০৮:৪৪ পি.এম
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনা আবারও প্রমাণ করে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নারকীয় হামলা চালিয়েছিল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। এত হত্যাযজ্ঞ চালিয়েও ক্ষমতা ধরে রাখতে পারেনি আওয়ামী লীগ। শেষ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে যায়। পলাতক নেতারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় এবং হুমকি দেয়। তবে বাস্তবে তাদের দেশে ফেরার কোনো সুযোগ নেই।’
আরও পড়ুন: কুবি ছাত্রদলের সদস্যসচিবের দাবি, আমজনতা ছিলেন তারেক রহমান
তিনি আরও উল্লেখ করেন, আজ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আবারও প্রমাণ হয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, তা বারবার প্রমাণিত হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন