ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল


ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ভূমিমন্ত্রীর অসুস্থতায় তাঁরা সবাই উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছাঃ লাভলী এবং মহানগর মহিলা দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি। এ ছাড়া মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল পুলিশে দিল ছাত্রদল বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল পুলিশে দিল ছাত্রদল বাকৃবিতে বহিরাগতদের বাইকের দৌরাত্ম্য, দুই মোটরসাইকেল জব্দ
 
 
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে বহিরাগত কয়েকজন আরোহীর গতিরোধ করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে দুটি মোটরসাইকেল জব্দ করে।
 
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। তিনি জানান, জব্দ করা মোটরসাইকেল দুটি অঙ্গীকারসংবলিত মুচলেকা নিয়ে আজ সন্ধ্যায় ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের উচ্চ শব্দের মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে আরোহীরা মোটরসাইকেলগুলো ফেরত নিতে পারবেন।
 
জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড় থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। কয়েকজন বহিরাগত আরোহী বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসংলগ্ন সড়কে বারবার চলাচল করছিলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলামের উদ্যোগে মাওলানা ভাসানী হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও ফজলুল হক হলের ছাত্রদল নেতাকর্মীরা মোটরসাইকেল দুটির গতিরোধ করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল দুটি জব্দ করে।
 
সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকর্মীরা জানান, মোটরসাইকেল আরোহীদের সঙ্গে কোনো ধরনের মারধর বা দুর্ব্যবহার করা হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই তাঁরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন।
 
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগতদের বেপরোয়া গতিতে ও উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশের জন্য উদ্বেগজনক। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেষ্ট রয়েছি। ক্যাম্পাসে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাকৃবি ছাত্রদলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
 
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘মোটরসাইকেলগুলো আটক করা হয়েছিল। তারা বারবার এ ধরনের কর্মকাণ্ড করে আসছিল। আজ সন্ধ্যায় মুচলেকা দিয়ে মোটরসাইকেলগুলো নিয়ে যাবে। ভবিষ্যতে এ অবস্থায় কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।’
 
তিনি আরও বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি। এখন থেকে ক্যাম্পাসে নিয়মিত নজরদারি করা হবে। কাউকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো, সবাই যেন আইন মেনে চলে।’
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা জানান, 'উচ্চ শব্দের মোটরসাইকেল ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি জরিমানা করার ক্ষমতা না থাকায় এ ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়া হবে।'
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে চালিয়ে দুই মাদক কারবারীসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি ও শাহমখদুম থানা পুলিশ।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে আট পিস ইয়াবাসহ মুন্না (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন দক্ষিণ নওদাপাড়া সিটির হাট থেকে ডাবতলা রোড এলাকা থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুলফিকার আকসান আকাশকে (২৪) গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ।
এদিকে, নগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় তিনজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের নাগরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


টাঙ্গাইলের নাগরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মোঃ আতিকুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে নাগরপুর উপজেলার জাঙ্গালিয়া ভোর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুর রহমান নাগরপুর উপজেলার গুদামপাড়া এলাকার মৃত আব্দুল ছালামের ছেলে।

এসআরবি-১৪-এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ১(ক) উপধারায় তাঁর বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা করা হয়েছিল। ওই মামলার বিচার শেষে বিজ্ঞ আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। তবে সাজা পরোয়ানা জারির পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

প্রেস রিলিজে আরও জানানো হয়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর আতিকুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আওয়ামী লীগের সঙ্গে কথিত ‘আঁতাত’ এবং ক্ষমা করে দেওয়ার অভিযোগকে সরাসরি রাজনৈতিক অপপ্রচার ও অসত্য বলে অভিহিত করেছেন। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়ে তিনি কোনো ফোরামে কথা বলেননি; বরং যদি কেউ প্রমাণ দিতে পারে, তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। একই সঙ্গে বিরোধী দলের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়া বক্তব্যের প্রমাণও দাবি করেছেন তিনি।

শনিবার মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির এসব মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিরোধী দলের প্রতি এভাবে ইঙ্গিত না করে উনি খোলাসা করে বলুন। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি—কোথায়, কখন, কার সাথে, কীভাবে আঁতাত হয়েছে তা প্রমাণ করুন। প্রধানমন্ত্রী হয়ে তথ্যপ্রমাণ ছাড়া এভাবে ঢালাও কথা বলা অন্যায়। সাহস থাকলে প্রমাণ উপস্থাপন করে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন।’

সীমান্ত দিয়ে টাকা ও অস্ত্র আসার অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার যদি দায়িত্বে থাকা অবস্থায় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, টাকা কিংবা মাদক প্রবেশ করতে দেয়, তবে সেই ব্যর্থতা সরকারেরই। তিনি মন্তব্য করেন, এমন ব্যর্থতার দায়ে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত।

আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়ে ছড়ানো বিভ্রান্তির ব্যাখ্যা দিতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘গত ১২ আগস্টের এক সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম—ব্যক্তিগতভাবে আমরা কারও ওপর প্রতিশোধ নেব না; তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার যদি আইনের আশ্রয় নেয়, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। অথচ একটি নির্দিষ্ট চ্যানেল আমার বক্তব্য বিকৃত করে ফটোকার্ড ছড়িয়ে দেয় যে জামায়াত আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমার ওই ২২ মিনিটের গোটা বক্তব্যে একবারের জন্যও ‘আওয়ামী লীগ’ শব্দটি উচ্চারণ করিনি। আজও আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো গণমাধ্যম যদি দেখাতে পারে যে আমি আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করে তাদের ক্ষমা করার কথা বলেছি, তবে আমি নিজে ক্ষমা চাইব।’

অন্যদিকে, অন্যান্য রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের ডিও লেটার দিয়ে পদ-পদবি ও পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। অথচ দোষ চাপানো হচ্ছে জামায়াতের ওপর। একে তিনি ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদের সঙ্গে তুলনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%