মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:২৪ পি.এম
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমানের ফলাফলের নতুন তারিখ ঘোষণা করেছে। একই সাথে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ফল দেখার পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি ও সমমানের ফলাফল বিভিন্ন পদ্ধতিতে দেখা সম্ভব। বোর্ডগুলো থেকে প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীরা তাদের ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন। এছাড়া, তারা শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহের সুযোগ পাবেন।
অতিরিক্তভাবে, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানার জন্য HSC
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় অথবা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
আগামী ৩১ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনের সাথে সাথে ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।
এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছিল, যা পরিবর্তন করে ৩১ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মো. নয়ন মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানের সময় নয়ন মিয়াকে তার বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি উলিপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিভিন্ন থানার পুলিশের হাতে মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
ওসি শওকত আলী বলেন, নয়ন মিয়ার বিরুদ্ধে ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে কৃষিজমির মাঝখানে নির্মাণাধীন এন এস ব্রিকফিল্ড পুনরায় চালুর উদ্যোগকে কেন্দ্র করে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে। অভিযোগ উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রিকফিল্ডটির নির্মাণকাজ ও কার্যক্রম পুনরায় শুরুর চেষ্টা চলছে। এতে কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। ব্রিকফিল্ডটির কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধনও করেছেন তাঁরা।
গতকাল সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে স্থানীয় কৃষক, বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আহ্বায়ক জয়নাল আবেদীন, আলা উদ্দীন, নুরুল হকসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা উল্লেখ করেন, কৃষিজমির মাঝখানে ইটভাটা স্থাপন ও চালু হলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইটভাটাটি চালুর চেষ্টা করা হলে তা আইন লঙ্ঘনের শামিল হবে। কৃষিজমি ও জনস্বার্থ রক্ষায় তাঁরা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ২০১৮ সাল থেকেই একটি চক্র সেখানে ব্রিকফিল্ড নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের মামলার পরিপ্রেক্ষিতে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। বর্তমানে সেই নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ব্রিকফিল্ড নির্মাণের কাজ চলছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এটি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারুয়ালছড়ি ইউনিয়নের নাজিরহাট-কাজিরহাট সড়কসংলগ্ন ফটিকছড়ি মৌজায় ২০১৮ সালে এন এস ব্রিকফিল্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সে সময় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের প্রতিবাদের পাশাপাশি বেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নিষেধাজ্ঞায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ব্রিকফিল্ডটি চালুর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এর আগে আদালতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ব্রিকফিল্ডটির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে নোটিশ দিয়েছিল উপজেলা প্রশাসন। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহও কৃষিজমির মধ্যে ইটভাটা স্থাপনকে কৃষির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছিলেন। তাঁর মতে, এ ধরনের স্থাপনা কৃষি ও কৃষকের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ব্যাপারে ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী মুহাম্মদ শফিউল আলম বলেন, একটি চক্র হীনস্বার্থ চরিতার্থ করতে তাঁর পিছু নিয়েছে। তিনি বলেন, আমি অবৈধ মদের ব্যবসাও করছি না গাজার ব্যবসা করছি না। বৈধভাবে আদালতসহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে ব্রিকফিল্ডের কাজ শুরু করেছি। ব্রিকফিল্ড চালু করার জন্য আদালতের সকল আদেশের কপি আমার কাছে সংরক্ষিত রয়েছে।
এলাকাবাসীর দাবী, কৃষিজমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এন এস ব্রিকফিল্ডের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে আদালতের আদেশের যথাযথ বাস্তবায়ন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার উপজেলা যুবদল র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দু:স্থদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণের অনুষ্ঠান আয়োজন করে।
দুপুর ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। সঞ্চালনা করেন যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজ এ আলম সিরাজ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, বিএনপির সদস্য এসএম আল-ফারুক জেমস, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, মাজেদুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ যদি বাড়াবাড়ি করে, তাহলে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দেবে। জাতীয়তাবাদী শক্তি দেশের বিরোধী সকল চক্রান্ত রুখে দিতে রাজপথে অবস্থান করবে।
দুলু আরও বলেন, আওয়ামী লীগ শাসনের নামে গত ১৭ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে। বর্তমানে পাশের দেশে বসে তারা দেশের অশান্তি সৃষ্টির জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিরোধী দলের উদ্দেশ্যে দুলু বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। বিরোধী দল যেকোনো ছোটখাট বিষয় নিয়ে আন্দোলন শুরু করে, এবং আওয়ামী লীগ এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। আন্দোলনে পড়ে তারা দেশের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাবে। দুলু বলেন, জনগণ আমাদের ৫ বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করব, এরপর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে। যদি আমরা ভালো কাজ করি, জনগণ বিএনপিকে ভোট দেবে, আর যদি খারাপ করি, তাহলে জনগণ আপনাদের ভোট দিতে পারে। অযথা আন্দোলনের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দিবেন না।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।
অনুষ্ঠানে দুলু আরো বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা এবং নিরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দুর্বলতা হিসেবে মনে করে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা যদি কোনো বাড়াবাড়ি করে, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ