ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস


সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে গঠিত লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য প্রকাশ করেছে।

এতে উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আজ সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ এম


সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেটে যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট

পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স ও মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে যেসব ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে যেসব ম্যাচ

ইতিহাসে প্রথমবারের মতো ফিফা উইন্ডোর ব্যাপ্তি বেড়ে দাঁড়াল ১৬ দিনে। তবে এটি ছাপিয়ে আরও অনেক ‘ইতিহাস’ অপেক্ষা করছে এবারের উইন্ডোয়।

সবচেয়ে বড় ঘটনাটি হচ্ছে লিওনেল মেসির বিদায়। এবারের উইন্ডোয়, আরেকটু স্পষ্ট করে বললে আগামী ৫ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি। এস্তাদিও মনিউমেন্তালে ম্যাচ দিয়ে এই ফুটবল কিংবদন্তিকে বিদায় জানাবে আর্জেন্টিনা।

এই উইন্ডোয় আর্জেন্টিনা খেলবে আরও দুইটি ম্যাচ। বলিভিয়া আর বুরকিনা ফাসোর বিপক্ষে হবে সেই দুই ম্যাচ। এই ম্যাচগুলোয় অবশ্য মেসিকে দেখা যাবে না। 

ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের জন্যও। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে চলেছে দলটি। আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কোচ থমাস ডুলির দল, প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৮ সেপ্টেম্বর তুলনামূলক চেনা প্রতিপক্ষ সিঙ্গাপুর আর ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে দলটি।

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে ভারতও। দলটি আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে খেলবে।

এদিকে ব্রাজিল এই ম্যাচের আগে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলবে। 

ইউরোপে এই সময়ে চলবে উয়েফা নেশন্স লিগ। স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দল খেলবে ৪টি করে ম্যাচ।

২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেকিয়া ও ৬ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ আছে তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।  এদের মধ্যে মূল হোতও রয়েছেনে।

রোববার (২০ সেপ্টেম্বর) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়ার কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া মহল্লার সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডলপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়ার কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৫৯)।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, তারা ঢাকাগামী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাত্রীদের টার্গেট করে ছিনতাইয়ের চেষ্টা করত। শনিবার রাতে একতা এক্সপ্রেসে যাত্রীরা ওঠার সময় কৃত্রিম ব্লকেড তৈরি করে ছিনতাইয়ের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতাররা আন্তঃজেলা ছিনতাই ও মলম পার্টির সদস্য।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে যাত্রীদের মালামাল চুরির সিন্ডিকেটের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিম হত্যা: ২ কিশোর সংশোধনাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


অপ্রতিম হত্যা: ২ কিশোর সংশোধনাগারে

কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার ঘটনায় সরাসরি জড়িত তিন আসামি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেফতার অপর একজনসহ ৪ আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। তবে বয়স কম হওয়ায় ৪ জনের মধ্যে মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬) গাজীপুর সংশোধনাগারে (শিশু উন্নয়ন কেন্দ্রে) পাঠানো হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা চারজনকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। আদালত দুই কিশোর ফাহাদ ও কামরুলকে সংশোধনাগারে পাঠানোর অনুমতি দিয়েছেন। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবে। এসআই সাইফুল বলেন, দুজনের মধ্যে সিয়াম মামলায় গ্রেফতার সন্দেহভাজন আসামি।

রাত ১০টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, পুলিশ একটি হত্যা মামলায় আজ রাতে ৪ আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এদের মধ্যে দুই কিশোরকে সোমবার গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

এর আগে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ শনিবার দুপুরে কুবির ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার সে নিখোঁজ হয়।

রোববার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। এদিকে রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%