ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

৯ বারের এমপি ছিলেন তোফায়েল আহমেদ


৯ বারের এমপি ছিলেন তোফায়েল আহমেদ

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

সোমবার (১ জুন) বিকাল পৌনে ৪টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তোফায়েল আহমেদ ১৯৭০ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। এর পর, দেশ স্বাধীনের পর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজ জেলা ভোলা থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন।

আরও পড়ুন: তারেক রহমান: বিশ্ববাসী একদিন বাংলাদেশের উদাহরণ দেবে

তিনি ১৯৯৬ সালের ২৩ জুন শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে, তিনি ২০১৩-১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে বাণিজ্যমন্ত্রী পদে ছিলেন।

রাজনৈতিক কারণে ১৯৭৫ সাল থেকে টানা ৩৩ মাসসহ অসংখ্যবার কারাভোগ করেন এই নেতা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখেন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর গুহায় আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করল ইতালির ৫৩ জনের দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


গভীর গুহায় আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করল ইতালির ৫৩ জনের দল

ইতালির উত্তর-পশ্চিমের কুনেও প্রদেশের গারেস অঞ্চলে একটি গুহায় আটকে পড়েছিলেন এক অভিযাত্রী। প্রায় ১২০ মিটার গভীর গুহার পাথরের নিচে তাঁর পা আটকে ছিল। ৫৩ জনের একটি উদ্ধারকারী দল দীর্ঘ ও জটিল অভিযান চালিয়ে তাঁকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার (১ মে) দেশটির জরুরি পরিসেবা সংস্থা এই তথ্য জানিয়েছেন। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, তুরিন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অনন্য গুহা গ্রোত্তা দেই চিংগিয়ালি ভোলান্তিতে (উড়ন্ত বুনো শুয়োরের গুহা) রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল।

আলপাইন অ্যান্ড স্পেলিওলজিক্যাল রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে বলেছে, উদ্ধার অভিযাত্রীকে প্রথমে গুহা থেকে বের করে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর জন্য বাহিরে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১১০ জন ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১১০ জন ভর্তি

সারাদেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগের বাইরে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় ৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসে মোট তিন হাজার ১৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন। চলতি বছরের ১ জুন পর্যন্ত মোট তিন হাজার ৩০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬২ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক চার শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং চলতি বছরে ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বাড়ছে: ডা. শফিকুর রহমান

বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধ বেড়ে যাচ্ছে, এই মন্তব্য তুলে ধরেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১ জুন) বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন নিহত রামিসার বাবার সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ কথা বলেন।

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে জামায়াত আমির বিমানবন্দর থেকে সরাসরি সেখানে উপস্থিত হন।

এ সময় শফিকুর রহমান আরও বলেন, শিশু রামিসা হত্যার বিচারে সরকারের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হবে বলেই আশা করে জামায়াত।

তিনি বলেন, সরকারের আন্তরিকতা থাকলে দ্রুতই বিচার সম্ভব হবে।

অন্যদিকে, মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

এই ঘটনার মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হলো।

গত ২৪ মে তারিখে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ এসংক্রান্ত শুনানি নিয়ে অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করেন।

ওইদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখা পাওয়া যায়। ডাকাডাকির পর কোনও সাড়া পাওয়া না যাওয়ায় রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এখন খুঁজে পাওয়া যায় আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানা গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

এই মামলায় গত ২০ মে আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

ঘটনার সময় সে জানায় যে, ইয়াবা সেবন করেছিলেন।

জবানবন্দিতে সোহেল বলেছেন, ১৯ মে সকাল সাড়ে ৯ টার সময় রামিসা ঘর থেকে বের হলেই তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়।

পরবর্তীতে বাথরুমে ছোট্ট রামিসাকে ধর্ষণ করে সোহেল। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।

এই সময় সে মা দরজায় কড়া নাড়তে থাকে।

এই সুযোগে সোহেল তার গলা কেটে হত্যা করে এবং মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে।

দুটি হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে।

এছাড়া, ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়।

ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে।

মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত হওয়া এই আসামি আদালতকে জানায়, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পূর্ব কোনো শত্রুতা ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার ভিত্তি স্থাপন করা সেতুর স্থান ঘুরে দেখল চীনা প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


খালেদা জিয়ার ভিত্তি স্থাপন করা সেতুর স্থান ঘুরে দেখল চীনা প্রতিনিধিদল

নারায়ণগঞ্জের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা সেতুর স্থান পরিদর্শন করেছেন চীন সরকারের মালিকানাধীন চীনা রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের একটি প্রতিনিধিদল।

সোমবার (১ জুন) দুপুরে বন্দরের নবীগঞ্জ এলাকায় সেতুর স্থান পরিদর্শনে যান চীনা প্রতিনিধিদলের সদস্যরা। একই সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে জেলার অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত নবীগঞ্জ সেতু, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং পানি পরিশোধন প্লান্ট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর প্রতিনিধি দল শীতলক্ষ্যা নদীতে প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাসহ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত নবীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের শহর ও বন্দর এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%