ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

যবিপ্রবির শিক্ষার্থী তানভীরুল হককে কান ফাটানোর ঘটনায় সাময়িক বহিষ্কার


যবিপ্রবির শিক্ষার্থী তানভীরুল হককে কান ফাটানোর ঘটনায় সাময়িক বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য প্রকাশ করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ও তৎসংলগ্ন এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবিরোধী ঘটনায় তানভীরুল হকের বিরুদ্ধে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়েছে, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

সাময়িক বহিষ্কার চলাকালে তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যাকাডেমিক ক্লাস, পরীক্ষা বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের ফল দেখার পদ্ধতি জানাল বোর্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবি ছাত্রদলের সদস্যসচিবের দাবি, আমজনতা ছিলেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৫ পি.এম


কুবি ছাত্রদলের সদস্যসচিবের দাবি, আমজনতা ছিলেন তারেক রহমান

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের কর্মী ছিলেন, এমন দাবি করেছেন কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ।

তিনি উল্লেখ করেন, তারেক রহমান বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ২০১৩–১৪ সালের দিকে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত মিছিল-মিটিংসহ সকল কর্মসূচিতে তিনি আমাদের সঙ্গে ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০০৯–১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তিনি ওই বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন।

সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে জাপান গেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতামত, বিএনপি নিজেদের দলের কর্মীদের মূল্যায়ন না করে বাইরের ব্যক্তিদের গুরুত্ব দিচ্ছে।

এমন প্রেক্ষাপটে, কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ তারেক রহমানকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, "তারেক রহমান অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তিনি আমাদের এক ব্যাচ জুনিয়র ছিলেন। যখন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম, তখন তিনিও আমাদের সঙ্গে ছিলেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিলেন, এটা বাস্তব সত্য।"

তবে, ওই সময়ে ছাত্রদলের কোনো কর্মসূচিতে তারেক রহমানের অংশগ্রহণের ছবি বা ভিডিও পাওয়া যায়নি।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "এই মুহূর্তে ছাত্রদলের কর্মসূচিতে তার অংশগ্রহণের কোনো ছবি আমার কাছে নেই। এটি ২০১৩–১৪ সালের দিকের ঘটনা। এখন ছবি পাওয়া খুবই কঠিন। তবে তিনি ছাত্রদলের কর্মী ছিলেন, এটা সত্য।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ বিভাগের সচিব পদে ড. খায়েরুজ্জামানকে এক বছরের চুক্তিতে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৭ পি.এম


অর্থ বিভাগের সচিব পদে ড. খায়েরুজ্জামানকে এক বছরের চুক্তিতে নিয়োগ

সরকার অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে। সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য, ড. খায়েরুজ্জামান মজুমদার ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ড. খায়েরুজ্জামান মজুমদার এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন। চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তিনি অর্থ বিভাগের শীর্ষ পদে আরও এক বছর অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. খায়েরুজ্জামান মজুমদারকে তাঁর অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের শর্ত হিসেবে, যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছেড়ে দিতে হবে।

তিনি যোগদানের তারিখ থেকে এক বছর অর্থ বিভাগের সচিব পদে থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির বিরুদ্ধে খাড়গের আপত্তিকর মন্তব্যে বিজেপির তীব্র বিক্ষোভ ভারতজুড়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


মোদির বিরুদ্ধে খাড়গের আপত্তিকর মন্তব্যে বিজেপির তীব্র বিক্ষোভ ভারতজুড়ে

ভারতের রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে করা একটি বিতর্কিত মন্তব্যের কারণে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে এই মন্তব্যের প্রতিবাদে। কংগ্রেস সভাপতির এই মন্তব্যের জন্য তাঁর এবং কংগ্রেস নেতৃত্বের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি উঠেছে।

বিহারের পাটনায় একটি জনসভায় এই ঘটনা ঘটে। সেখানে ভারতের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন খাড়গে। জনতার মধ্যে থেকে এক ব্যক্তি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা থেকে কোথাও যাবেন না। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় খাড়গে বলেন, “মোদির বাপও যাবে” (Modi ka baap bhi jayega)। খাড়গের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং অশালীন বলে অভিহিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, খাড়গে রাজনৈতিক শালীনতার সমস্ত মাত্রা লঙ্ঘন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতারাও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তারা বলেন, রাজনৈতিক হতাশার কারণে কংগ্রেস নেতারা এখন ব্যক্তিগত আক্রমণ ও পারিবারিক গালমন্দের আশ্রয় নিচ্ছেন।

অন্যদিকে, কংগ্রেস দল খাড়গের মন্তব্যকে সমর্থন করে দাবি করেছে যে, জনতা ও হেক্লারদের চাপে পড়ে ওই মন্তব্য করা হয়েছিল। তারা বলেন, খাড়গের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। কংগ্রেস নেতাদের একাংশের দাবি, তিনি রূপক অর্থে বা অন্য কোনো উদ্দেশ্যে মন্তব্যটি করেছিলেন। তবে বিরোধীদের এই সাফাই কার্যকর হয়নি এবং বিজেপি দেশজুড়ে রাজধানী দিল্লি, বিহার, জম্মু ও বেঙ্গালুরুসহ বিভিন্ন রাজ্যে তীব্র আন্দোলন ও কুশপুত্তলিকা দাহ অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ
রবিবার রাত পৌনে ৯টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি নিচপাড়া এলাকা থেকে ১৫টি মাদক মামলার আসামী ও শীর্ষ মাদক কারবারী মোঃ রাজন আলীকে (৪৪) গ্রেফতার করে দামকুড়া থানার এসআই মোঃ আশরাফুল।
সোমবার তাকে ২ বোতল মোনোড্রিল সিরাপ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার রাজন ওই এলাকার মৃত একরাম আলীর ছেলে।
এদিকে স্থানীয় মিনারুল ইসলাম, জুয়েল, বাবু, আদিল সহ একাধীক স্থানীয়রা জানায়, রাজন আলী একজন চিহ্নিত ও শীর্ষ মাদকের ডিলার। সে নিজ হাতে মাদক নেয় না। তবে তার একাধীক লেবার আছে। তাদের মাধ্যমে খুচরা মাদক কারবারী ও মাদক সেবিদের কাছে মাদক বিক্রয় করে থাকে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে সে পদ্মার চর দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক তুলেছে বলে একাধীক সূত্রে জানা গেছে। ওইদিন রাত ৯টার দিকে সাদা পোশাকে অভিযান চালিয়ে রাজন ও ট্রাক চালক হৃদয় নামে দুইজনকে গ্রেফতার করে এসআই আশরাফুল ও সঙ্গীয় ফোর্স। কিন্তু মাত্র ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ দিয়ে রাজনকে আদালতে সোপর্দ করলেও হৃদয়কে থানা থেকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছে।
অভিযানের সময় পুলিশ স্থানীয়দের রাজনের কাছে স্থানীয়দের যেতে দেননি। এতে স্থানীয়রা ধারনা করছেন মাদকের বড় চালান সহ রাজন ও হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। আবার এসআই আশরাফুল সাংবাদিকদের বলেন, কোন প্রকার মাদকদ্রব্য পাওয়া যায়নি, এমনিতেই থানায় নিয়ে এসেছি, কিছু জানার থাকলে থানায় আসুন।
পরে সোমবার (২৬ অক্টোবর) আরএমপি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই মাদকের ডিলারকে মাত্র ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এতে নানা মুখি প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি সবকিছুই সমঝোতার মাধ্যমেই সম্পন্ন হয়েছে?
এ ব্যপারে জানতে এসআই মোঃ আশরাফুলের মুঠো ফোনে ফোন দিলে তিনি বলেন, কিছু জানার থাকলে থানায় আসুন, বলেই ফোন কেটে দেন।
দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিপুল পরিমান মাদক ও সমঝোতার কোন বিষয় নেই। তার কাছে ২ বোতল ভারতীয় মোনোড্রিল সিরাপ পাওয়া গেছে। তা দিয়েই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সকালে রাজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%