ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই: পুলিশ সুপার


মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই: পুলিশ সুপার

মোহাম্মদ তাজুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার, বলেছেন যে খুলনা জেলা পুলিশ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, তাই সমাজের সকল মানুষের কাছে আহ্বান রয়েছে যেন তারা পুলিশকে সহযোগিতা করে। বিশেষ করে অনলাইন জুয়াড়ীদের বিরুদ্ধে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। বনদস্যু নির্মূল এবং কয়রার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, যদি স্থানীয়রা অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন, তবে সকল অপরাধ নির্মূল করা সম্ভব হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টায়, কয়রা থানায় আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ আমির হামজা। মতবিনিময় সভাটি পরিচালনা করেন কয়রা থানার এস আই মোঃ সোহাইল। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, সাংবাদিক মোঃ শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, মোহাঃ হুমায়ুন কবির, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, বিএনপি নেতা এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, আঃ গফফার, জামায়াত নেতা মাওলানা আবু তাহের, মোঃ মিজানুর রহমান, মোঃ সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, পুজা উদযাপন পরিষদ নেতা দিলিপ কুমার বৈরাগী, ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ মাসের শিশু দগ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৪ এম


উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড দিয়েগো ফোরলান। তিনি একই সাথে অনূর্ধ্ব-২০ দলও পরিচালনা করবেন। ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই সাবেক ফুটবলার এই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) ফোরলানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। ৪৭ বছর বয়সী এই কোচ অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রথমে অনূর্ধ্ব-২০ দলের কার্যক্রম শুরু করবেন।

বিবৃতিতে এইউএফ জানায়, ফোরলান এখন এমন এক জায়গায় ফিরেছেন, যেখানে তিনি খেলোয়াড় হিসেবে অবিস্মরণীয় অবদান রেখেছেন। ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং আন্তর্জাতিক ফুটবলের জ্ঞান এবার জাতীয় দলের নতুন অধ্যায়ে ভূমিকা রাখবে।

মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হয়েছেন ফোরলান। ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর আর্জেন্টাইন এই কোচ চুক্তির মেয়াদ শেষে দায়িত্ব ছাড়েন। জাতীয় দলের পুনর্গঠনের অংশ হিসেবেই ফোরলানের হাতে দায়িত্ব তুলে দিয়েছে এইউএফ।

উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফোরলান জাতীয় দলের হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন। তিনি ২০১১ সালের কোপা আমেরিকা জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০১০ বিশ্বকাপে পাঁচ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন।

ক্লাব ফুটবলে ফোরলান ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে পা রাখেন।

কোচ হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের দায়িত্ব পালন করেছিলেন ফোরলান। এবার তিনি প্রথমবারের মতো দেশের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাফল্যের উচ্ছ্বাস পেরিয়ে নতুন চ্যালেঞ্জে শর্বরী! ‘তারকা’ নয়, মনে রাখতে চান তাঁর চরিত্রগুলোকেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ এম


সাফল্যের উচ্ছ্বাস পেরিয়ে নতুন  চ্যালেঞ্জে শর্বরী! ‘তারকা’ নয়, মনে  রাখতে চান তাঁর চরিত্রগুলোকেই

শর্বরীর কথায়, এই সময়ে দাঁড়িয়ে কোনও ছবি টানা এত দিন প্রেক্ষাগৃহে দর্শক টানবে, তা আগে থেকে আন্দাজ করা প্রায় অসম্ভব। তাঁর মতে, ছবির সাফল্যের আসল শক্তি ছিল দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসা।

ছবির সাফল্যের রেশ তখনও কাটেনি, এরই মধ্যেই নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত শর্বরী। আলি আব্বাস জাফরের পরিচালনায় অহন পাণ্ডের বিপরীতে নতুন কাজের ফাঁকেই ফিরে দেখলেন সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’-এর সাফল্য। মুক্তির কয়েক সপ্তাহ পরেও প্রেক্ষাগৃহে ছবির দাপট দেখে এখনও যেন বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী।

শর্বরীর কথায়, এই সময়ে দাঁড়িয়ে কোনও ছবি টানা এত দিন প্রেক্ষাগৃহে দর্শক টানবে, তা আগে থেকে আন্দাজ করা প্রায় অসম্ভব। তাঁর মতে, ছবির সাফল্যের আসল শক্তি ছিল দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসা। প্রচার নয়, দর্শকের ভালবাসাই ছবিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তাই এই সাফল্য তাঁর কাছে আরও বেশি মূল্যবান।

তবে মুক্তির প্রথম কয়েক দিন মোটেই নিশ্চিন্ত ছিলেন না তিনি। দীর্ঘদিনের পরিশ্রমের ফল কী হবে, সেই উদ্বেগ ছিল গোটা টিমের মধ্যেই। কিন্তু শর্বরী বরাবরই আশাবাদী। তাঁর বিশ্বাস ছিল, ছবি একসময়-না-একসময় দর্শকের নজর কাড়বেই। মুক্তির ঠিক দু’দিন পরেই ছিল তাঁর জন্মদিন। সেই সময় থেকেই মনে হয়েছিল, হয়তো ভাগ্য তাঁর সঙ্গে রয়েছে। এখন সেই বিশ্বাসই যেন সত্যি হয়েছে। অনেক দর্শক তাঁকে তাঁর নিজের নামে নয়, ছবির চরিত্র ‘জিয়া’ নামে চিনতে শুরু করেছেন। এক জন অভিনেতার কাছে এর চেয়ে বড় স্বীকৃতি আর কীই-বা হতে পারে!

অভিনয়ের পাশাপাশি শর্বরীর ফ্যাশন-সচেতনতাও সময়ের সঙ্গে পাল্টেছে। তাঁর কথায়, আগে নতুন কিছু পরতে বা করতে দ্বিধা থাকলেও এখন সেই সংকোচ নেই। পরীক্ষানিরীক্ষা করতে ভাল লাগে, তবে নিজের স্বকীয়তা বজায় রেখেই। তাঁর বিশ্বাস, ফ্যাশন কখনও মুখোশ নয়, বরং ব্যক্তিত্বেরই স্বাভাবিক প্রকাশ।

মজার বিষয়, ছোটবেলায় সাজগোজে তাঁর আগ্রহ ছিল না বললেই চলে। বরং খেলাধুলাতেই বেশি মন ছিল। বড় দিদি কস্তুরীই তাঁকে ধীরে ধীরে ফ্যাশনের জগতে টেনে আনেন। দিদির পোশাক, গয়না, কানের দুল চুরি করে পরার অভ্যাস নিয়ে দুই বোনের মধ্যে কম ঝগড়াও হয়নি। সেই স্মৃতি এখনও হাসিমুখে মনে করেন শর্বরী।

পর পর সফল ছবি উপহার দিলেও নিরাপদ পথে হাঁটতে রাজি নন অভিনেত্রী। বরং নিজেকে বারবার নতুন ভাবে আবিষ্কার করাই তাঁর লক্ষ্য। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নতুন দক্ষতা অর্জন করতে চান তিনি। শর্বরীর বিশ্বাস, অভিনয়ে বৈচিত্রই একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয়। এতে পরিচালক-প্রযোজকদের কাছে নতুন চরিত্রে তাঁকে ভাবার সুযোগ তৈরি হয়।

বক্স অফিসের অঙ্ক নয়, দর্শকের মনে জায়গা করে নেওয়াকেই নিজের সাফল্যের মাপকাঠি বলে মনে করেন শর্বরী। তাঁর ইচ্ছে, মানুষ যেন ছবির আয় নয়, তাঁর অভিনীত চরিত্রগুলোকেই মনে রাখে। কারণ তাঁর কাছে অভিনেত্রী হিসাবে সবচেয়ে বড় প্রাপ্তি সেখানেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৬ এম


নকলায় ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার প্রদান

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষান্মাসিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশের পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দিপনা পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সহ-সুপার মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা এবং ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী মৌলভী হযরত আলী ও মাহদী মাসুদ, অভিভাবক রকিব মিয়া ও সুহেল মিয়া প্রমুখ।

আলোচনা সভার পরে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত দশটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, জেসমিন আক্তার, আবু রায়হান ও মুক্তা খাতুন; সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে লাগে

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২২ এম


নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগীর বুকে লাগে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০) কে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী এবং চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।

ঘটনাটি বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ঘটে। এই সময় চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে গুলি চালানো হয়। তবে পুলিশ এবং ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানাতে পারেননি।

পুলিশ এবং স্থানীয় সূত্রে উঠে এসেছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হকার্স মার্কেটের অফিসে গিয়ে বসেছিলেন। এরপর রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে হাঁটতে হাঁটতে তারা হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে কাশেমের হাতে গুলির আঁচড় লাগে এবং সেন্টুর বুকের বাম পাশে গুলি লাগে।

তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেছেন, দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

যোগাযোগ করা হলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সহযোগীর বুকে লাগল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%