বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
১২:৪০ পি.এম
এ ঘটনায় বুধবার রাত ১২টার দিকে মোঃ সেকেন্দার মোল্লা (৬০) নামের এক ব্যক্তি বাদী হয়ে চন্দ্রিম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বরাত দিয়ে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী পশ্চিমপাড়ায় একটি অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির পাঁচটি বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বাড়ির নিচতলার একটি শয়নকক্ষে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা এক লাখ টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা, নিয়ে যায় অভিযুক্তরা।
এ ছাড়া বাড়ির ড্রয়িংরুমে থাকা একটি সুজুকি ১১০ সিসি মোটরসাইকেল ফেলে দিয়ে এর তেলের ট্যাংক ও লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত করা হয়। এতে আনুমানিক ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
ওই সময়, পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগকারী দাবি, এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটে।
জানতে চাইলে বৃহস্পতিবার সকালে চন্দ্রীমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, হামলা, ভাংচুরের ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি ট্রাকের চাপায় মুরগিবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ভ্যানচালকও আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম শামীম, যিনি ৩৫ বছর বয়সী। আহত ভ্যানচালকের নাম রাসেল, যিনি ২০ বছর বয়সী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরের দিকে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে মুরগি ব্যবসায়ীর সহকারী শামীম ব্যাটারিচালিত রিকশাভ্যানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই শামীমের মৃত্যু ঘটে। ভ্যানচালক রাসেলও আহত হন।
পরে আহত রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীমের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসআই মো. মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
নিহত শামীম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের শাহজাহানের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট মুরগি ব্যবসায়ী ঘটনাস্থল থেকে তার মুরগিগুলো নিয়ে যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে তিনটি দোকান পুড়ে গেছে। এ সময় পাশের মার্কেটের সংলগ্ন বাড়িতে অবস্থানরত ৮ মাস বয়সী একটি শিশু আগুনের স্ফুলিঙ্গের কারণে দগ্ধ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এই দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে দগ্ধ শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ইলিয়াস হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পাশের দিঘি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তবে স্ফুলিঙ্গ পড়ে পাশের বাড়ির আট মাস বয়সী শিশুটি দগ্ধ হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপ্লব মার্কেটের ইলিয়াস হোসেনের মুদি দোকান, মো. খোরশেদ আলমের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান এবং সুজনের একটি বিডি ফুড ডিলারের দোকান।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে সরু রাস্তার কারণে গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় কাজ শুরু করতে কিছুটা সময় বেশি লেগেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর পরপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ বিষয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।
এবার সাবেক প্রতিমন্ত্রীর পদত্যাগের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন খ্যাতিমান গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ।
প্রিন্স মাহমুদ ইশরাকের ভুলত্রুটি সংশোধন করে ভবিষ্যতে পরিণত ও দূরদর্শী নেতা হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করে লিখেছেন— ‘খোকা ভাইয়ের (ইশরাকের বাবা সাবেক বিএনপি নেতা সাদেক হোসেন খোকা) ছেলে— ‘রক্তের সাথে রক্তের টান’ থাকবেই। ধমনিতে বইছে দায়বদ্ধতা। বাবার আদরে মানুষ; বাবা নেই, ভুলত্রুটি হবে। কিন্তু এ অভিজ্ঞতাই তাকে ভুলগুলো শুধরে একদিন মূলধারার, পরিণত ও দূরদর্শী এক আধুনিক নেতায় রূপান্তরিত করবে। রক্তের উত্তরাধিকার বৃথা যায় না।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘রাজপথের ভুলগুলো সবসময় ব্যর্থতা নয়; বরং একজন খাঁটি নেতা হয়ে ওঠার পাঠশালা। সংকটকালে ইশরাককে পাশে পাওয়া যায়। তবে আর ভুল না হোক।’
প্রিন্স মাহমুদের বক্তব্যে ইশরাক হোসেনের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও পরিণত রাজনৈতিক নেতা হয়ে ওঠার প্রত্যাশা ফুটে উঠেছে। সেই সঙ্গে সংকটকালে তার পাশে থাকার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।
উল্লেখ্য, সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করায় এ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে— মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে এক স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. নাসরুল্লাহ (৩০) নামের মসজিদের এক ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটক হওয়া নাসরুল্লাহ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি মসজিদ সংলগ্ন তার বাসভবনে বসবাস করেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই মসজিদের ইমাম মাওলানা নাসরুল্লাহ স্থানীয় একটি হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রকে তার রুমে ডেকে নিয়ে যান। এরপর তিনি ওই ছাত্রকে চুমু খেয়ে বলাৎকারের চেষ্টা করেন।
পরে সন্ধ্যার দিকে ওই ছাত্র বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্ত নাসরুল্লাহকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ইমামকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে অভিযুক্ত ইমাম মাওলানা নাসরুল্লাহ চুমু দেওয়ার কথা স্বীকার করলেও তিনি বলাৎকারের অভিযোগ অস্বীকার করেন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ