ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিল সমর্থক প্রদীপ দাসসহ ৪১০ লিটার মদ তৈরির উপকরণ গ্রেপ্তার


ব্রাজিল সমর্থক প্রদীপ দাসসহ ৪১০ লিটার মদ তৈরির উপকরণ গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস (৩৫) নামক এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। 
অভিযানের সময় প্রদীপ দাসের গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। 
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার চর গ্রাবেরগ্রাম এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 এ বিষয়ে রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেন। 
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এবং ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন।
 
গ্রেপ্তার প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের পুত্র। 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযান চলাকালীন, বসতঘরের খাটের নিচে, রান্নাঘর এবং টিউবওয়েলের পাশে ৪১টি প্লাস্টিকের জারকিনে ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। 
অভিযানের সময় প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী সুবিধা রাণী ওরফে বুচি এবং সুনিয়া জাম্বু পালিয়ে যান।
 
পুলিশ জানায়, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনার সঙ্গে সম্পর্কিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে। 
পুলিশের দাবি, উদ্ধার হওয়া উপকরণ দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে দেশীয় মদ উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। 
তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডা–বসনিয়া লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


কানাডা–বসনিয়া লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ বি’তে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার (১২ জুন) স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা মুখোমুখি হবে। দুই দলই আন্তর্জাতিক ফুটবলের বড় শক্তি নয়, তবে উভয় দলের প্রতিভাবান খেলোয়াড়দের সমাহার রয়েছে।

স্বাগতিক কানাডা তাদের ঘরের মাঠের সুবিধা নিয়ে এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, বসনিয়া কঠিন বাছাই পর্ব পেরিয়ে এসেছে এবং তারা ওয়েলস ও ইতালির মতো শক্তিশালী দলকে পিছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

এই ম্যাচে কেবল ফলাফল নয়, মাঠের ভেতরের ব্যক্তিগত লড়াইগুলোও আলাদা আকর্ষণ তৈরি করতে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন পজিশনে খেলোয়াড়দের মুখোমুখি লড়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হতে পারে।

আলফনসো ডেভিস (কানাডা) ও সাইদ কোলাশিনাক (বসনিয়া) সম্পর্কে বলতে গেলে, কানাডার সবচেয়ে বড় তারকা আলফনসো ডেভিস। বায়ার্ন মিউনিখের এই তারকা কানাডাকে নেতৃত্ব দেবেন এবং তার গতি সকলকে আকর্ষণ করে। পাশাপাশি, তিনি বর্তমান সময়ের সেরা লেফট ব্যাকের একজন। অপরদিকে, বসনিয়ার সাইদ কোলাশিনাক দীর্ঘদিন ধরে ইউরোপের বড় ক্লাবে খেলে আসছেন। বর্তমানে ইতালির ক্লাব আতালান্তার হয়ে খেলা ৩২ বছর বয়সি এই ডিফেন্ডার এবারের বিশ্বকাপে বসনিয়ার জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হতে পারেন।

রক্ষণভাগে, কানাডার রিচি লারেয়া এবং বসনিয়ার কেরিম আলাজবেগোভিচের লড়াইও গুরুত্বপূর্ণ হবে। আলাজবেগোভিচ দুই পায়ে খেলতে পারদর্শী এবং তাকে থামানো সহজ হবে না। তবে, লারেয়ার শারীরিক শক্তি ও ট্যাকলিং ক্ষমতা তাকে বড় বাধা দিতে সক্ষম হবে।

মিডফিল্ডে, কানাডার ইসমাইল কোনে এবং বসনিয়ার ইভান বাসিচের লড়াই ম্যাচের নিয়ন্ত্রণ নির্ধারণ করতে পারে। দুইজনই তাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উইংয়ে, কানাডার আলিস্টার জনস্টন এবং বসনিয়ার এসমির বজরাকতারেোভিচের মুখোমুখি লড়াইও নজর কাড়বে। দুইজনই সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো ফর্মে আছেন।

সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে কানাডার তরুণ লুক ডে ফুজেরোল এবং বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকোর দ্বৈরথ। অভিজ্ঞতা ও তারুণ্যের এই লড়াই ম্যাচে বিশেষ উত্তেজনা যোগ করবে।

সব মিলিয়ে, কানাডা ও বসনিয়ার ম্যাচ কেবল একটি ফুটবল খেলা নয়, বরং তারকাদের ব্যক্তিগত লড়াইয়ে ভরপুর একটি উত্তেজনাপূর্ণ লড়াই হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া ( পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


মঠবাড়িয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
 
 
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য  সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর সেসিপ এর আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এর আয়োজনে স্থানীয় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত  হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার এর সভাপতিত্ব বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কৃষি সম্প্রসারন  কর্মকর্তা মো. পারভেজ আলম, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আক্তারুজ্জামান (ভারপ্রাপ্ত), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম শিক্ষার্থী আমেনা বেগমসহ গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
 
 মেলায় স্থানীয়  ১০টি বিদ্যালয়, ২ টি কলেজ ও ১টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন।
 অতিথিরা শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের সৃষ্টিশীল কাজের  প্রশংসা করেন।
 
মেলায়  টিকিকাটা নূরীয়া কামিল মাদ্রাসা প্রথমস্থান অধিকার করে জেলা পর্যায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।
অনুষ্ঠানে বক্তারা তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ও যৌক্তিক চিন্তাভাবনার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। 
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রকল্পের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কক্সবাজার সফরকে কেন্দ্র করে সেখানে পৌঁছেছেন সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি পরিদর্শনের অংশ হিসেবে তারা কক্সবাজার গেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে আসা সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী কক্সবাজার সফর করবেন। এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন।

কক্সবাজারে পৌঁছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের কার্যালয়ে বৈঠক করছেন। বৈঠক শেষে তারা একে একে প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা প্রকল্পগুলোর উদ্বোধনী স্থান, ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা, বৃক্ষরোপণ কর্মসূচির স্থান এবং রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশস্থল পরিদর্শন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. ধীপ্রার মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি সহকর্মী-স্বজনদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


ডা. ধীপ্রার মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি সহকর্মী-স্বজনদের

বাংলাদেশ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন তার সহপাঠী, সহকর্মী এবং পরিবারের সদস্যরা।

শুক্রবার (১২ জুন) রাজধানীর বারডেম হাসপাতালের সামনে সুষ্ঠু তদন্তের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে।

এ সময় সহকর্মীরা জানিয়েছেন, ডা. ধীপ্রা শ্বশুরবাড়িতে প্রায়শই নির্যাতনের শিকার হতেন। তিনি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মানসিক চিকিৎসাও নিচ্ছিলেন। পরিবারের সদস্যদের বক্তব্য, মৃত্যুর তিনদিন আগে তিনি না খেয়ে তালাবদ্ধ থাকার কারণে এই পরিস্থিতির শিকার হন।

মানববন্ধন থেকে পরিবারের সদস্যরা ঘটনার ময়নাতদন্ত সম্পন্ন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ডা. ধীপ্রা ৪ জুন ধানমন্ডির শ্বশুরবাড়িতে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। বারডেম হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। উল্লেখ্য যে, ধীপ্রা ২০১৮ সাল থেকে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন এবং ২০২০ সালে তিনি তার সহপাঠী রহমত রশিদ সিয়ামকে বিয়ে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%