ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে হতাশ পর্যটকরা


কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে হতাশ পর্যটকরা

হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য একবারের জন্য দেখার উদ্দেশ্যে পঞ্চগড়ে হাজারো প্রকৃতিপ্রেমী ভিড় করেছেন। পূজার ছুটির সময় হিমালয়কন্যা পঞ্চগড়ের হোটেল, হোমস্টে এবং তেঁতুলিয়ার ডাকবাংলোতে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার ভোর থেকে তারা উত্তর আকাশের দিকে তাকিয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শনের অপেক্ষায় ছিলেন। তবে মেঘ এবং কুয়াশার কারণে অনেকের জন্য কাঙ্ক্ষিত দৃশ্য অধরা থেকে গেছে। যদিও হালকা শীতের আমেজ এবং চা-বাগানের সৌন্দর্য উপভোগ করে অনেকে ছুটির আনন্দ খুঁজে নিচ্ছেন।

জানা যায়, শুক্রবার ভোর থেকেই পর্যটকরা উত্তর আকাশের দিকে দৃষ্টি রেখেছিলেন। তাদের আশা ছিলো ভোরের প্রথম আলোতে কাঞ্চনজঙ্ঘার রঙের খেলা উপভোগ করবেন। কেউ জীবনসঙ্গী নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে এবং কেউ পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু প্রকৃতি বড়ই নিষ্ঠুর। কুয়াশা এবং কিছু মেঘ তাদের এবং কাঞ্চনজঙ্ঘার মাঝে একটি পর্দা তৈরি করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা অপেক্ষা করছেন, যদি দেখা মেলে। এভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে হাজারো পর্যটক হতাশ হয়েছেন।

অন্যদিকে, যখন নগরে গরমে মানুষ হাহাকার করছে, তখন হিমালয় কন্যায় হালকা শীত প্রকৃতিপ্রেমীদের জন্য একটি বাড়তি আনন্দ যোগ করেছে। অনেকেই জেলার সমতলের চা বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, মহারাজার দিঘী, ভিতরগড় দুর্গনগরী, মির্জাপুর শাহী মসজিদ এবং বোদেশ্বরী পীঠমন্দিরসহ সবুজ শ্যামল গ্রামবাংলা নদী পথ এবং মাঠ ঘাট ঘুরে সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন: ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর আমৃত্যু সেবক হয়ে কাজ করতে চান,চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া

দক্ষিণের আরেক প্রান্ত চট্টগ্রাম থেকে আসা রাইসুল ইসলাম বলেন, "প্রথমবার এসেছে নিজ দেশের মাটি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। কিন্তু ভাগ্য আমাদের সহায় নয়। বড়ই হতাশ হয়েছি।"

ঢাকা থেকে আসা শহিদুল ইসলাম শামু বলেন, "কাঞ্চনজঙ্ঘা প্রতিদিনই দেখা যাবে এমন না। আকাশ পরিষ্কার থাকলে হয়তো দেখা পেতাম। তবে আশা ছাড়িনি। তবুও পরিবার নিয়ে সময় কাটাতে বেশ ভালো লাগছে।"

ঢাকা থেকে আসা রুবাইয়া শায়েরা বলেন, "ভোর থেকে বসে আছি কাঞ্চনজঙ্ঘা দেখার পাই নি। তবে এখানে আগাম শীত বেশ উপভোগ করছি।"

স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম জানান, "তেঁতুলিয়ায় গত কয়েকদিনে হাজার হাজার পর্যটক এসেছে। এখানকার পর্যটন শিল্প বেশ জমে উঠেছে। পর্যটন এলাকা, হোটেল, হোম স্টে এবং খাবার হোটেল কোথাও ফাঁকা নেই। পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এই সংখ্যা আরও বাড়তো। এছাড়া আমাদের এলাকার প্রকৃতিক সৌন্দর্য কিন্তু কম নয়।"

আরও পড়ুন: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আলফাডাঙ্গা এনসিপির যুগ্ম সদস্যসচিব মিলন মোল্লা

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, "কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হবে। অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।"

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জানান, "পঞ্চগড়ের পর্যটন শিল্পের অন্যতম সমস্যা আবাসন সংকট। আমরা সরকারি এবং বেসরকারিভাবে এই আবাসন সংকট দূর করার জন্য কাজ করে যাচ্ছি। সেই সাথে পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের আনোয়ার হোসেনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


সৌদিতে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের আনোয়ার হোসেনের মৃত্যু

সৌদি আরবে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে। পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে।

নিহত আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের পুত্র। পরিবারের সদস্যদের মতে, জীবিকার খোঁজে আনোয়ার দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর শুনে পরিবারের সদস্যরা আহাজারি শুরু করেন। তারা তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্য ও সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

নিহতের বড় ভাই সানোয়ার হোসেন জানান, আনোয়ার তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন। ব্যবসায় লোকসান ও ঋণের চাপের কারণে তিনি সৌদি আরবে পাড়ি জমান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে গিয়ে এখন তিনি লাশ হয়ে ফিরলেন।

সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, নিহত আনোয়ার বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি দুঃসময়ে ছাত্রদল ও যুবদলের সঙ্গে যুক্ত থেকে কার্যক্রম চালিয়ে গেছেন। এমন একজন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।

তিনি আরও বলেন, বর্তমানে আনোয়ারের লাশ সৌদি আরবের একটি হাসপাতালে রাখা হয়েছে বলে নিহতের বন্ধুরা জানিয়েছেন। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরার দুর্গাপূজার মেলায় অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


মাগুরার দুর্গাপূজার মেলায় অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

মাগুরার শ্রীপুরে দুর্গাপূজার মেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করার ফলে বিধান বিশ্বাস (২২) ও আলমগির লস্কার (৩৮) নামের দুই ব্যক্তির মৃত্যু ঘটেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত বিধান বিশ্বাস শ্রীপুর উপজেলার মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে এবং আলমগির লস্কার একই উপজেলার বাখেরা মকর্দমখোলা গ্রামের আজম লস্কারের সন্তান।

নিহতের পরিবারের সদস্যরা জানান, তারা বুধবার দুর্গাপূজার বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পূজামণ্ডপ এলাকায় আয়োজিত মেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করেন। পরে তারা রাতে নিজ নিজ বাড়িতে ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েন।

এদিকে, কোনো চিকিৎসা না নিয়ে সারা দিন বাড়িতে থাকার ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে যান। এরপর বিধান বিশ্বাসকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এবং আলমগির লস্কারকে শুক্রবার সকাল ৭টার দিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পথে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন জানিয়েছেন, দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া জানান, অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৯৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৯৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। এই পরিস্থিতিতে চলতি বছরে মশাবাহিত রোগটির কারণে মোট প্রাণহানি ৩৭১ জনে পৌঁছেছে। একই সঙ্গে, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১, খুলনা বিভাগে ১৪৭, ময়মনসিংহ বিভাগে ১০০, রাজশাহী বিভাগে ১১৩, রংপুর বিভাগে ৩৮ এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বমোট, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ডেঙ্গুতে ১৭৯ জন মারা গেছেন। এছাড়া, উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় মো. রাজ্জাক প্রকাশ ওরফে চিকনা রাজুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গণসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রাজ্জাক ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজী বাড়ির আলমগীর ফরাজীর ছেলে। তিনি চান্দগাঁও থানার টেকবাজার এলাকার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানায়, হামলার সময় দেশীয় অস্ত্র হাতে তিনিই প্রথম কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মানুন বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মামলার আসামি রাজ্জাককে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে চান্দগাঁওয়ের টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে হোয়াটসঅ্যাপে ফোন করে সন্ত্রাসী ডেভিড ইমন পরিচয়ে দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল ডিডিএন কার্যালয়ে হামলা চালায়।

এতে কার্যালয়টির প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ক্যাশে রাখা ৩৫ লাখ টাকা লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ১৩ জুলাই চকবাজার থানায় মামলা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%