০২:৫০ পি.এম
ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অনেক নির্মাতার কাজের সংখ্যা যদিও কম, তবে তাদের প্রভাব অত্যন্ত অসাধারণ। এর মধ্যে একজন হলেন অবতার কৃষ্ণ কৌল। মাত্র একটি সিনেমা নির্মাণ করার মাধ্যমে তিনি নিজের নাম অমর করে ফেলেছেন। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যেদিন তাঁর সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে, সেদিনই তিনি মৃত্যুবরণ করেছেন।
১৯৭৪ সালে অবতার কৃষ্ণ কৌল পরিচালিত একমাত্র চলচ্চিত্র '২৭ ডাউন' মুক্তি পায়। রমেশ বাক্ষীর উপন্যাস ‘আঠারা সূরজ কে পৌধে’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছিলেন রাখী গুলজার এবং এম. কে. রায়না। সিনেমাটির সংগীত পরিচালনা করেন হরিপ্রসাদ চৌরাসিয়া ও ভুবনেশ্বর মিশ্র।
মুক্তির পর এই সিনেমাটি ব্যাপক প্রশংসা অর্জন করে এবং ২১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ফিচার ফিল্ম ও সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে দুটি জাতীয় পুরস্কার জিতে নেয়।
আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা
কিন্তু অবতার কৃষ্ণ কৌল এই সাফল্যের আনন্দ উপভোগ করার সুযোগ পাননি। ১৯৭৪ সালের ২০ জুলাই, মুম্বাইয়ের ওয়াকেশ্বর এলাকায় তিনি এক বন্ধুকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যান এবং মৃত্যুবরণ করেন। একই দিনে তাঁর চলচ্চিত্র '২৭ ডাউন' জাতীয় পুরস্কার পাওয়ার ঘোষণা আসে।
মাত্র ৩৪-৩৫ বছর বয়সে তার জীবন শেষ হয়ে যায়। স্বল্প সময়ের ক্যারিয়ারের একমাত্র চলচ্চিত্র নির্মাণ করলেও '২৭ ডাউন' আজও ভারতীয় সমান্তরাল চলচ্চিত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।
অবতার কৃষ্ণ কৌলের গল্প এটি প্রমাণ হয়, একজন শিল্পীর সাফল্য তাঁর কাজের সংখ্যা দ্বারা নয়, বরং তাঁর প্রভাব ও উত্তরাধিকারের মাধ্যমে পরিমাপ করা উচিত। তাঁর একমাত্র চলচ্চিত্রই তাকে চলচ্চিত্রপ্রেমী মানুষের স্মৃতিতে চিরস্থায়ী করে রেখেছে।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন