্য স্বপ্ন হলেও সেই স্বপ্ন এখন বাস্তব। কেপ ভার্দের খেলোয়াড়দের স্বপ্ন পূরণ হয়েছে।
মায়ামিতে আজ অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কেপ ভার্দে দুর্দান্ত লড়াই করেছে। তারা ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলে দিয়েছিল। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ষোলোতে চলে গেছে।
ম্যাচ শেষে হাসিমুখ নিয়ে কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন মেসি। আফ্রিকার দলটির ফুটবলাররা আর্জেন্টাইন অধিনায়কের কাছে তাদের জার্সি চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে যাওয়ার সময় কেপ ভার্দের কয়েকজন ফুটবলার মেসির সঙ্গে ছবি তুলতে এবং স্মারক হিসেবে তার জার্সির জন্য অপেক্ষা করছিলেন।
মেসি কাউকে হতাশ করেননি এবং সবার চাওয়া পূরণ করেছেন। পরে রসিকতা করে তিনি বলেছেন, 'ওরা আমার জার্সি চাইল, সবই চাইল...অথচ মাঠে ওরাই আমাকে জোরেশোরে লাথি মারল (ফাউল করল)!'
আজ ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে দলের জন্য গোল করে বিশ্বকাপে তার গোলসংখ্যা ২০-এ নিয়ে যান। একটি গোলের পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেজের গোল ও ডিজনির আত্মঘাতী গোলের ক্ষেত্রে তার ক্রস থেকেই সুযোগ সৃষ্টি হয়েছে।
নিজেদের নিয়ে মেসি বলেন, 'এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি। যদিও সাম্প্রতিক সময়ে এ দিকটায় সফল হতে পারছিলাম না। এমন ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হেড দিতে পারে এবং বল বাতাসে থাকা অবস্থায় শক্তিশালী—আমাদের দলে এমন অনেক ফুটবলার আছে।'
আত্মসমালোচনা করতেও ভোলেননি মেসি। তিনি বলেন, 'আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। ওরা (কেপ ভার্ডে) এর আগে স্পেন ও উরুগুয়েকে জিততে দেয়নি। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম এবং ভেবেছিলাম এরপর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।'
শেষ ষোলোতে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মোহাম্মদ সালাহর মিশর। আটলান্টায় ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০টায় শুরু হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন