প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস (৩৫) নামক এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযানের সময় প্রদীপ দাসের গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার চর গ্রাবেরগ্রাম এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এবং ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন। গ্রেপ্তার প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযান চলাকালীন, বসতঘরের খাটের নিচে, রান্নাঘর এবং টিউবওয়েলের পাশে ৪১টি প্লাস্টিকের জারকিনে ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী সুবিধা রাণী ওরফে বুচি এবং সুনিয়া জাম্বু পালিয়ে যান। পুলিশ জানায়, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনার সঙ্গে সম্পর্কিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া উপকরণ দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে দেশীয় মদ উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন