ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

শৈলকুপায় ১শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


শৈলকুপায় ১শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের শৈলকুপায় ১শ পিচ ইয়াবা টেবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভগবান নগর গ্রামের মজিবর রহমানের ছেলে বিপুল মন্ডল এবং রয়েড়া গ্রামের ইউনুস শেখের ছেলে ইমন শেখ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক কৃত ব্যক্তিদের কাছ থেকে পুলিশ ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন যে, দুই মাদক ব্যবসায়ী মাদকসহ আটক হওয়ার পর নিয়মিত মামলা দিয়ে কোর্টের সপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরণখোলায় মাদকের বিরুদ্ধে অভিযানে কারবারিসহ গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৯ এম


শরণখোলায় মাদকের বিরুদ্ধে অভিযানে কারবারিসহ গ্রেপ্তার ১০

শরণখোলায় মাদকের বিরুদ্ধে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র।

পুলিশ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করে শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ উপজেলায় মাদকের আড্ডা চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় ১১টি মাদক মামলা রেকর্ড করা হয়েছে। ২ আগস্ট বিকেলে পুলিশ অভিযানে গিয়ে উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকাসহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ি তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ইতিমধ্যে ৮টি মামলা রয়েছে।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির বলছেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মূলে পুলিশের এই কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছেন তাঁরা। তারা মাদক মুক্ত সমাজ গড়তে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম এ প্রতিনিধিকে বলেন, 'শরণখোলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না।' যেকোনো মূল্যে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাংনীতে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধে হত্যা, ২ কিশোরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫১ এম


গাংনীতে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধে হত্যা, ২ কিশোরের কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোবাইল গেম ফ্রি ফায়ার/পাবজি খেলাকে কেন্দ্র করে বিরোধের ফলস্বরূপ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান আল আবির (১২) হত্যা মামলায় আদালত দুই কিশোরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। একই সাথে দেশের স্মার্টফোন থেকে ফ্রি ফায়ার ও পাবজি গেম দ্রুত অপসারণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে, মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। রায়ের মধ্যে মিনাপাড়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মোস্তফা আল মুজাহিদ (১৫)-কে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং মিনাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য নুহু নবীর ছেলে মো. জুনাইদ ইসলাম হামিম (১৪)-কে ৭ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে।

নিহত আবিরের মা রোজিনা খাতুন জানিয়েছেন যে, তাঁর স্বামী মো. আসাদুজ্জামান মালয়েশিয়া প্রবাসী। তাঁদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার শরিষাডালা এলাকায় হলেও তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে বসবাস করতেন।

মামলা অনুযায়ী, ২০২১ সালের ২৬ জুন মোস্তফা আল মুজাহিদ ও জুনাইদ ইসলাম হামিম রেজোয়ান আল আবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে। পরবর্তী সময়ে ফ্রি ফায়ার/পাবজি গেম খেলা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে, তারা আবিরের বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। অবশেষে, চাঁদা না পেয়ে আবিরকে একটি ধানক্ষেতে নিয়ে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ প্রাপ্ত হয়েছে। এই ঘটনায়, রোজিনা খাতুন বাদী হয়ে ২০২১ সালের ২৭ জুন গাংনী থানায় হত্যা মামলাটি (মামলা নং-২৩) দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন জানান, দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় শিশু হওয়া সত্ত্বেও শিশু আইনের আওতায় সর্বোচ্চ সাজা প্রদান করেছে আদালত। পাশাপাশি, আদালত ফ্রি ফায়ার ও পাবজি গেম দ্রুত দেশের স্মার্টফোন থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। রায়ের মধ্যে, দণ্ডপ্রাপ্তদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থদণ্ড আদায় সাপেক্ষে সেই অর্থ নিহতের পরিবারকে প্রদান করার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী খন্দকার আব্দুল মতিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মোরেলগঞ্জে

জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ এম


জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাগেরহাটের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বাদশ (২য়) বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম হাওলাদার (২০)কে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টায় হোগলাবুনিয়া ইউনিয়নের ছোটবাদুরা গ্রামের স্থানীয় গ্রামবাসীরা এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। নিহত ছাত্র জাহিদুল ইসলামের পিতা মনিরুল ইসলাম এবং মাতা আছিয়া বেগম বলেন, জাহিদুল ইসলাম চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটি হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন বাড়িতে আসেননি এবং পরিবারের সাথে মোবাইল ফোনে মাঝে মধ্যে কথা বলতেন। কিন্তু হঠাৎ ৪দিন ধরে তার সাথে কোনো যোগাযোগ নেই। শনিবার (১ আগস্ট) সকালে বাড়ির অধূরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয়, এসে দেখে গাছের সাথে ফাঁস লাগানো মুখে বিষ ঝুলন্ত অবস্থায় ছেলের লাশ ঝুলছে। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। জানা গেছে, জাহিদুল পার্শ্ববর্তী জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার কালাইয়া গ্রামের এক বিবাহিত নারী টিকটকারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কয়েকদিন পূর্বে তিনি তার বড় ছেলের স্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন যে জাহিদুলের লাশও পাওয়া যাবে না। আমার ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে? আমি চাই না, আমার মত আর কোন মায়ের বুক খালি হোক। মানববন্ধনে নিহতের ভাই আসাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার, চাচা জামাল হাওলাদার, কলেজ সহপাঠি আসিফ শেখ, পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম, সেন্টু হাওলাদার, আমেরুল বেগম, মরিয়ম বেগমসহ একাধিক স্থানীয় গ্রামবাসীরা জানান, ছাত্র জাহিদুল ইসলাম কখনও নেশার সাথে জড়িত ছিলো না। অথচ তার লাশ উদ্ধারের সময় পকেটে সিগারেট, গ্যাসলাইট এবং পকেটে চিরকুট পাওয়া গেছে, মুখে বিষ এবং গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এটি আত্মহত্যা নয়, বলেই তারা দাবি করছেন যে তাকে হত্যা করা হয়েছে। তারা চান, এই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনার ক্লু-উদঘাটন করে জড়িতদের ফাঁসি দেওয়া হোক। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, জাহিদুলের মৃত্যুকে ঘিরে নানা ধরনের তথ্য ও গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই: পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৯ এম


মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই: পুলিশ সুপার

মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার, বলেছেন যে খুলনা জেলা পুলিশ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, তাই সমাজের সকল মানুষের কাছে আহ্বান রয়েছে যেন তারা পুলিশকে সহযোগিতা করে। বিশেষ করে অনলাইন জুয়াড়ীদের বিরুদ্ধে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। বনদস্যু নির্মূল এবং কয়রার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, যদি স্থানীয়রা অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন, তবে সকল অপরাধ নির্মূল করা সম্ভব হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টায়, কয়রা থানায় আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ আমির হামজা। মতবিনিময় সভাটি পরিচালনা করেন কয়রা থানার এস আই মোঃ সোহাইল। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, সাংবাদিক মোঃ শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, মোহাঃ হুমায়ুন কবির, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, আঃ গফফার, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, মোঃ মিজানুর রহমান, মোঃ সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, পুজা উদযাপন পরিষদ নেতা দিলিপ কুমার বৈরাগী, ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%