ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইফোনের লোভে বন্ধুকে হত্যা, নবীগঞ্জে গ্রেপ্তার সাহেল মিয়া


আইফোনের লোভে বন্ধুকে হত্যা, নবীগঞ্জে গ্রেপ্তার সাহেল মিয়া

নবীগঞ্জে ঘটনার চাঞ্চল্যকর তারেক হত্যা মামলার প্রধান পলাতক আসামি সাহেল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইফোনের লোভে বন্ধুকে হত্যা করার পর লাশ গুম করার এই মামলার প্রধান আসামিকে মঙ্গলবার চৌশতপুর এলাকার একটি চায়ের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেনের দিকনির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারসহ পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া সাহেল মিয়া চৌশতপুর গ্রামের নুরুজ্জামান মিয়ার পুত্র এবং নিহত তারেক একই গ্রামের মারফত উল্লাহর পুত্র। জানা গেছে, তারা দুজনই বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সাহেল ও তারেক বন্ধুত্বের সুবাদে লাখাই উপজেলায় গিয়েছিল। এ সময় তারেকের কাছে একটি দামি আইফোন ছিল। মূলত ওই আইফোনের লোভেই সাহেল মিয়া ঠান্ডা মাথায় তার বন্ধুকে হত্যা করে এবং মরদেহ লাখাই এলাকার একটি খালে ফেলে দেয়।

আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি

এদিকে, গত কিছুদিন ধরে তারেক নিখোঁজ থাকায় তার পরিবার কোনো সন্ধান না পেয়ে প্রথমে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরবর্তীতে পুলিশি তদন্ত ও অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর আসামি সাহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন ও এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারসহ পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধারের জন্য লাখাই থানায় যান। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস

পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একটি ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান। অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা করে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,
"সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দক্ষিণ বাজারের উপশম ফার্মেসীতে অভিযানে গিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার

বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। কমিশন জানিয়েছে, বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে প্রতারণা ও জবরদস্তির প্রমাণ পাওয়া গেছে। অনেককে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, যার মধ্যে কেউ নিহত, আহত, বন্দি কিংবা নিখোঁজ হয়েছেন।

গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উপস্থাপনের জন্য প্রস্তুত প্রতিবেদনে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কমিশন ৪৮টি দেশের নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগের ঘটনা তদন্ত করে ২৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রতারণা বা জবরদস্তির প্রমাণ পেয়েছে। এই দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া ও উজবেকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী পুরুষদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের অধিকাংশই অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং সীমিত শিক্ষার সুযোগ পাওয়া মানুষ। আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে নিরাপত্তাকর্মী, গাড়িচালক, নির্মাণশ্রমিক, মেকানিকসহ বিভিন্ন পেশায় আকর্ষণীয় বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়। পরে রাশিয়ায় পৌঁছালে অনেককে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। চুক্তি রুশ ভাষায় হওয়ায় অনেকে শর্ত বুঝতে পারেননি। কারো কারো পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়।

বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে রাশিয়ায় যাওয়ার জন্য ব্যবহৃত কয়েকটি ব্যবসায়িক ভিসার অনুলিপি সংগ্রহের কথা জানিয়েছে কমিশন। এসব ভিসায় রাশিয়ার একটি বেসামরিক প্রতিষ্ঠান বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছিল। তবে কমিশনের সামগ্রিক অনুসন্ধানে দেখা গেছে, বেসামরিক চাকরির প্রলোভনের আড়ালে বিদেশি নাগরিকদের রুশ সামরিক বাহিনীতে নিয়োগ করা হয়েছে।

প্রতিবেদনে এক বাংলাদেশির স্ত্রীর বক্তব্যও তুলে ধরা হয়েছে। তিনি জানান, তার স্বামীর পাসপোর্ট নিয়ে তাকে শুধুমাত্র রুশ ভাষায় লেখা চুক্তির বিভিন্ন জায়গায় স্বাক্ষর করতে বলা হয়েছিল। তার স্বামী প্রচণ্ড চাপের মুখে পড়েছিলেন এবং সামনে কার্যত কোনো বিকল্প ছিল না।

কমিশন এসব ঘটনায় রাশিয়ার কর্তৃপক্ষের মানবপাচার ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি চিহ্নিত করেছে। রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে এ ধরনের নিয়োগ বন্ধ করা হয়, পাচারের শিকার ব্যক্তিদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করা হয়।

সাড়ে আট হাজার বাংলাদেশির অবস্থান খোঁজার তাগিদ

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে গত বছরই সতর্ক করেছিল ব্র্যাক। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান বলেন, কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে যাওয়ার পর যুদ্ধে নিয়োগের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে কেউ কাজের ভিসায়, আবার কেউ পর্যটক ভিসায় সেখানে গিয়েছিলেন। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনেও এসব তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, নতুন করে কোনো বাংলাদেশি যেন রাশিয়ার যুদ্ধে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি গত দুই বছরে বৈধভাবে রাশিয়ায় যাওয়া প্রায় সাড়ে আট হাজার বাংলাদেশির বর্তমান অবস্থান খতিয়ে দেখা দরকার। তাদের মধ্যে কতজন এখনো সেখানে কাজ করছেন, কতজন যুদ্ধে জড়িয়েছেন এবং কতজন বেঁচে আছেন, তা জানতে বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান বাংলাদেশে টেক সিটি গড়তে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


জাপান বাংলাদেশে টেক সিটি গড়তে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জাপান বাংলাদেশে টেক সিটি গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রধানমন্ত্রী সফর সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ থেকেই। জাপান বাংলাদেশে টেক সিটি গড়ে তোলার জন্য আগ্রহী।’

হুমায়ুন কবির জানান, ‘বৈঠকে তারেক রহমান জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগের দ্বার উন্মোচন করা। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনেকের আগ্রহ দেখা যাচ্ছে।’

বাংলাদেশ এলএনজি টার্মিনাল স্থাপন করতে চায় বলেও তিনি উল্লেখ করেন, ‘এজন্য প্রধানমন্ত্রী এখানে এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন।’

সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে জাপানে এসেছেন। অতীতে সব প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে। সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ঐতিহাসিক রেকর্ড স্পর্শ

ইসরাইলের জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি একটি অভাবনীয় রেকর্ড স্পর্শ করার পথে রয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রাক্তন সহকারী এবং ভোট বিশ্লেষক মিচেল বারাক পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরাকে জানিয়েছেন, ভোটারদের উপস্থিতির হার অত্যন্ত বেশি, যা একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। তার মতে, এবারের ভোটের হার ১৯৭৩ সালের ঐতিহাসিক রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। ওই বছর ইসরাইল একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

নির্বাচন কমিশনের তথ্য উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, দুপুর ২টা পর্যন্ত ৪৪.৯ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে মন্তব্য করেছেন, ১৯৭৩ সালের পর দেশে আর কখনোই এমন বিপুল ভোটারের উপস্থিতি দেখা যায়নি। তুলনামূলকভাবে, ২০২২ সালের নির্বাচনে এই একই সময়ে ভোটের হার ছিল ৩৮.৯ শতাংশ।

এই উচ্চমাত্রার উপস্থিতি ক্ষমতাসীন দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর জন্য একটি বড় ধরনের প্রভাব ফেলবে। কারণ পার্লামেন্টে (নেসেট) প্রবেশের জন্য প্রয়োজনীয় ৩.২৫ শতাংশ ভোট প্রাপ্তির শর্তটি পূরণ করতে এখন আগের চেয়ে অনেক বেশি একক ভোটের প্রয়োজন হবে।

অন্যান্য সাধারণ ভোটারের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত সেনাসদস্যদের ভোটের হার দাঁড়িয়েছে ৪৮ শতাংশে, যা ২০২২ সালের একই সময়ের ৪৪.৪ শতাংশের চেয়ে বেশি। সেনা সদস্যদের সুবিধার্থে এক সপ্তাহ আগেই দেশটির ভেতরের ও বাইরের বিভিন্ন ঘাঁটিতে ৮৫০টি ভোটকেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণ শুরু করা হয়েছিল।

ভোটারদের মানসিকতা নিয়ে বিশ্লেষক বারাক উল্লেখ করেছেন, বর্তমানে বেশিরভাগ ভোটারই দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবর্তন নিয়ে ভাবছেন। বিরোধী দলগুলোর পাশাপাশি সাবেক ডানপন্থী জেনারেল ওফের উইন্টার-এর ‘আমচা ইসরাইল’ এবং ‘হামিলুইমনিকিম’ (রিজার্ভিস্ট পার্টি)-র মতো নতুন রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে নির্ধারক বা ‘কিংমেকার’ ভূমিকা পালন করতে পারে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%